Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হোক কলরব। হোক শাস্তি। র‍্যাগিং নিপাত যাক।

80717_11_8_2023_19_1_15_2_JUPROTEST2
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • August 14, 2023
  • 6:13 am
  • One Comment
তারিখটা সম্ভবত ৯ জুন, ২০১৯। এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে দুই জুনিয়র ডাক্তারের ওপর নৃশংস হামলায় ডা পরিবহ মুখার্জি আর ইয়শ টেকওয়ানি বীভৎসভাবে আহত হলেন। আইসিইউ-তে পরিবহকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হল। এনআরএস হাসপাতাল টোটাল বন্ধ, ছাত্র ডাক্তারেরা ফুঁসছেন। সরকারের প্রধান বলে বসলেন, এই ডাক্তারেরা পোশাক (অর্থাৎ জাত আর সামাজিক অবস্থান) দেখে চিকিৎসা করে। শেষ পর্যন্ত কিন্তু ছাত্র ডাক্তারদের আন্দোলন জিতল। তাঁদের দাবি মেনে নিলেন সরকারের সেই প্রধান। মনে পড়ে, এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এক সুদীর্ঘ মিছিল বেরিয়েছিল। কারা ছিলেন সেই মিছিলে? ডাক্তার এবং ডাক্তারি ছাত্ররা তো বটেই, ছিলেন অজস্র সাধারণ মানুষ। তাঁদের সমর্থন আর অংশগ্রহণ ছাড়া জয় আসা ছিল দুরূহ।
অন্য তারিখটা সম্ভবত ১৬ নভেম্বর, ২০১৪। কোরপান শাহ্, জরি শ্রমিক, এবং মানসিকভাবে চ্যালেঞ্জড মানুষ। চোর সন্দেহে এনআরএস মেডিক্যাল কলেজের হোস্টেলে পিটিয়ে মারা হয় তাঁকে। আজও কেউ শাস্তি পেয়েছেন বলে জানি না। আমরা কয়েকজন, এনআরএস মেডিক্যাল কলেজের সামনে সামান্য একটু গেট মিটিং করতে পেরেছিলাম। অধিকাংশ, অধিকাংশই বা বলি কেন, প্রায় সমস্ত এনআরএস ছাত্র ডাক্তারেরা তখন বিশেষ কিছু করার দরকার মনে করেননি। আমরা কোরপানের পরিবারকে সামান্যই সাহায্য করতে পেরেছিলাম। আমার এক বন্ধু যেমন বলেছিলেন, সে আমাদের পাপস্খালনের অতি দুর্বল প্রচেষ্টার বেশি কিছু ছিল না।
স্বপ্নদীপ কুণ্ডু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েই  র‍্যাগিং-এর দাপটে প্রাণ হারালেন। তাঁর মা বাবার অবস্থা বোধকরি আমরা কেউ কল্পনাতেই আনতে পারব না। এঁর মৃত্যু যেন বৃথা না যায়। প্রাথমিক খবর থেকে মনে হয়, এ এক হত্যাকাণ্ডই, সরাসরি খুন নাও যদি হয়, আত্মহত্যা করানো অন্তত। কোরপান শাহ্ হত্যার পরে এনআরএস তার এলিট অবস্থান থেকে একচুল নড়েনি, আমরাও তাঁর জন্য তেমন গা ঝাড়া দিয়ে বসিনি। কিন্তু কারণ যাই হোক না কেন, আজ অবস্থাটা কোরপানের মতো নিশ্চুপভাবে হত্যা মেনে নেবার পক্ষে নয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বপ্নদীপের হত্যাকারীর শাস্তির দাবিতে মিছিল করেছেন। তাঁদের অভিনন্দন। হোক কলরব এর পাশে দাঁড়ানো মানুষজন এমনটাই চায়। তবে অপরাধী যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অপরাধের জন্ম দেওয়া সিস্টেমকে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বেড়ে ওঠার সুযোগ দিয়েছে, যাদবপুরের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী ও অধ্যাপক শিক্ষাকর্মীদের দায় তাই আরেকটু বেশি। মিছিল করাই শুধু নয়, অপরাধীদের ধরার ব্যাপারে তাঁদের একটা দায় আছে, দায় আছে এই নৃশংস সিস্টেমকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লাগাতার সংগ্রাম চালানোর।
হোক কলরব। হোক শাস্তি। র‍্যাগিং নিপাত যাক। ধর্ষকামীদের জন্য কোনো মার্জনা নয়।
PrevPreviousব্যথাহরণ
Nextএমসিডিএসএ, ইএসআই এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা….Next
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jadunath Mukherjee
Jadunath Mukherjee
2 years ago

আমি আর্টিকেল রেটিং এর ধৃষ্টতা প্রদর্শনের যোগ্য নই।তবে,মান্যবর লেখক সংক্ষিপ্ত যে ইতিহাস তুলে ধরেছেন তা প্রেক্ষিতে এটুকু তো বলতেই পারি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হৃতগৌরব উদ্ধার
এর জন্য তীব্র বিতৃষ্ণা বোধ উজ্জীবিত হোক,”হোক কলরব ” স্বপ্ন নীল দের স্বপ্ন সৌধ ভেঙে গুড়িয়ে দেবার মাকড়সার যে জাল,কাপুরুষতা,অমানবিকতার যে ঘুঘুর বাসা গড়ে তোলা হয়েছে, তা ভেঙে খান খান করে দেবার শপথ গ্রহণ করে পথে নামুক। পশ্চিম বঙ্গের সরকার, প্রশাসন কে এদের মুখোমুখি হবার সাহস সঞ্চয় করতে বাধ্য করার লক্ষ্যে ” হোক কলরব ” উত্তাল হোক এবার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659778
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]