Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাতৃভাষায় ডাক্তারি পড়াশোনা

Screenshot_2022-10-18-07-56-49-27_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 18, 2022
  • 7:48 am
  • No Comments

মধ্যপ্রদেশে হিন্দিতে ডাক্তারি পড়াশোনা চালু করা নিয়ে যা বলার আছে

এমন কোনো প্রমাণ নেই যে যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, যাঁরা মাতৃভাষায় ডাক্তারি পড়েছেন, তাঁরা খারাপ ডাক্তার তৈরি হয়েছেন। জাপানি, রাশিয়ান, স্প্যানিশ, ম্যান্ডারিন ভাষায় যদি ডাক্তারি পড়া যায়, পড়ে পাশ করে বিশ্ব মানের ডাক্তার হওয়া যায়, তাহলে হিন্দি, বাংলা, উর্দু, তামিল ভাষায় নয় কেন?

আমি মাতৃভাষায় বিজ্ঞান চর্চার স্বপক্ষে। জনস্বাস্থ্যের নিচুতলার কর্মীদের জন্য আমি বহু বই, প্রশিক্ষণ পুস্তিকা, ম্যানুয়াল ইত্যাদি বাংলায় অনুবাদ করেছি ও করছি। সামাজিক মাধ্যমে নানান রোগ নিয়ে বাংলায় নিয়মিত লিখে থাকি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি যে ডাক্তারি বই নানান ভাষায় অনুবাদ করার কাজটা কিঞ্চিত কঠিন হলেও অসম্ভব কিছু নয়। তাই প্রশ্নটা যদি এটা হয় যে আমি মাতৃভাষায় বিজ্ঞান চর্চার স্বপক্ষে কি না তাহলে আমার উত্তর হ্যাঁ।

প্রশ্নটা যদি এটা হয় যে উচ্চ শিক্ষার সেই সব ক্ষেত্র যেখানে সর্ব ভারতীয় প্রবেশিকা পরীক্ষা চালু আছে সেই ক্ষেত্রগুলিতে পড়াশোনার মিডিয়াম কি হবে, অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাংকা? সে ক্ষেত্রে আমি হিন্দির (বা অন্য ভারতীয় ভাষার) পরিবর্তে ইংরেজির পক্ষপাতী। হিন্দি সকল ভারতীয়ের মাতৃভাষা নয়। মাতৃভাষার বাইরে যদি অসুবিধে করে দ্বিতীয় আরেকটি ভাষা শিখতেই হয় তাহলে আমার ভোট ইংরেজির স্বপক্ষে। কারণ তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে, যেটা হিন্দির ক্ষেত্রে পাওয়া যাবে না।

আসল প্রশ্ন এগুলো নয়। আসল প্রশ্ন হল সংঘ পরিবারের এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কি? এটা আলোচনায় না আসায় জন্য আমরা কিছু অপ্রয়োজনীয় প্রশ্ন ও তাদের ততোধিক অপ্রয়োজনীয় উত্তরের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছি। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা কতটা আবশ্যকীয়, ডাক্তারি বই মাতৃভাষায় অনুবাদ করা কতটা কঠিন, – এসব প্রপঞ্চ আসলে মায়াময়।

এজেন্ডাটা আসলে কি? হিন্দি ভাষা সাম্রাজ্যবাদীরা বহুদিন আগেই বলিউডি সিনেমা, দূরদর্শন ইত্যাদির মাধ্যমে আপামর জনসাধারণের “পামর” অংশের মুখের ভাষায় থাবা বসিয়েছে। বাকি ছিল সেই অংশ, যারা “পামর” নয়, উচ্চশিক্ষায় যায়, সমাজের কেষ্ট বিষ্টু হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, IAS হয় ইত্যাদি। সেখানে এখনো হিন্দির উপস্থিতি নগণ্য। এসব লোকজনদের মুখের ভাষা, পড়ার ভাষা এবং অবশ্যই চিন্তার ভাষায় জগতে দাপটের সাথে হিন্দিকে ঢোকাতে হবে এই হচ্ছে আসল প্রকল্প। ভাষা সাম্রাজ্যবাদীদের এই প্রবল সুচতুর আক্রমণের মুখে দাঁড়িয়ে আমরা যদি মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুফল নিয়ে বা গ্রে এনাটমির বাংলা অনুবাদের গুণমান নিয়ে বৈশ্বিক ও বৌদ্ধিক আলোচনায় মেতে থাকি তাহলে সাম্রাজ্যবাদীদের পাতা ফাঁদেই পা দেব।

যেটা দরকার সেটা হল প্রতিবাদ। স্পষ্ট কথায় এই এজেন্ডার স্বরূপ উন্মোচিত করতে হবে। স্পষ্ট কথায় আশা করি কষ্ট নেই।

PrevPreviousDr. Dilip Mahalanabis and ORS
NextСтавки На Спорт Онлайн Букмекерская Компания 1xbet ᐉ My 1xbet CoNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

May 6, 2026 No Comments

ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ায় খুবই খারাপ লাগছে, রাগ হচ্ছে। তাই না? আপনি অবশ্য জানিয়েছেন – আপনি নাকি হারেন নি, আপনার ওপর জোর করে হার চাপিয়ে

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

সাম্প্রতিক পোস্ট

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

পশ্চিমবাংলার সদ্য-পরাজিত মুখ্যমন্ত্রী, সমীপেষু

Dipak Piplai May 6, 2026

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621028
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]