Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সুরেখা মারা গেল

Screenshot_2022-07-12-00-30-31-67_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • July 12, 2022
  • 9:00 am
  • One Comment

৩০ বছর আগেকার গল্প, আমি তখন ছত্রিশগড়ের শহীদ হাসপাতালে কাজ করি।

২২শে জুন, ১৯৯২—সুরেখা মারা গেল। মারা গেল সেই রোগে, যা হলে কেউ বাঁচে না। জলাতঙ্ক।

ওর বাবা ছিলেন ঠিকাদারি ট্রাক ড্রাইভার, ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘের সদস্য, মারা গেছেন ক’বছর আগে। সুরেখার মা ভগবন্তীন বাঈ রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। মিষ্টি মেয়েটা, কতই বা বয়স হবে—৮ বা ৯। ছোট বোনটাকে নিয়ে হাসপাতালে  দেখাতে আসতো মাঝে মাঝে মায়ের সঙ্গে। শৈবালদা সুরেখাকে ছোট বেলা থেকে দেখছে, তখন থেকে যখন শহীদ হাসপাতাল হয়নি, ইউনিয়নের গ্যারেজে যখন শহীদ ডিস্পেন্সারি চলত। সুরেখা নামটাও শৈবালদারই দেওয়া।

এপ্রিলের প্রথম দিকে সুরেখা পাগলা কুকুরের কামড় খেয়ে শহীদ হাসপাতালে এল। আমাদের জলাতঙ্কের টীকা থাকে না। ফার্স্ট এড দিয়ে আমরা পাঠালাম দুর্গ জেলা হাসপাতালে। দল্লী-রাজহরার বিএসপি হাসপাতালে অবশ্য এ টীকা পাওয়া যেত, কিন্তু ১৪টা ইঞ্জেকশন লাগানোর খরচ প্রায় সাতশ টাকা। ভগবন্তীন বাঈ-এর যা রোজগার তাতে সাতশ টাকা জোগাড় করতে প্রায় তিন মাস লাগবে।

দুর্গ জেলা হাসপাতালের সুরেখাকে পরীক্ষা করে টিকিটে লিখলেন ১৪টা এন্টি-রেবিস ভ্যাকসিন লাগাতে। ঘোড়ার রক্ত-রস থেকে তৈরী সে টীকা এখন আর চলে না। ডাক্তারবাবু তো লিখলেন, কিন্তু হাসপাতালের কম্পাউন্ডার সে টিকিটে লিখলেন স্টক নেই। দেড় মাস ধরে বারবার দুর্গ হাসপাতালে ঘুরে ঘুরে টীকা পাওয়া যায় না। শহীদ হাসপাতালের স্বাস্থ্য-কর্মীরাও মাঝে-মাঝে দুর্গ হাসপাতালে টীকার খোঁজ করতে গেছেন। এর মধ্যে একবার রায়পুরে ডি কে মেডিক্যাল কলেজ হাসপাতালেও ঘোরা হয়ে গেছে। শেষে টীকা পাওয়া গেল মে মাসের তৃতীয় সপ্তাহে।

এই যে ঘটনার কথা বলছি তা ঘটার সময় ১৯৯২। ঠিক একবছর আগে অর্থনীতির উদারীকরণ হয়েছে, দেশের সরকার বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার থেকে বড় মাপের ঋণ নেওয়া শুরু করেছে আর ঋণের শর্ত মেনে সরে আসছে স্বাস্থ্য-শিক্ষার মতো পরিষেবা ক্ষেত্রগুলো থেকে। তারই ফল সুরেখার জলাতঙ্কের টীকা পেতে বিলম্ব, টীকাকরণ কর্মসূচীর টীকাগুলোর সরকারী হাসপাতালে অনিয়মিত সরবরাহ, সরকারী হাসপাতালে যক্ষ্মা-কুষ্ঠের ওষুধ অমিল হওয়া…।

যাই হোক, টীকা পাওয়ার পর সুরেখা সন্ধ্যাবেলা আসত টীকা লাগাতে। এসে চুপ করে আউটডোরের সামনের বেঞ্চটায় বসে থাকত। আউটডোর শেষ করার পর আমরা টীকা লাগাতাম। ঘোড়ার রক্ত-রস থেকে তৈরী টীকা একবারে পেটে ৫ মিলিলিটার করে লাগাতে হয়, পর পর ১৪ দিন। ইঞ্জেকশন লাগানোর সময় সুরেখাকে মুখটা একটুকুও বিকৃত করতে দেখিনি কখনও।

জুনের প্রথমে ১৪টা ইঞ্জেকশন লাগানো শেষ হল। আর ২০শে জুন সুরেখা হাসপাতালে ভর্তি হল পেটের যন্ত্রণা ও ১০২-১০৩ ডিগ্রী জ্বর নিয়ে। পরের দিন থেকে জল খেতে পারে না, খিঁচুনি। ২২ তারিখ জলাতঙ্কে মারা গেল ও, টীকা শুরু করার আগেই জলাতঙ্কের ভাইরাস স্নায়ু বেয়ে ওর মস্তিষ্কে পৌঁছে গিয়েছিল। না জলাতঙ্ক নয়, আসলে অর্থনীতির উদারীকরণের বলি হল ও।

জলাতঙ্কে এখন আর ঘোড়ার রক্ত-রস থেকে তৈরী টীকা লাগানো হয় না। কেন না এতে পার্শ্বপ্রতিক্রিয়া বেশী, এনকেফালাইটিস হওয়ার ঝুঁকি থাকে। এখন লাগানো হয় মানুষের ডিপ্লয়েড কোষে তৈরী টীকা অথবা জীবজন্তুর (হাঁস বা মুরগীর) কোষে তৈরী টীকা। মোট ৬টা ডোজ—কামড়ের দিন, ৩য় দিন, ৭ম দিন, ১৪শ দিন, ২৮ বা ৩০ নং দিন, এবং ৯০ দিনে একটা বুস্টার ডোজ।

সরকারী স্বাস্থ্য-পরিষেবার প্রাথমিক স্তর থেকেই বিনামূল্যে জলাতঙ্কের টীকা পাওয়া যাওয়ার কথা। কিন্তু মেলে না প্রায়ই। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আমরা তাই জলাতঙ্কের টীকা রাখি—সরকারী টীকা-প্রস্তুতকারী কোম্পানী ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড-এর Abhayrab। বাজারে এ টীকার একটা মাত্রার দাম ৩৪০ টাকা, আমরা কিনি ২০৬.১৮ টাকায়। যাঁরা সরকারী হাসপাতালে টীকা পেলেন না, আমাদের কাছে এলে আমরা দিই ২১০টাকায়। ৬টা মাত্রার মোট দাম পড়ে ২০৪০টাকার জায়গায় ১২৬০টাকা। কিন্তু ক’জন গরীব রোগী কিনতে পারেন এ’ দাম দিয়ে?!

এখনও সুরেখার মতো উদারীকরণের বলি হয়ে চলেন অনেক গরীব জলাতঙ্ক রোগী।

(এই লেখা ২০১৫-এর। এখন পশ্চিমবঙ্গের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে জলাতঙ্কের টীকা পাওয়া যাওয়ার কথা। আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এখন আর জলাতঙ্কের টিকা রাখা হয় না।)

PrevPreviousকনে দেখা আলো
Nextচিকিৎসা? নেই। ফাঁকা।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rumjhum Bhattacharya
Rumjhum Bhattacharya
3 years ago

প্রতি মূহূর্তে আপনার থেকে আরও অসংখ্য লেখা আশা করি। দীর্ঘ লড়াই জীবনের অনেক অভিজ্ঞতা, মূল্যবান দলিল হয়ে থাকা দরকার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

May 30, 2026 No Comments

যতদিন বাঁচি, ততদিন শিখি। কোষ্ঠকাঠিন্য হলে দেশের এই পরিস্থিতিতে জল বাঁচানো একান্ত দূরদর্শী সিদ্ধান্ত, আর পাতলা ইয়ে হলে পেট সাফা মানেই শরীর চাঙ্গা – মানে,

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

May 30, 2026 No Comments

তেলাপোকা বা আরশোলা একরকম ক্ষতিকর পোকা যেগুলি আমাদের ঘর গেরস্থালির মধ্যে লুকিয়ে থেকে সুযোগ পেলেই খাদ্য দ্রব্যে হানা দেয়, সংক্রামিত করে এবং নানারকম রোগের সৃষ্টি

বাচ্চাদের পেটের অসুখ

May 30, 2026 No Comments

সর্দিকাশি, শ্বাসকষ্টগুলো একটু কমে এসেছে। এবার বিচ্ছিরি সব পেটের সমস্যা শুরু হয়েছে। প্রচুর বাচ্চা বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানার সমস্যায় ভুগছে। অনেকেই জ্বরে কাহিল। মাথায়

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

সাম্প্রতিক পোস্ট

যতদিন বাঁচি, ততদিন শিখি

Dr. Bishan Basu May 30, 2026

‘তেলা পোকা’-র উত্থান – কেউ রসে, কেউ ত্রাসে

Bappaditya Roy May 30, 2026

বাচ্চাদের পেটের অসুখ

Dr. Soumyakanti Panda May 30, 2026

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626279
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]