Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভালো থাকা

Screenshot_2023-08-31-08-00-30-89_99c04817c0de5652397fc8b56c3b3817
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 31, 2023
  • 8:02 am
  • No Comments
তুমি যেই হও, যেখানেই থাকো,
কারোর না কারো থেকে তুমি ভালো আছো।
তুমি যেই হও, যেখানেই থাকো,
কারোর না কারো থেকে তুমি খারাপ আছো।
এখন প্রশ্ন , তুমি কোনদিকে দেখবে।
তারও থেকে গুরুত্বপূর্ণ,
তুমি কোনদিকে বেঁকবে, তোমার থেকে যে ভালো আছে, তার দিকে,
নাকি যে খারাপ আছে,
জীবনকে ছেঁকে নেবে তারই নিরিখে?
যে কৈশোর বাবা মোবাইল না কিনে দেওয়ায় গলায় দড়ি দিলো,
আর ডাক্তারি প্রবেশিকায় পাশ না করে যে পড়ুয়া বিষ খেলো,
দুজনেরই নজর ছিলো তাদের থেকে যারা ভালো আছে
তাদের দিকে,
থিতু জীবনে যাদের ফোনে দৈনিক দু জিবি ডেটা ,
ডাক্তারি করে যারা সম্মান বাড়ি গাড়ি ইত্যাদির অধিকারী।
আর যে যুবক মোবাইলে অনলাইন জুয়া খেলে
সর্বস্বান্ত হয়ে শান্ত নদীর বুকে
নিজের অস্থির অস্তিত্ব সঁপে দিলো,
যে ডাক্তার সামাজিক ও পেশাদারি ঊর্ণজাল ছিন্ন করতে না পেরে
সম্পদ সম্মান সব ফেলে ঘুমের ওষুধ নিলো,
ক্ষণিকের জন্যে হলেও তারা পিছু ফিরে ঠিক ভেবেছিলো
‘ ইসসস যদি মোবাইলটাই না থাকতো’
অথবা ‘ যদি ডাক্তারিটাই না পড়তাম!’
ব্রিজের ওপারে দাঁড়িয়ে ,
তাদের গোটা সেতুটাকেই বিভ্রম বলে মনে হয়।
আসলে কারা ভালো আছে আমাদের থেকে ,
বেশির ভাগ সময় সেটারই খোঁজ চলে,
মানুষের শ্রেণীভাগ স্রেফ দুটো দলে,
সফল আর অসফল ।
একজন সফল পেশাদারের হয়তো চূড়ান্ত অসফল গার্হস্থ্য জীবন,
ভীষণ সুখী কোনো দম্পতি হয়তো তেমন সফল বাবা মা নন,
দৈনিক সহস্র পাঠকের কবি’র
রুজিরোজগারের ক্ষেত্রে
থাকতে পারে ফাঁকিবাজির অপবাদ,
প্রতিটি জিতে যাওয়া সংগ্রামের আলোয় উজ্জ্বল চাঁদের আঁধার উল্টোপিঠে থাকে
অন্য কোনো রণক্ষেত্রে ব্যর্থতার তিতকুটে স্বাদ।
তোমার হাত পা মস্তিষ্ক সব সচল হলে তুমি ভাগ্যবান পৃথিবীর ষোলো শতাংশ মানুষের চেয়ে ,
আশি কোটি মানুষের সামনে
তুমি স্রেফ তিনবেলা পেট ভরে খেয়ে,
পনেরো কোটি মানুষের মাথার ওপর ছাদ নেই,
আরো আরো আরো,
আশেপাশে ‘ ভালো নেই ‘ ছড়িয়ে প্রচুরই,
তোমার থেকে কারা ভালো আছে
সেটার হিসেবের চেয়েও,
কারা নেই , তা দেখা অধিক জরুরি।
তাই ঘুমের বড়ি।থামো।
তোমার কাজ নড়বড়ে মগজকে স্থৈর্য দেওয়া,
প্রাণ নেওয়া নয়।
সিলিং ফ্যানের ফাঁস,
যাও গিয়ে গৃহস্থের কাপড় টাঙানোর দড়ি হও,
সংসারে তোমাকে অন্য কাজে দরকার।
মেট্রোর থার্ড রেল,
কেউ ঝাঁপিয়ে পড়লে তড়িৎগতিতে বিদ্যুৎ বন্ধ করে দাও, ইঞ্জিন থামুক তৎক্ষণাৎ।
পুকুরের জল,
হালকা হয়ে ভাসিয়ে দাও ওই ব্যর্থ যুবতীকে,
ও ভুল দিক দেখে ঝাঁপ দিয়েছে তোমার বুকে।
কারণ,
শেষ অবধি সমস্ত মৃতের চেয়ে জীবিতরা ভালো আছে,
সেটা বোঝাতেই হবে সব বন্ধুকে।
আর সেটা যে বোঝাবে,
যে বোঝাবে যতই ধ্বস্ত হও, তবু ভালো আছো, তবু ভালো থাকা যায়,
এখনো যায়নি সব চুকে..
তার থেকে চিনে নিও তোমাকে ভাবছে বন্ধু কে।
PrevPreviousGestation Period of the CMC: Preamble
NextThe Crazy Pavement: A Cocktail Journey to Poet-HoodNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681786
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]