Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যে সাম্প্রতিক বদলি: বিপদের মুখে পিজি হাসপাতালের ডিএম, নেফ্রোলজি কোর্স, রাজ্যের অর্গান ট্রান্সপ্ল্যান্ট

Screenshot_2023-01-26-07-59-51-35_680d03679600f7af0b4c700c6b270fe7
Association of Health Service Doctors

Association of Health Service Doctors

An association of West Bengal health service doctors.
My Other Posts
  • January 26, 2023
  • 8:01 am
  • No Comments

প্রেস রিলিজ                                                                                             ২৫.০১.২৩

সম্প্রতি মেডিক্যাল এডুকেশন সার্ভিসে, পরপর বেশ কিছু বদলি আদেশনামা বেরিয়েছে যেগুলো পুরোপুরি প্রতিহিংসামূলক বলেই আমরা মনে করি। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে সরকারপন্থীদের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছিলেন বা লড়াই করেছিলেন তাদেরকে বেছে বেছে বদলি করা হয়েছে এই সমস্ত আদেশনামায়। রুটিন বদলির পরিচিত সরকারি ভাষ্য থাকলেও,পরের দিনই সবাইকে রিলিজ করে দেওয়া হয়। এমনকি কাউকে কাউকে ছুটি থেকে ডেকে নিয়ে এসেও রিলিজ অর্ডার ধরিয়ে দেওয়া হয়। এই সমস্ত আদেশনামায়, কাউকে পাঠানো হয়েছে এমন জায়গায় যেখানে সেই বিভাগই নেই। দশ বছর জেলায় কাজ করার পরেও,অবসরের মাত্র তিন বছর আগে,আবার পাঠানো হয়েছে বাইরে। আবার সদ্য জেলায় বদলি হওয়া চিকিৎসক বা জেলায় দীর্ঘদিন কাজ করে চলা চিকিৎসককে আবার পাঠানো হয়েছে দূরবর্তী জেলায়। সরকারি ভাষ্যে রুটিন বদলি বলা হলেও কি প্রয়োজনে তাঁদের সবাইকে পরের দিনই রিলিজ করে দেওয়া হলো তার উত্তর চাইতে গেলে, স্বাস্থ্য সচিব জয়েন্ট প্ল্যাটফর্মের প্রতিনিধিদের কোনো সদুত্তর দিতে পারেননি।

গোটা চিকিৎসক সমাজ এই ধরণের বদলির আদেশনামায়, প্রতিবাদে গর্জে উঠলেও নির্লজ্জ স্বাস্থ্য বিভাগ গতকাল (২৩.১০.২৩ ) আবার কয়েকজনের বদলি করেছে। যার মধ্যে আছেন পিজি হাসপাতালের নেফ্রোলজির বিভাগীয় প্রধান এবং আরজিকর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিনের সদ্য প্রাক্তন বিভাগীয় প্রধান।

পশ্চিমবঙ্গের চিকিৎসা-শিক্ষার শ্রেষ্ঠ উৎকর্ষ কেন্দ্র পিজি হাসপাতালে ৩০জন ডিএম, নেফ্রোলজি ছাত্রছাত্রী আছে। ডাঃ অর্পিতা রায়চৌধুরী চলে গেলে থাকবেন শুধু মাত্র ২ জন অ্যাসিট্যান্ট প্ৰফেসর, যাঁরা ডিএম স্টুডেন্টের গাইড হতে পারেন না। ফলে ওই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপজ্জনক খাদের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হলো।

চিকিৎসক না পাওয়ার জন্যে রাজ্যের বহু সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা যেখানে চালুই করা যায়নি, এমনকি কলকাতার মেডিক্যাল কলেজ গুলোতেও সুপার স্পেশালিটি বিভাগগুলি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, সেখানে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে, সরকারপন্থীরা, “পাবলিক ইন্টারেস্ট”-এর পরিবর্তে মানুষকে কেন আরও বিপদের মধ্যে ফেলবে? অর্গান ট্রান্সপ্ল্যান্টে আমরা অন্য রাজ্য থেকে অনেক পিছিয়ে। যে চিকিৎসকের হাত ধরে (ডাঃ অর্পিতা রায় চৌধুরী-জয়েন্ট ডিরেক্টর, রিজিওনাল অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেসন) আমরা এগোচ্ছিলাম, তাঁকে কার্যত বিভাগহীন জায়গায় বদলি করে, এতোগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার কে দিয়েছে স্বাস্থ্য প্রশাসনকে?

ডিএম, নেফ্রোলজি পাঠরত এই ৩০ জন ছেলেমেয়ের স্বার্থে, আমরা, অবিলম্বে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের পিজি মেডিক্যাল এডুকেশন বোর্ডকে ( NMC….PG-MEB ) চিঠি লিখে বিহিত চাইবো।

অন্যদিকে পোস্ট মর্টেমের জন্যে অপেক্ষারত শবদেহ, অনৈতিক ভাবে, পরিজনের অনুমতি ব্যতিরেকে, ওয়ার্ক শপে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করায়, আরজিকর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে পদ থেকে সরিয়েও শান্তি না পাওয়ায়, তাঁকে বদলি করা দেওয়া হলো প্রান্তিক জেলায়। আমরা ধিক্কার জানাই শিরদাঁড়াহীন, সরকারের চাটুকারে পরিণত হওয়া স্বাস্থ্য প্রশাসকদের।

এই সমস্ত অন্যায় বদলির আদেশনামা প্রত্যাহার করার জন্যে আমরা স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছি। কোনো সুরাহা না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। তাতে পরিষেবা বিঘ্নিত হলে তার দায় স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে।

PrevPreviousতসলিমা হয়তো অনেক বেশি ফাটল তুললেন।
Nextহিপ হিপ হুররে (১)Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632339
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]