Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অ্যাকিউট রিউমাটিক ফিভার

IMG_20230216_194555
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • February 18, 2023
  • 8:51 am
  • No Comments

মাস খানেক আগের কথা। সপ্তাহ খানেকের ভোগান্তি নিয়ে চেম্বারে এসেছিলো বছর সাতেকের অনুপম। হাঁটু,গোড়ালি,কব্জিতে অসহ্য ব্যথা। চোখদুটি লাল। “এই কয়েকদিনে অনেক ওষুধ খেয়েছে ডাক্তারবাবু। কিছুতেই কিছু হচ্ছে না। ভয় পেয়ে গ্রামীণ চিকিৎসকে আর ভরসা না করে আপনার কাছে নিয়ে এলাম।” মায়ের উদবিগ্ন মুখে কথাগুলো শুনে বাচ্চাটির ডান হাত খানি যেইই না নিজের হাতে নিয়েছি অমনি এক দমকে বাচ্চার হাত যেন লাফিয়ে উঠলো। সে ধাক্কায় আমার চশমা ধরণী ধারণ করতেই মায়ের বকুনিতে বাচ্চা কুঁকড়ে উঠলো। “ইচ্ছে করে করিনি মা। হাতটা নিজে নিজেই লাফিয়ে উঠলো”।

বাচ্চাটির মুখে কথাগুলো শুনে চমকে উঠলাম আমি। যেন অভীষ্টের কাছাকাছি পৌঁছে গেছি, এই ভাব নিয়ে প্রায় গোলগোল চোখ করে জিজ্ঞেস করলাম- “জ্বর এসেছিলো?”

“হ্যাঁ ডাক্তারবাবু। সপ্তাহখানেকের জ্বর।”

“কয়েকদিন আগে গলা ব্যথা হয়ে জ্বর এসেছিলো?”

“হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারবাবু। ঠিক বলেছেন। এই তো কয়েকদিন আগেই প্রচুর গলাব্যথা নিয়ে ধুম জ্বর এসেছিলো। গলার ভেতরটা যেন রক্ত জমে গেছিলো। খুব লাল হয়ে গেছিলো। সে যাত্রায় পাড়ার ডাক্তারকে দিয়ে কোনোমতে সেরেছিলো বইকি।”

এতক্ষণে বাচ্চার হাতের কবজি, হাঁটু, গোড়ালির জয়েন্ট সমস্ত কিছু পরীক্ষা করে নিয়েছি আমি। ফুলে আছে প্রায় সমস্ত জয়েন্টই। ইনফ্ল্যামেশানের সমস্ত চিহ্নই প্রকট। তার উপর ওই জয়েন্টের কাছাকাছি চামড়ার নিচে ছোটো ছোটো কি যেন তৈরি হয়েছে, যা কিনা এ রোগ ভোগান্তির আগে ছিল না।

বুঝতে আর বাকি রইলো না। অ্যাকিউট রিউমাটিক ফিভারের রোগী।
গলা ব্যথা হয়ে জ্বর। রক্ত বর্ণের গলা। অর্থাৎ কিনা বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাসের আক্রমণের সম্ভাবনা। তারপর মেজর জয়েন্টের ব্যথা। তার মানে পোষ্ট স্ট্রেপটোকক্কাল আর্থ্রাইটিস। বাচ্চার হাত হঠাৎ করেই অনিচ্ছাকৃত ভাবে লাফিয়ে ওঠা। তার মানে কি ‘সিডেনহাম’স কোরিয়া’?

একজন ক্লিনিসিয়ানের কাছে এ যেন হাতে চাঁদ পাওয়ার মত অবস্থা। কারণ সিডেনহাম’স কোরিয়া আজকালকার রিউমাটিক ফিভারে বেশ দুর্লভ। বাচ্চার দুই চোখের ল্যাটারাল সাইডের লাল ভাব। তাহলে কি রিউমাটিক কারণে উভেয়াইটিস? কৌতূহলে বাচ্চার পরনের জামার বোতামগুলো ঢিলে করতেই বগলের নিচে দেখতে পেলাম লাল রঙের চাকা দাগ। তবে কি এরাইথেমা মারজিনেটাম? আর বুঝতে বাকি রইলো না।

হ্যারিসনের বইয়ের পাতাগুলো মুহূর্তে ভেসে উঠলো চোখের সামনে। মডিফায়েড জোন্স ক্রাইটেরিয়ার মেজর সিম্পটমের মধ্যে চারখানা পেয়েছি আমি। আর্থ্রাইটিস, কোরিয়া, এরাইথেমা মারজিনেটাম, চামড়ার নিচের ছোটো ছোটো নডিউল। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে জ্বর তো আছেই। তাও উদবেগ চেপে রাখতে না পেরে এ.এস.ও. টাইটার, সি.আর.পি. রিপোর্ট করতে দিলাম।

বাচ্চার মা তখনও বারবার বোঝানোর চেষ্টা করছেন, লাল দাগের এরাইথেমা মারজিনেটাম আসলে “দাদ”, উভেয়াইটিসের লাল দাগ আসলে জয় বাংলা। গলা ব্যথার জ্বর তো সবারই হয়, এ আর এমন আশ্চর্যের কি? আর চামড়ার নিচের নডিউল তো অনেকেরই থাকে। কোয়াকবাবুরা রিপোর্ট তো করিয়েইছেন। আবার রিপোর্টের খুব প্রয়োজনীয়তা আছে কি?

কথা না বাড়িয়ে উনার হাতের রিপোর্টেই  ই.এস.আর.-এর দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ই.এস.আর. ১০০। এর পর আর আমাকে পায় কে?
তূরীয় মেজাজে টেক্সট বুক ডায়াগনোসিসের সম্ভাব্য তৃপ্তির নেশায় চোখবুজেই রিপোর্টগুলো এক্ষুণি করে নিয়ে আসার আদেশই দিলাম একপ্রকার।

আবার টাকার খরচ। খানিক অসন্তোষ প্রকাশ করলেও আমার আত্মবিশ্বাসী একরোখা চোখে চোখ মেলানোর ঝুঁকি নেওয়ার সাহস পেলেন না ভদ্রমহিলা।

ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন মা। যাওয়ার পথে ছেলের যন্ত্রণাক্লিষ্ট হাঁটা, চোখ এড়ালো না আমার।

ঘন্টাখানেকের বিরতি। অন্যান্য রোগী দেখার মাঝেই রিপোর্ট এলো। এ.এস.ও. টাইটার ছ’ শো ছুঁয়েছে। সি.আর.পি. আটচল্লিশ। আমার রোগনির্ণয়ে সিলমোহর পড়লো।

বেঞ্জাথিন পেনিসিলিনের ইঞ্জেকশন দিতে হবে বলতেই কঁকিয়ে উঠলেন মা। চোখে জল এলো বাচ্চাটিরও।

বুঝিয়ে বললাম- না দিলে সমূহ বিপদ। হৃৎযন্ত্রের ভালভ্গুলো গোল পাকিয়ে গন্ডগোল বাধাবে তাতে। এমনকি মৃত্যুমুখী হওয়ারও আশঙ্কা।

অবশেষে বিনা গোলযোগেই অত্ত মোটা নিডলে ইঞ্জেকশন পর্ব সম্পন্ন হলো। বাকি অত্যাবশ্যক ওষুধপত্র খসখস করে লিখে দেবার পর আবার তিনহপ্তা পর ইঞ্জেকশন নিতে হবে শুনে উৎকর্ণ হলেন বাচ্চার বাবাও।

অ্যাকিউট রিউমাটিক ফিভার। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া জনিত গলাব্যথা, জ্বর। সেসময়ের রোগ নির্ণয়ের অসম্পূর্ণতা থেকে অপরিপূর্ণ চিকিৎসার কারণে পরবর্তী গাঁটে ব্যথা, অনিচ্ছাকৃত হঠাৎ দমকা হাত, পায়ের সঞ্চালন (কোরিয়া), উভেয়াইটিস, চামড়ার নিচের নডিউল, চাকাচাকা লাল দাগের সৃষ্টি। আরও অবহেলায় হার্টের ভালভ্ নষ্ট হয়ে সমূহ বিপদের আশঙ্কা। এছাড়াও গাঁটের রোগের বাড়বাড়ন্ত হয়ে চলৎশক্তিরহিত হবার সম্ভাবনা তো থাকছেই।

ভদ্রলোক ভ্রূক্ষেপহীন কথাগুলো শুনে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন।
ফিরে এলেন ঠিক এক হপ্তা পর। ছেলে এখন অনেকটাই সুস্থ। আমার চিকিৎসা নেবার পর ছেলেকে নিয়ে গেছিলেন ভুবনেশ্বর এইমস্ হাসপাতালে। ওঁদের কথায় আশ্বস্ত হয়ে বিশ্বাস বেড়েছে। তিন হপ্তা পরপর ইঞ্জেকশন নিতেও এখন রাজি। হাসিমুখে হাত বাড়িয়ে নিজ হাতে চাষ করা একগোছা চন্দ্রমল্লিকা বাড়িয়ে ধরলেন আমার পরিতৃপ্ত চাহনির দিকে।

PrevPreviousদল্লী রাজহরার ডায়েরী পর্ব ১৫
Nextগ্রামের বাড়িNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624912
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]