Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উলবোনা

321296209_683766943225277_1727625379797021604_n
Dr. Promod Ranjan

Dr. Promod Ranjan

Anaesthetist and Musician
My Other Posts
  • December 28, 2022
  • 8:59 am
  • No Comments

গিন্নির হাতে উল বোনার সরঞ্জাম দেখে খানিকটা বিষম খেয়েই বললাম, “কিগো! ক্ষেপে গেলে নাকি! এসব আবার কী শুরু করলে?”

গিন্নি বেশ আত্মবিশ্বাসের সুরেই বলল, “ছোটবেলায় ওয়ার্ক এডুকেশনে অনেক বানিয়েছি। এখন বহুদিনের অনভ্যাস। দেখাই যাক না…”

“আরে তুমি যে কাজে হাত দাও তাতেই সোনা ফলে।” বৌকে খুশি করার জন্য এটুকু বার খাওয়াতেই হ’ল।

বার খাওয়া তো দূরের কথা, উল্টে বৌ ধমক দিয়ে বলল, “জ্বালিও না তো! তুমি তোমার কাজ করো।”

আমি আর কী করি? অন্য ঘরে গিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে একটু নস্টালজিক হয়ে পড়লাম। ছোটবেলায় দেখতাম শীত পড়ার কিছুদিন আগে থেকেই বাড়িতে মা-দিদিদের সোয়েটার বোনার একটা তোড়জোড় শুরু হয়ে যেত। দু’খানা কাঁটা আর রঙ-বেরঙের উল দিয়ে পরম যত্নে একটু একটু করে তৈরি হ’ত সামনের অংশ, পেছনের অংশ, দুটো হাত, সবশেষে কলার। মাঝে মাঝে ডেকে বলত, “আয় তো একটু মাপ দিয়ে দেখি।”

মাপ দেওয়ার পর কখনো কাঁটাতে ঘর বাড়ানো হ’ত, কখনো কমানো। আমি অবাক হয়ে দেখতাম উলের ঘরগুলো একটা কাঁটা থেকে আরেকটা কাঁটায় কী অদ্ভুতভাবে চলে যেত আর তার সাথে একটু একটু করে সোয়েটারের দৈর্ঘ্য বাড়তে থাকত।

শীতের পড়ন্ত বিকেলে ছাদে রোদ পোহাতে উঠে উলবোনাটা ছিল বাড়ির মেয়েদের নিত্যদিনের অভ্যেস। একদিন সেই সামনের অংশ, পেছনের অংশ আর হাত দুটো জোড়া লেগে পূর্ণাঙ্গ রূপ পেত। তারপর নতুন সোয়েটার পরে যথারীতি বন্ধুমহলে ঘ্যাম নেওয়া… “দ্যাখ, আমার সোয়েটারটা তোদের সবার থেকে দেখতে সুন্দর!”

নাহ! এখন আমি ‘মন্টে কার্লো’ আর কী সব কোম্পানির সোয়েটার যেন আছে, সেগুলিই পরি। দেখতে আরও সুন্দর, আরও হালকা আর পরেও অনেক আরাম। দশ-পনেরোটার ভেতর একখানা পছন্দ করে কেনা যায়। আজ সকালে এরকমই একটা সোয়েটার পরে কাজে বেরিয়েছি। বহুজাতিক কোম্পানির হাতে একটা ঘরোয়া শিল্পের কীভাবে মৃত্যু ঘটলো সেটা ছোট থেকে বড়ো হওয়ার কয়েক বছরের মধ্যেই চাক্ষুষ করলাম। জানি না, এই প্রজন্মের ক’জন এই শিল্পটি রপ্ত করতে পেরেছেন। আর আগামী প্রজন্ম হয়তো এই সরঞ্জামগুলি দেখে হাসাহাসিই করবে।

ছবি দিলাম….

PrevPreviousলকডাউন
Nextজনৈক টেট বিজেতার ভোরের স্বপ্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

ভোট ও ভোটার

April 28, 2026 No Comments

গত দুটো সন্ধেতে গোটা শহরটা দাঁড়িয়ে গিয়েছিলো, ঠিক যেন কেউ ‘চাক্কা জ‍্যাম’ ডেকেছিলো, রাস্তায় রাস্তায় পুলিশ, প্রতিটি মোড়ে ‘নাকাবন্দি’, ড্রোন থেকে দেখলে রিকশা-বাইক-উবের-প্রাইভেট-ছোটাহাতি-বাসের অবস্থানে মনে

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

ভোট ও ভোটার

Arya Tirtha April 28, 2026

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619845
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]