Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দাবা কোচিংএর কিসসা (একটি অনুপ্রেরিত অণুগল্প)

IMG_20220827_064750
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 27, 2022
  • 6:56 am
  • No Comments

হঠাৎই আমি দাবা খেলা শিখে গেলাম।

আমি দাবা খেলা জানতাম না। বস্তুত ছোটোবেলা থেকেই আমার পারিবারিক শিক্ষা ছিল,
তাস দাবা পাশা
তিন সর্বনাশা…

পরিবারের কেউ কেউ বিরোধিতা করেছে আগে। আমার ছোটোকাকাই দীননাথই যেমন। কিন্তু মূল সুর একই থেকে গেছে।

বিখ্যাত কবি দীননাথ এক পর্যায়ে লিখেছিলেন,
তাস পাশা দাবা,
কেউ খেলো না বাবা…

এবং পরবর্তীকালে আবার বক্তব্য পালটে বলেন,
পাশা দাবা তাস,
কেন খেলতে যাস?

বোঝাই যাচ্ছে মোটের ওপর বক্তব্য একই থেকে গেছে।

কিন্তু হঠাৎই আমাকে এক বিকেলে ক্লাবঘরে একলা পেয়ে খেলাটা শেখাল ভজু। ওর পুরো নাম ভজনচন্দ্র সরখেল।

খেতে ভালোবাসে বলে কেউ কেউ ওকে ভোজন চন্দ্র বলেও ডাকে। যেখানে যা পায় সবই খায়। বিয়ে শ্রাদ্ধ ছাদ ঢালাই গৃহ প্রবেশ মায় দরিদ্র নারায়ণ সেবা। অন্য খাবার? হ্যাঁ, তাও খায়! প্রায় শক্তি চাটুজ্যের কবিতায় বলা সেই ভালোবাসার মত
ভালোবাসা সবই খায় – এঁটো পাতা, হেমন্তের খড়
রুগ্ন বাগানের কোণে পড়ে থাকা লতার শেকড়।

শুধু এই সব অ্যাবস্ট্রাক্ট কাব্যিক খাবার নয়। অকাব্যিক অথচ অ্যাবস্ট্রাক্ট অন্যরকম খাবারেও যথেষ্ট আসক্ত সে। নইলে আমার মত কাঠ বেকার তো না। এই অলস বিকেলে নিজেদের চালু সিন্ডিকেট অফিস ছেড়ে এখানে বসে কালক্ষেপ করার পাত্র ভোজন প্রসাদ নয়।

ক্লাবের রাষ্ট্রীয় পাওনা পঞ্চাশ হাজার নাকি সদ্য এসে পৌঁছেছে। সেই কেকের এক টুকরো থুড়ি চেকের এক টুকরো না খেয়ে হতভাগা ক্লাবঘর ছেড়ে বেরুবে না। রোজ আসবে, আমি জানি।

যাক গে, ক্লাবঘরে কেউ না থাকায় সে আমাকে দাবা খেলাটা শিখিয়ে দিল। শেখাল মানে ওই আর কী। চালটাল-গুলো। বোড়ে একঘর। ঘোড়া আড়াইঘর। গজ আর নৌকো, কোনটা সোজা আর কোনওটা কোণাকুণি।

শিখে লাভ হল একটাই। আজ্ঞে না, হুমায়ূন আহমেদের গল্পের নলিনীবাবু যেমন খেলা শেখার পর একটাও গেম হারেননি, সেই রকম না।

আমি শিখলাম কী করে দশ চালের মধ্যে মাত হয়ে যেতে হয় সেই রকমের এক ক্রীড়া সুষমা। আমার ক্লাসমেট সুবীরের ক্লাস ফোরে পড়া ছেলে রণবিজয়কে অবধি লড়াই দিতে পারলুম না। সেও আমাকে তিন চালেই…

সেই রণো অবশ্যি দাবা প্রশিক্ষিত। ওকে ওর বাবা কোচিং-এ পাঠায়। নানান কোচিং। ছবি আঁকা, স্কুলের পাঠ্য, ক্রিকেট, ক্যারাটে। সেই রকমের দাবার কোচিংও করে রণো। মাসে একদিন।

রণোই শেষ অবধি হদিশ দিল আমাকে।– কাকু, আমাদের কোচিং-এ ভর্তি হয়ে যাও। তোমার মত ইয়েদের জন্য স্পেশাল কোচিংএর ইয়ে করেছে আমাদের নরেনকাকু স্যার। খুব গোপন ক্লাস। কোড হচ্ছে হলুদ গোলাপ। তবে ফিজ বেশি না। আমাদের ঢোকা বারণ। ওই স্পেশাল ক্লাস করলে তুমি জিতবে না কিন্তু হারবেও না!

অবিশ্বাস মিশিয়ে বলি,– ধ্যাৎ, তা আবার হয় নাকি?

রণো থতমত খেয়ে চুপ করে আছে দেখে ওর বাবা সুবীর মুখ খোলে।– হ্যাঁ রে বাপু, হয়! আমরা তো ঢুকতে পাই না। শুনেছি নরেনস্যার নাকি শেখায়, ক্যাসলিং করার পর নিজের গুটি কায়দা করে এক এক করে খাইয়ে রাজাকে কী করে ন যযৌ ন তস্থৌ একরকম স্টেলমেট করে রক্ষা করতে হয়। খুব গোপন কায়দা। স্যার নাম দিয়েছেন ডেমোক্রেটিক মুভ।
★
কোচিং শুরু হয়েছে।

PrevPreviousস্টেথোস্কোপঃ ১০৬ অ্যাটেনডেন্ট
Nextসেলফ লাভNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

May 28, 2026 No Comments

কথা বলুন, আমাকে বলতে পারতিস, কেন, কেন এমন করলি- যত ঢপবাজি। প্রতিবার ডিপ্রেশনের জন্য আত্মহত্যার ঘটনা ঘটার পর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কেন আমার

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

সাম্প্রতিক পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

Dr. Indranil Saha May 28, 2026

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625884
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]