Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দেখাই যাক না, ভালোবাসা আর ঘেন্নায় মধ্যে এই লড়াইতে কে জেতে।

IMG-20231209-WA0000
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 9, 2023
  • 8:46 am
  • One Comment

হাঁটুর ঠিক নিচে ছড়ে যাওয়া একটা দাগ আর একটা কাঠের চেয়ারের হাতল নিয়েই আজকের কথকতা।

প্রথমটা এক বন্ধুর মায়ের গল্প যাকে কাকিমা বলে ডাকি , আর দ্বিতীয়টা নিজের বাপ ঠাকুর্দার সরি ঠাকুর্দার বাপের। কাকিমা বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশ। দেশের বাড়ির নস্টালজিয়া। সেখানেই ঘটনাটা ঘটে। মামুলি তুচ্ছ ঘটনা। রিক্সা উল্টে গিয়ে কাকিমা আহত হন। একাই ছিলেন।রাস্তার লোক জন ধরাধরি করে এই বিদেশি মহিলাকে কাছের এক ডাক্তার খানায় নিয়ে যায়। ডাক্তার বাবু ভারত থেকে বেড়াতে এসেছেন শুনে অন্য রুগীদের ফেলে সবার আগে কাকিমার ট্রিটমেন্ট করেন, একটা পয়সাও নেন নি। ওনার ভাষায়, “মেহমান এর কাছ থেকে পয়সা নেওয়া যায় নাকি”।

দ্বিতীয় ঘটনাটা তুচ্ছ হলেও একজন বিখ্যাত ব্যক্তিত্ব-এর নাম জড়িয়ে। বাবা মা একসাথে বেড়াতে গেছেন বাংলাদেশ। নিজেদের পৈতৃক ভিটা ইত্যাদি সেই টুর এর অবশ্যম্ভাবী অঙ্গ ছিল, যেমনটা হয় আর কি। সেই সব ভিটে মাটি ঘর দোরের বর্তমান মালিক খুব সমাদরে অভ্যর্থনা জানালেও সেই সময়ের কোনো স্মৃতি বাবা মার মনে জেগে ওঠে নি। খালি একটা কাঠের চেয়ার দেখিয়েছিলেন সেটা নাকি তাঁর আব্বা হুজুর বিক্রি না করে যত্নে রাখতে বলেছিলেন। মালখানগরে যেদিন গান্ধীজি আসেন তার আগের দিন তাঁকে বসতে দেওয়ার জন্য আমার ঠাকুর্দার বাবা ওই চেয়ারটি কিনে আনেন। গান্ধীজি তাতে আধ ঘণ্টা বসেছিলেন। সেই প্রথম আর সেই শেষ। আর কেউ বসে নি অতে। বর্তমান মালিক সযত্নে রক্ষা করছেন সেই চেয়ার। বাবার ভাষায়, “চেয়ারটায় হাতলে হাত বুলিয়ে গায়ে কাঁটা দিচ্ছিল”।

বাংলাদেশ মানে আমার কাছে সেই ডাক্তারবাবু, বাংলাদেশ মানে আমার কাছে সেই বাড়িওয়ালা চাচা যিনি চেয়ারটা রেখে দিয়েছেন এক ভাবে, বাংলাদেশ মানে আমার কাছে কেবল কয়েকজন অসভ্য অভদ্র মানসিক অসুস্থ ক্রিকেট প্রেমী (?) নন যারা ভারত হারলে আনন্দে নৃত্য করেন। আর ভারত মানে আমার কাছে সেই কাকিমা, বাংলাদেশী সেই ডাক্তারের সহৃদয়তার কথা বলতে গিয়ে আজও যার চোখ ছলছল করে, ভারত মানে আমার কাছে আমার বাবা, চেয়ারের হাতলের স্পর্শ নিয়ে যিনি আজও বুঁদ হয়ে আছেন, ভারত মানে আমার কাছে সেই মানুষগুলো নয় যারা বাংলাদেশ থেকে কম পয়সায় একটু ভালো চিকিৎসার জন্য আগত অসুস্থ মানুষদের বয়কটের ডাক দেয়।

ঘৃণা বিদ্বেষের চাষকে উৎসাহ দিয়ে যে পৃথিবীর জন্ম দিতে চাইছেন কেউ কেউ সেই পৃথিবী আমার মতো সাধারণ খেটে খাওয়া মানুষের পৃথিবী নয়। আমার পৃথিবীতে কোনো কাঁটাতারের বেড়া থাকবে না যে বেড়ায় আটকে গিয়ে ঝুলে ঝুলে কোনো বাঙালি কিশোরীর মৃত্যু হবে। উগ্র ধর্মান্ধ জাতীয়তাবাদের অভিশাপ যেন বাঙালিকে কোনোদিন গ্রাস না করে। পৃথিবীর সব বাঙালি আমার ভাই বোন। আমরা সবাই বিদেশি উপনিবেশবাদী আর তাদের দেশীয় দোসরদের চক্রান্তের শিকার হয়েছি একবার, আর হতে চাই না। দেখাই যাক না, ভালোবাসা আর ঘেন্নায় মধ্যে এই লড়াইতে কে জেতে।

PrevPreviousবোধি
NextভালোবাসাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

ভালোবাসা💕🙏😢

0
Reply

সম্পর্কিত পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

শিকড়

June 11, 2026 No Comments

সত্যজিতের শঙ্কু-কাহিনীর যন্ত্রগোলক কম্পু গল্পের শেষে হিমশীতল গলায় ঘোষণা করেছিল –‘মৃত্যুর পরের অবস্থা আমি জানি।’ আর আজ ৭ই জুন ২০২৬, জনৈক সুকন্যা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

সাম্প্রতিক পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

শিকড়

Dr. Sukanya Bandopadhyay June 11, 2026

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629957
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]