Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জনৈক টেট বিজেতার ভোরের স্বপ্ন

Screenshot_2022-12-27-23-10-13-63_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Hrishikesh Bagchi

Dr. Hrishikesh Bagchi

Associate Professor of Physiology in a government medical college
My Other Posts
  • December 28, 2022
  • 9:02 am
  • No Comments

আজ আমাদের অনশন সহস্র দিনে পড়ল। আজ মেগা অভিযান। আজ নবান্ন অভিযান।

  আমাদের দলে মুখ্যমন্ত্রী আছেন। বিরোধী দলনেতা আছেন। সবাই স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছেন।

‘এই দুর্নীতি মানি না। এই দুর্নীতির অবসান চাই। যারা জেলে আছেন তাদের শাস্তি চাই। যারা বাইরে আছেন তাদের নিরাপত্তা চাই’।

‘এগুলো সবই বিরোধীদের ষড়যন্ত্র। আমরা বাংলাকে ভাগ হতে দেব না। চলো সবাই নবান্ন চলো’। মুখ্যমন্ত্রী বললেন।

‘সকল টেট বিজেতা এবং তাদের পরিবারের লোকেদের চাকরির দাবি করছি। নবান্ন ভেঙে দাও গুঁড়িয়ে দাও। নেতাদের চেয়ার থেকে টেনে নামাও’। বিরোধী দলনেতা বললেন।

এমন সময় দেখি একজন হাড্ডিসার লোক চেঁচিয়ে বলছে, ‘হালার মাহাজনরে ফ্যালাইয়া মারো। জিন্দা পুইত্যা দাও’।

আরে এ তো হাড্ডি খিজির। ও এখানে কী করছে?

‘এই খিজির আলি। তুমি এখানে কী করছ? কে মাহাজন? দেখছ না আমরা এখানে টেট বিজেতারা আন্দোলন করছি। দেখছ না মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন। বিরোধী দলনেতা আমাদের পাশে আছেন’।

খিজির শুনেছে কি শোনে নি জানি না। সে আরো চিৎকার দিতে দিতে মিছিলের সাথে সাথে এগিয়ে যায়।

এদিকে পুলিশ বিরাট বিরাট জলকামান নিয়ে এগিয়ে আসছে। সাঁজোয়া গাড়ি করে এগিয়ে আসছে উর্দিধারী মিলিটারি। কী জানি কেন তারা সবাই উর্দূতে কথা বলছে। বুঝতে পারছি না।

মিছিল এগিয়ে চলে ধর্মতলার দিকে। ধর্মতলায় বিরাট এক মঞ্চ করা হয়েছে। তার মাথার ওপরে বিরাট পোস্টার। লেখা ‘সারা ভারত গণতান্ত্রিক শহিদ সমাবেশ’। মঞ্চের একদিকে ধুতি-পাঞ্জাবি পরা সাদা চুলের একজন বৃদ্ধ নেতা বসে সিগারেট খাচ্ছেন। মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে কাশতে কাশতে স্লোগান দিচ্ছেন।

মঞ্চের অন্য দিকে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা বসে মুখে হাত দিয়ে কিসব কথা বলছেন।

মঞ্চের নিচেই দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। গত সহস্র দিন যাকে আমি দেখেছি। গতকাল সবে যার সাথে ইনিয়ে বিনিয়ে এগিয়ে গিয়ে কথা বলতে পারলাম। আজ সে একটা লাল রঙের সালোয়ার পরে এসেছে। আর কিছু করার নেই। আমাকে সামনে এগিয়ে যেতেই হবে।

হঠাৎ নিজের দিকে চোখ পড়ল। দেখলাম আমার কোনো অঙ্গবস্ত্র নেই। হা কপাল। এই অবস্থায় আমি সামনে যাই কী করে? অথচ আমাকে যেভাবেই হোক মঞ্চে উঠতে হবে। মেয়েটির দিকে তাকিয়ে বক্তৃতা দিতে হবে।

কী লজ্জার ব্যাপার! গায়ে জামাকাপড় না দিয়েই কিভাবে বেরিয়ে পড়লাম? আমার কী বিন্দুমাত্র কমন সেন্স নেই?

এদিকে মিছিলের সকলের গলার স্বর ক্রমশ চড়া হয়েই চলেছে। কেমন যেন ঘোরের মধ্যে আছি বলে মনে হচ্ছে। অথচ আমাকে যে আগে যেতেই হবে। পাশের টেট বিজেতা ছেলেটি একটি গামছা পরে আছে। ভিড়ের মধ্যে আমি তার গামছাটাই টেনে পরে নিলাম। ছেলেটি হাত তুলে স্লোগান দিতে এত ব্যস্ত যে সে বুঝতেও পারল না।

আমি গামছাকে কোমরে জড়িয়ে খালি গায়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণে আমার কনফিডেন্স আবার যেন ফিরে পাচ্ছি। আমার লজ্জাটা কেটে গেছে। মঞ্চের ওপর মধ্যমণি হয়ে বসে আছেন একজন বিচারক। তার মাথায় সাদা উইগ। তিনি একটি কাঠের হাতুড়ি খুব জোরে জোরে টেবিলে মারছেন আর বলছেন, ‘অর্ডার। অর্ডার’।

তার হাতুড়ির ঘায়ে চারিদিকে ধুলোয় ঢেকে যাচ্ছে। হবে না, ধর্মতলায় যা পলিউশন! সেই ধুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের বাড়িতে টিভি চলছে। আমরা সবাই মা, বাবা, বোন একসাথে বসে টিভিতে লাইভ নবান্ন অভিযান দেখছি।

বোন হঠাৎ করে বলে উঠল, ‘সত্যি, দাদাটা না কেমন যেন? কোথায় একটু সেজেগুজে যাবে তা না। একটা গামছা পরে চলে গেছে!’

বাবা বলল, ‘আরে ওর মাথায় কত চাপ বল। গামছা পরে গেছে এই অনেক’।

আমি ওদের পাশে বসে মিটিমিটি হাসতে থাকি। বোনও আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল।

এদিকে সভা জমে গেছে। আমি গামছা পরেই ডায়াসের দিকে এগিয়ে গেলাম। আমি এগিয়ে যেতেই সবার মধ্যে আলোড়ন বেড়ে গেল। পাশে তাকিয়ে দেখি মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার মাঝের চেয়ারটা ফাঁকা। মুখ্যমন্ত্রী আমাকে হাসিমুখে ইশারায় ডাকছেন ওর পাশে বসার জন্য।

আমি দ্বিধাগ্রস্ত। কী করব বুঝে পাচ্ছি না। এমন সময় একটি বিরাট প্লায়ার আর একটি দৈত্যাকৃতি সাইকেলের চেন আছড়ে পড়ল মঞ্চের ওপর। ভিড়ের মধ্যে থেকে কে যেন বলে উঠল, ‘ওইদিকে তাকান ক্যালায়? কন কন আপনাগো লগে মাহাজন কেমন উংলি করসে হেই কথা কন’।

আরে মহা সমস্যা হলো তো। খিজির আলি এটা অন্য আন্দোলন। এটা আমাদের জীবনমরণের লড়াই। আপনি ভুল করে এই মিছিলে ঢুকে পড়েছেন।

নীচে থেকে লাল সালোয়ার পরা টেট বিজেতা মেয়েটিও বলে ওঠে, ‘হ্যাঁ, খিজির আলি তুমি শান্ত হও। মাহাজনের ব্যাপারে আমরা পরে আসছি’।

ওর ওই একটি কথায় আমার সারা শরীরে যেন হাজার ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। গামছা-টামছা পুড়ে গেল কিনা কে জানে? গেলে যাক। আমি দ্বিগুণ উৎসাহ নিয়ে মাইকটা পুরুষাঙ্গের মতো চেপে ধরলাম।

PrevPreviousউলবোনা
Nextডাক্তারি পঠনপাঠনে খাঁড়ার ঘা, শাসকের মর্জিই শেষ কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656025
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]