Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কমিউন, বিপ্লবী এক মহিলা ডাক্তার আর চিকিৎসাশাস্ত্রে বিপ্লবী এক দর্শনের জন্মের গল্প

IMG_20221110_055801
Dr. Anindya Sundar Mandal

Dr. Anindya Sundar Mandal

Junior Resident, Medical College
My Other Posts
  • November 11, 2022
  • 9:45 am
  • No Comments

ম্যারি পাটনাম জ্যাকোবি। নিউ ইয়র্ক কলেজ অফ ফার্মাসি থেকে গ্র‍্যাজুয়েট হওয়া প্রথম মহিলা। ফিমেল মেডিকেল কলেজ অফ পেনসিলভেনিয়া থেকে MD ডিগ্রিলাভের বছর দুই পর পাড়ি দিলেন প্যারিস। লক্ষ্য প্যারিস ইউনিভার্সিটির Ecole De Medicine. চিকিৎসাশাস্ত্রের অন্যতম সেরা প্রতিষ্ঠান। কিন্তু সেখানে মেয়েদের প্রবেশাধিকার ছিল না। ২ বছরের লড়াই ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন বলের সহায়তায় ১৮৬৮এ প্রথম মহিলা হিসাবে ভরতি হলেন Ecole De Medicine-এ। ১৮৭১ এর জুলাইয়ে সেখান থেকে গ্র‍্যাজুয়েট হলেন।

প্যারি কমিউনের গড়ে ওঠা থেকে প্যারিসের রাস্তা রক্তে পিছল করে তার পরাজয়, চোখের সামনে দেখলেন জ্যাকোবি। ‘৭১ এর শেষে দেশে ফিরলেন। সঙ্গে নিয়ে ফিরলেন প্যারির থেকে উপহার পাওয়া দর্শনকে, যা প্রভাবিত করল তাঁর আগামী তিন দশকের কর্মকাণ্ডকে।

ল্যান্সেট পত্রিকার সম্পাদক রিচার্ড হর্টনের গত বছর ‘দ্য প্যারিস কমিউন অ্যাণ্ড দ্য বার্থ অব আমেরিকান মেডিসিন’ শীর্ষক লেখায় মেলে তার অসাধারণ বিবরণ – ‘In the extraordinary milieu, one of the most remarkable minds of 19th century medicine was formed.’
প্যারি কমিউনের পতন এবং তাঁর প্রগতিশীল বন্ধুবৃত্তের উপর অযথা আক্রমণ তাঁকে ব্যথিত করে তুললেও তিনি ভোলেননি প্যারির শিক্ষাকে।

‘The body has social and political, as well as biological dimensions’ তাঁর এই মতাদর্শকেই জ্যাকোবির সমসাময়িক সময়ের চিকিৎসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হয়ে ওঠার কারণ বলে মনে করেন তাঁর জীবনীকার কার্ল বিটেল।

প্যারিস থেকে USA-তে ফিরে তিনি আধুনিক চিকিৎসাশাস্ত্রের প্রয়োগে ল্যাবরেটরি সায়েন্সের ভূমিকা, এই নিয়ে মূল বিতর্ক শুরু করেন এবং চিকিৎসাশাস্ত্রে experiment ও স্ট্যাটিস্টিক্সের প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোরেসোরে প্রতিষ্ঠা করেন।

জ্যাকোবি এই ধারণা গড়ে তোলার চেষ্টা করেন যে বিজ্ঞানের অগ্রগতি আর নারীসমাজের অগ্রগতি পরস্পরের হাত ধরাধরি করে চলে। চিকিৎসাশাস্ত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে সদা সচেষ্ট ছিলেন তিনি। আর এই বিষয়ে এক অর্থে তাঁর পথপ্রদর্শক এলিজাবেথ ব্ল্যাকওয়েলের থেকে তাঁর মতামত ছিল ভিন্ন। ব্ল্যাকওয়েল চিকিৎসাশাস্ত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির কারণ হিসাবে দেখিয়েছিলেন, মেয়েদের ‘নরম মন’ এর কারণে সেবাকার্যে তাদের সফলতার হিসাবনিকাশ ; জ্যাকোবি এই ধারণা ভেঙে দিয়ে বললেন চিকিৎসাশাস্ত্রে অংশগ্রহণে উদ্দেশ্যের নিরিখে ছেলেদের থেকে মেয়েদের উদ্দেশ্য ভিন্ন কিছু নয়।

১৮৯৪ সালে জ্যাকোবি লেখেন ‘Common Sense Applied to Women’s Suffrage’, পরবর্তীকালে আমেরিকায় মেয়েদের ভোটাধিকার আন্দোলনে এর ভূমিকা ছিল যথেষ্ট। ওই সালেই New York State Constitution-এ মেয়েদের ভোটাধিকারের দাবি বাতিল করে দেওয়া হয়। এর বিরুদ্ধে লড়াইকে অন্যতম উদ্দেশ্য করে গড়ে ওঠে ‘League For Political Education’. ৬ জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে জ্যাকোবি ছিলেন অন্যতম।

চিকিৎসাশাস্ত্রে তাঁর বহু অবদানের মধ্যে যুগান্তকারী ছিল Menstruation নিয়ে যাবতীয় পুরাতন বস্তাপচা চিন্তা চেতনাকে ধ্বংস করা। ঋতুকালে মেয়েরা বিশ্রামে না থাকলে তাদের বন্ধ্যাত্বের যে মিথ এতোদিন প্রচলিত ছিল, তাকে নস্যাৎ করলেন জ্যাকোবি। এ ছিল সেকালে এক বিপ্লবেরই সমান! আর এখানেই আমরা ফিরে যাব আবারও সেখানে, যেখান থেকে আমাদের গল্প শুরু হয়েছিল।

হর্টন যথার্থ উপসংহার টেনেছেন “The origins of her philosophy, a philosophy that provides the seed for an American renaissance today, lay in the blood spilt on the streets of Paris 150 years ago.”

PrevPrevious“কা করু সজনী, আয়ে না বালম”
Nextহিন্দিতে মেডিক্যাল শিক্ষা এবং গবেষণার ভাষা-সীমান্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656440
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]