Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহার প্রসঙ্গে

Screenshot_2023-09-03-23-21-23-69_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • September 4, 2023
  • 7:50 am
  • No Comments

প্রায় ৪০ বছর আগে আশির দশকের শুরুতে প্রশ্ন উঠেছিল–ওষুধের জন্য মানুষ না মানুষের জন্য ওষুধ? অর্থাৎ ওষুধ কোম্পানির লাভের জন্য মানুষ ব্যবহৃত হবে নাকি মানুষের প্রয়োজনে ওষুধ উৎপাদিত হবে?

ওষুধ হল এমন ধরনের রাসায়নিক যার ব্যবহার রোগ সারাতে, রোগের কষ্ট কমাতে, রোগ নির্ণয় করতে, রোগ প্রতিরোধ করতে অথবা সুস্থ মানুষের কোন শারীরিক পরিবর্তন আনতে।

ওষুধ আবার পণ্যও বটে, ওষুধ কোম্পানি যার উৎপাদন করে লাভের জন্য। অন্য পণ্যের সঙ্গে ওষুধ এর পার্থক্য হল যে এর ক্ষেত্রে পণ্য পছন্দ ক্রেতা অর্থাৎ রোগী করেন না, পছন্দ করার দায়িত্ব ক্রেতা ও বিক্রেতার মাঝে আরেকজনের, অর্থাৎ ডাক্তার। ডাক্তারই বলে দেন রোগী কোন ওষুধ খাবেন।

আমাদের দেশের ওষুধের বাজারে এক লাখেরও বেশি নামের ওষুধ পাওয়া যায়। দেশের অত্যাবশ্যক ওষুধের তালিকায় ওষুধের সংখ্যা কিন্তু ৩৭৬।

কেন এত ওষুধ? বাকি ওষুধগুলো কি প্রয়োজনীয় নয়? ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহার বুঝতে গেলে আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে।

প্রথম বিষয়টা হলো কোন কোন অবস্থায় ওষুধ না হলেও চলে তা জানা। যেমন–

ক) কাশি হলে সিরাপ না খেয়ে গরম জলের ভাপ নেওয়া, তাতে কফ পাতলা হয়ে সহজে বেরিয়ে আসে।

খ) ডায়রিয়ায় প্যাকেটের ও আর এস না দিয়ে এক গ্লাস জলে কানায় কানায় ভর্তি দুই চায়ের চামচ চিনি, তিন আঙ্গুলের এক চিমটি নুন আর অর্ধেকটা লেবু দিয়ে ও আর এস বানানো।

গ) জ্বর কমাতে জল দিয়ে গা মোছা।

ঘ) কোষ্ঠবদ্ধতায় প্রথমে পায়খানা নরম করার ওষুধ না দিয়ে শাকসবজি খাওয়া আচালা আটার রুটি খাওয়া জল বেশি করে খাওয়া।

দ্বিতীয় বিষয় হল ওষুধের নাম।

ওষুধের তিনটে নাম। প্রথম নামটা রাসায়নিক নাম, যে নাম মনে রাখার দরকার ডাক্তারদেরও হয় না। দ্বিতীয় নাম জেনেরিক বা গোত্রীয় নাম, যে নামে কোন একটি ওষুধ সারা পৃথিবীতে পরিচিত। তৃতীয় নাম ব্র্যান্ড নাম বা বাজারী নামে। একই ওষুধকে বিভিন্ন কোম্পানি বাজারজাত করে বিভিন্ন নামে।

ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহারে জেনেরিক নাম বা আন্তর্জাতিক অব্যবসায়িক নাম ব্যবহার করা হয়। কারণ হলো–

ক) জেনেরিক ওষুধের দাম কম। ব্র্যান্ড নামের ওষুধকে পরিচিত করার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাখা, বিজ্ঞাপন দেওয়া, ডাক্তারদের জন্য খরচ ইত্যাদি ব্রান্ড ওষুধের দাম এ ধরা থাকে। জেনেরিক ওষুধের সে বালাই নেই।

খ) ডাক্তারি পাঠ্যপুস্তকে বা পত্রপত্রিকায় জেনেরিক নামই ব্যবহার করা হয়।

গ) পরে আলোচনায় দেখব ওষুধের নির্দিষ্ট মাত্রায় মিশ্রণ বেশিরভাগ ক্ষেত্রেই অবৈজ্ঞানিক ও অপ্রয়োজনীয়। জেনেরিক নাম ব্যবহারে মিশ্রণ ওষুধের ব্যবহার কমে।

ঘ) ব্র্যান্ড নামে বিভ্রান্তির সুযোগ অনেক তেমনটা জেনেরিক নামে নেই।

এমনই অনেক কারণ জেনেরিক নাম ব্যবহার এবং ব্র্যান্ড নাম ব্যবহার না করার পক্ষে।

 

তৃতীয় বিষয়টা হল ওষুধের মিশ্রণ।

ফিক্সড ডোজ কম্বিনেশন বা নির্দিষ্ট মাত্রায় মিশ্রণ ওষুধ সাধারণভাবে অযৌক্তিক, কেননা–

ক) এক্ষেত্রে একটা ওষুধের মাত্রা অপরিবর্তিত রেখে অন্যটার মাত্রা কমানো বাড়ানো যায় না।

খ) মিশ্রণের উপাদান ওষুধগুলো আলাদা আলাদা কিনলে যা দাম হয় সাধারণত মিশ্রণ ওষুধের দাম তার চেয়ে বেশি হয়।

গ) দেখা গেছে উপাদানগুলোর মোট পার্শ্ব চেয়ে মিশ্রণের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়।

 

চতুর্থ বিষয় হল অপ্রয়োজনীয়, ক্ষতিকর এবং নিষিদ্ধ ওষুধ কোনগুলো তা জানা।

দেশে কোন কোন ওষুধ নিষিদ্ধ তা জানা যায় কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের ওয়েবসাইট থেকে। যদিও মনে রাখবেন নিষিদ্ধ হওয়ার বহু বছর পরেও নিষিদ্ধ ওষুধ বাজারে পাওয়া যায়। নিষিদ্ধ করার পরেও অনেক সময় ওষুধ নিয়ন্ত্রককে পিছু হটতে হয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর সংস্থার চাপে, কখনো বা আদালতের রায়ে।

অপ্রয়োজনীয় ওষুধ এর উদাহরণ হল সবকটি কাশির সিরাপ, এনজাইম প্রিপারেশন, অধিকাংশ হিমাটিনিক অর্থাৎ রক্ত তৈরির ওষুধ, টনিক।

 

এর পরের বিষয়টা হল মি টু ড্রাগ (Me too drugs)-গুলিকে চেনা। মি টু ড্রাগের বাংলা করা যায় আমিও ওষুধ। বহু প্রচলিত, পরিচিত, পরীক্ষিত কার্যকারিতার একটা ওষুধের গঠনে সামান্য পরিবর্তন এনে মি টু ড্রাগ তৈরি করা হয়।

একটা ওষুধ তৈরির পর নির্দিষ্ট একটা সময় অব্দি আবিষ্কারক ওষুধ কোম্পানি ইচ্ছামত দামে, ইচ্ছামত লাভ রেখে ওষুধটাকে বিক্রি করতে পারে। নির্দিষ্ট সময় অবধি পার হয়ে গেলে অন্যান্য কোম্পানিও সে ওষুধ টা তৈরি করতে পারে। তখন প্রতিযোগিতার জন্য ওষুধের দাম কমে, কোম্পানির লাভ কমে। নতুন ওষুধ তৈরি করলে আবার লাভ, তাই পুরনো ওষুধ থেকে মি টু ড্রাগ।

মি টু ড্রাগ নতুন ও দামি হলেও কার্যকরী বেশি এমনটা নয়।

বলা যেতে পারে ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহারের জন্য দেশের অত্যাবশ্যক ওষুধের তালিকা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অত্যাবশ্যক ওষুধের তালিকায় সীমাবদ্ধ থাকা ভালো। ওষুধ সম্বন্ধে কেবল ডাক্তার জানবেন এমনটাই নয় জানতে হবে রোগী বা সাধারণ মানুষকেও।

শেষে যেটা বলার তা হল যুক্তিসঙ্গত ওষুধও অযৌক্তিক ভাবে ব্যবহৃত হতে পারে। তাই যুক্তিসঙ্গতভাবে রোগ নির্ণয়, তার জন্য ইতিহাস গ্রহণ এবং শারীরিক পরীক্ষা করা, ল্যাবরেটরি পরীক্ষা যুক্তিসঙ্গতভাবে করা এসবও প্রয়োজনীয়।

কিশোর বিজ্ঞান ও কুসংস্কার, সেপ্টেম্বর-নভেম্বর ২০২৩ সংখ্যায় প্রকাশিত।

PrevPreviousর‍্যাগিং
Nextহাতঘড়িNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636171
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]