Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পরের জায়গা পরের জমিন- ঘর বানাইয়া আমি রই

FB_IMG_1694047459564
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 10, 2023
  • 6:47 am
  • No Comments

নদীর জলে শুধু জাহাজই ভাসে না, কচুরিপানাও ভেসে যায় ভাঁটার টানে। সাথে অনেকটা মন খারাপও।

আমাদের আশেপাশে পাহাড় নেই, জঙ্গল নেই, সমুদ্র নেই, মোহময় মেঠো পথ নেই। আছে শুধু বারবার খোঁড়া মধ্যমগ্রাম সোদপুর রোড নামে একটি সরকারি পরীক্ষামূলক খোঁড়া রাস্তা। সম্ভবত পশ্চিমবঙ্গের কোথাও পিচের রাস্তা তৈরি হলে সোদপুর রোডের কিছুটা পিচ তুলে ফেলে সেই পিচ দিয়ে আগে পরীক্ষা করা হয়।

আর আছে প্রতি বাতি-স্তম্ভ পিছু গোটা ছয়েক মাইক। সন্ধ্যে বেলায় খোকা খুকুরা পড়াশুনো শুরু করলেই একসাথে সবকটা মাইক কেউ চালিয়ে দেয়। ছাত্র ছাত্রীদের মনঃসংযোগ তুঙ্গে তোলার এমন আন্তরিক প্রচেষ্টা অন্য কোথাও হয় বলে জানা নেই।

আছে একঘেয়ে সকাল, দুপুর, রাত্রি, একঘেয়ে খুপরি, একঘেয়ে জ্বরের রোগী। একঘেয়েমির থেকে আমাকে দু-দণ্ড শান্তি দেবে এমন বনলতা সেনও নেই।

শুধু যখন সবকিছু অসহ্য লাগে দুই খুপরির মাঝে ঘন্টাদেড়েক সময় পেলে চলে যাই গঙ্গার ধারে। শুকচরের বারো-মন্দির অথবা পাশের নির্জন নীহারিকা ঘাটে। চুপচাপ বসে থাকি, ঘাটে বসে মানুষ দেখি।

হাজার রকমের মানুষ। এতো ভ্যারাইটিস মানুষ আর দেখা যায় সরকারি হাসপাতালে। কারো কারো তাড়া নেই। চুপচাপ চেয়ে রয়েছে গঙ্গার দিকে। কেউ কেউ ভয়ানক ব্যস্ত। ফোনে একে ওকে ধমকে চলেছে। একজোড়া ছেলে মেয়ে আবার পাশাপাশি বসে জগৎসংসার ভুলে গেছে। মেয়েটির মাথা ক্রমশ ছেলেটির বুকের মধ্যে তলিয়ে যাচ্ছে। হৃদয়ের এতো কাছে গিয়েও কি হৃদয় চেনা যায়?

ঘাটের দেওয়ালে নানা রঙে আঁকিবুঁকি- লেখা। মানব+ তনিমা, ভিকি+ পায়েল, তাপু+ শানু। অত্যন্ত স্পষ্ট ভাষায় যৌন আকাঙ্ক্ষার কথা লেখা। তাঁর নিচেই গোটা গোটা অক্ষরে কেউ লিখেছে- মা তুমি যেখানেই থেকো ভালো থেকো। ভালোবাসা, মোহ, কাম, মায়া মমতা সব মিলে মিশে একাকার।

মন পঁচিশ বছর পিছিয়ে যায়। আমি আর সুমনদা সেসময় মাঝে মধ্যেই বিকালে যেতাম কমলেশ জেঠুর বাড়ি। কবি কমলেশ পাল। উনি তখন বসুনগরে একটা দোতলা বাড়িতে থাকতেন। আমি তখন ক্লাস ইলেভেন। চুপচাপ কবি কণ্ঠে কবিতা শুনতাম-

”লোকে পাখি পোষে।
আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়।
উনত্রিশ বছর ধরে সে কেবলই ডেকে যাচ্ছে
সর্বক্ষণ নিরর্থ ভাষায়।

আমি বলি: ভালোবাসা, যাকে ডাকছো
সে কি শুনতে পায়?
সোমা ঘোষ! ঠিকানা বদল করে
তুমি আজ সোমা বসু রায়।

তবু ছিন্ন ফোটোখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে
গোপন তোরঙ্গে আজও রাখি।
ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি।”

সেই অদ্ভুত বয়স থেকে আমার একটা ধারণা হয়ে গেছে ভালো কোনো কিছু পেয়ে যেতে নেই। পেয়ে গেলেই সেই ভালো লাগা নষ্ট হয়ে যায়। পেয়ে যাওয়ার ভয় নিয়ে সাবধানে এতোবছর বেঁচে আছি।

বেশ ভালো লাগে গঙ্গার দিকে তাকিয়ে যা পাইনি সেই সব স্মৃতি রোমন্থন করতে। কতো মানুষ- যাদের এক সময় আত্মার আত্মীয় মনে হতো তাদের সাথে বহুদিন যোগাযোগ নেই। হয়তো ফোন করা যায়। কিন্তু ফোন করে কী বলব? তোর কথা খুব মনে পড়ছে- তুই কেমন আছিস? অতি নাটকীয় শোনাবে না?

অথবা সেটাই স্বাভাবিক ছিল। আমরাই স্বাভাবিক প্রবৃত্তি গুলিতে সভ্যতার প্রলেপ লাগিয়ে সংস্কৃতিবান হওয়ার চেষ্টা চালাচ্ছি। এই নিয়ে আরেকদিন গভীর চিন্তাভাবনা করতে হবে। আপাতত আমার সময় শেষ। আবার গিয়ে খুপরিতে ঢুকব।

দাঁড়িয়ে প্যান্ট থেকে ধুলো ঝাড়ছিলাম। হঠাত একটা দৃশ্যে চোখ আটকে গেল। একটি সদ্য নেড়া ছেলে বয়স তেরো চৌদ্দ হবে- বেচারার মা বা বাবা কেউ মারা গেছে। ঘাট কাজ সারতে এসেছে। ছেলেটি এক বয়স্ক মহিলাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। দৃশ্যের মধ্যে একটাই অসংগতি- বয়স্ক মহিলাটির পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ধর্মের। তাঁর পাশে যে বয়স্ক পুরুষটি দাঁড়িয়ে আছেন তারও মাথায় ফেজ, গালে সাদা দাড়ি, পরনে ফতুয়া লুঙি। কে জানে এঁরা বাচ্চা ছেলেটির কে হন। তবে সব কৌতূহল মেটাতে নেই।

আরেকবার তাকিয়ে হেলমেট পরলাম। খুপরির বেশ দেরি হয়ে গেছে।

PrevPreviousপ্রফেসর সমর মিত্র
Nextপ্রাপ্তিNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635757
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]