Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জবরদখল কলোনি, সমষ্টিগত ও ব্যক্তিগত

FB_IMG_1649377879619
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 19, 2022
  • 6:45 am
  • No Comments

জবর দখল ভাবতে গেলেই জবর কথাটার মানে কী, এই প্রশ্নটা মাথার মধ্যে ঝিলিক মারে।

‘মা তোমার বুদ্ধি তো জবর’–মনীশ ঘটকের কুড়ানি কবিতাটার এই লাইন সকাল থেকে মাথায় ঘুরছে।

কেন? খুলে বলি। টিভিতে দেখলাম কারা যেন জবরদস্ত টক্কর দিয়েছে অন্য কাদের। আর তারপরই অন্য মাধ্যমে ব্যক্তিগত নির্দেশ এল, – জবরদস্তির পলিটিক্স নিয়ে একটা কথাও যেন না শুনি।

আচ্ছা, এই নির্দেশের জবরদস্তির মধ্যেও মাখানো আছে যে দুরন্ত ভালোবাসা, সেটা বুঝব না? আমি কি তত নির্বোধ এক অমানুষ? আমাকে কী ভাবেন আপনারা? এই সব নানান ভাবনার মধ্যে জবর কথাটা মাথায় ঢুকে পড়ল। আদতে বিদেশি এই শব্দটার মধ্যে কত যে শেড লুকিয়ে আছে।

একটু অন্য কথা বলে নিই আগে। নতুন ইহুদিদের কথা।

অতীতে বহুবার দুঃখ আর গর্বের সঙ্গে বলেছি আমি বাঙাল। না, আমার মা ও ওদেশ দেখেননি। তবু পাঠক বাবু-বিবিদের জানাই বহিরাগত এই আমরা, ‘পূর্ব’ লাঞ্ছনার ইতিহাস সমেত এই ‘পশ্চিম’বঙ্গের ভার বাড়িয়েছি। মজার কথা, আজ যে বা যাঁরাই বহিরাগতদের নিয়ে আপত্তি জানাচ্ছেন, তাঁরাও বহুলাংশে আমার মত, কী বলে ওই বহিরাগতই।

কচুরিপানার সঙ্গে অন্য বৃক্ষ-গুল্মের তফাত কী বলুন তো? বহু তফাতের মধ্যে সব চেয়ে বড় তফাতখানি হল, কচুরিপানার শেকড় আছে কিন্তু মাটি নেই। তাই সে সারাজীবন ভাসমান। আমাদের পরিবারেরও ইতিহাস তাইই।

কিন্তু বাঙালদের এক বড় অংশ, তার মধ্যে আমার নিকটাত্মীয়রাও আছে, যারা প্রাণভয়ে কিম্বা আক্ষরিক অর্থে বিতাড়িত হয়ে পালিয়ে এসেও কচুরিপানা হয়ে থাকতে চায়নি। তারা উৎপাটিত শেকড়ের জন্য মাটি খুঁজেছে।

অবধারিত ভাবে মরে যাওয়াই যে বহিরাগতদের উচিত ছিল অথবা বলা চলে ভবিতব্য ছিল, তারা জবরদস্ত এক বাঁচার প্রতিবর্তী ক্রিয়ায় জবরদস্তি করেছে। তাদের কুপার্স ক্যাম্পে, মানা ক্যাম্পে দণ্ডকারণ্যে, আন্দামানে আরও কোথায় কোথায় না পাঠানো হয়েছে। মেয়েরা আব্রু খুইয়েছে। ছেলেরা অসামাজিক কাজে জড়িয়েছে। তবু জবর খবর হল তারা পায়ের নীচে মাটি খুঁজেছে। আমার সেই বহিরাগত পূর্বপুরুষদের সাহসী একাংশ শান্তিময় এই বাংলার বহু আনাচে কানাচে তৈরি করেছে জবরদখল কলোনি।

আজ্ঞে হ্যাঁ, তথাকথিত বেআইনি জবরদখল। জমিদারের জমি, সরকারের খাস জমি। সবাই সাহসী ছিল না। সেই ভীতুরা পারেনি। যেমন আমাদের পরিবার। কিন্তু হাড়-হাতিয়ার কিছু মানুষ পেরেছিল। আজকের বাঘা যতীন, নেতাজিনগর, বেলঘরিয়া, বারাসত আরও কত জায়গায় রয়েছে সেই সব জেদ করে গায়ের জোরে দখল করা কলোনিগুলো। এদের কতকগুলি আভিজাত্য অর্জন করেছে ভৌগোলিক কারণে। নেতাজিনগর, বিজয়গড়, যাদবপুর, দমদম এমনকি বেলঘরিয়া খড়দার কিছু কলোনি বহুতলগ্রাসে, সোডিয়াম ভেপার ল্যাম্পে বাজার-হাট-মলে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। পাল্লা দিচ্ছে সম্পত্তি এক্সচেঞ্জ করে এদেশে আসা বালিগঞ্জ, এলগিন রোড, আলিপুরের সম্পন্ন বাঙালদের সাথে।

এই দ্বিতীয়োক্ত সম্পন্ন বাঙালেরা স্পষ্টতই ‘বহিরাগত’ নন। তাঁরা আইনি অভিবাসী। তাঁদের রাত জেগে, কাদাতে পা গেঁথে জমিদারের লেঠেল আর রাষ্ট্রীয় ঠ্যাঙারেদের ঠেকাতে হয়নি। তাঁদের ছেলে মেয়েরা প্রথম থেকেই কনভেন্টে পড়েছে। সংস্কৃতির আলো ছিল তাঁদের চত্বরে। হাতে ছিল বিলেত যাবার টিকিটও।

আমি বলছিলাম জবরদখল কলোনি তৈরি করা বাঙালদের কথা। তাদের প্রথম প্রজন্ম জেদের বশে গোঁয়ার্তুমি করে দখল করা জমি পাহারা দিয়েছে, প্রাইমারি স্কুল বানিয়েছে, মদ চোলাই করেছে, বেশ্যা হয়েছে, ওয়াগনব্রেকার হয়ে গুলি খেয়েছে, স্কুলে কলেজে ভালো রেজাল্ট করে গেছে অফিস কাছারিতে ইস্কুলে কলেজে হাসপাতালে। কেউ তারা বিলেত আমেরিকাও গেছে। এখন তাদের চতুর্থ প্রজন্ম মিশে গেছে এই দেশের ইতিহাসে। তারা আর জবরদখলকারী নয়। ছড়িয়ে থাকা লেনিননগর, সুকান্ত কলোনি, আরও কত নামের মধ্যে লুকিয়ে আছে সেই জবরদখলের ঘাম রক্ত আর চোখের জলের ইতিহাস।

আমার পরিবার ওদেশ থেকে আসার পর মাটি খোঁজার এই জবরদখল অভিযানে সামিল হতে পারেনি সাহসের আর সুযোগের অভাবে।, বাবু-বিবিদের জানাই, অন্যতর জবরদখলও তো হয়। হয় না? সম্পর্কে, ভালোবাসায়, আর যাপনে।

সেই রকম জবরদখলে জড়িয়েছে এক বাঙাল। সে আপনারা আমাকে বাঙাল এমনকি বহিরাগত বলেও যত ঠাট্টা গালমন্দ করুন না কেন। আমার আত্মীয় সেই নির্লজ্জ বেআইনি জবরদখল কলোনি বানানো লোকগুলোর মত রাত জেগে আমিও পাহারা দিই রোজ।

আমার ব্যক্তিগত জবরদখল কলোনিটুকুকে।

PrevPreviousনিমতা চলো…
Nextআমরা কি একটু ভেবে দেখবো?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619908
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]