Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হুতোমপেঁচি উবাচ

IMG-20231228-WA0007
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • December 28, 2023
  • 8:05 am
  • No Comments

প্রায় তিরিশ মাস (আড়াই বছর লিখে লিখে আঙুল পচে গিয়েচে) পরে ফেসবুকে ফিরে কেমন একটা ‘গিমি গড়গড়ি কেরোসিন বোম’ টাইপের ফিল হচ্চে।

সদ্য সংশোধনাগার (জেল লেখা যাবেনি, নঠ পোলিটিক্যালি করেক্ট) থেকে বেরোলুম মালুম দিচ্চে — ফেসবুকের রাস্তা, দেওয়াল, পাঁচিল সবই অপরিচিত লাগচে।

দুটি শব্দবন্ধের কিঞ্চিৎ আধিক্য দেকচি। এক, ডিজিটাল ক্রিয়েটর আর দুই, রিল।

ডিজিটাল ইন্ডিয়া পর্যন্ত শুনে ফেসবুকগৃহ ত্যাগ করেছিলুম — এখন ডিজিটাল ক্রিয়েটর শুনে ফের সাইবার ডিকশনারি ঘাঁটতে হলো। ব্যাপার বুঝলুম, কিন্তু নিজেকে কিছুতেই সেই বোঝা-টার সঙ্গে ফিট করাতে পারলুম না। আর ‘রিল’ শুনে এবং দেখে সেরেফ রাজকন্যের গুলিসুতো গিলে ফেলার দশা হলো আমার।

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স না কি এক ধম্মের ষাঁড় এসে সারা ফেবু জুড়ে জাল্লিকাট্টু খেলচে দেখলুম — আমার ঊনবিংশ শতাব্দীর সাজানো বাগানখানা তচনচ হয়ে গেল, কিচ্ছুটি করতে পারলুম না।

এদানীং ডকের শ্রমিককুলের ফাটা গোড়ালির কাটা ঘা সেলাই করে করে আর কাউয়া বিরিয়ানিজনিত দাস্ত-বমিতে শিরায় শিরায় ‘পানি’ চড়িয়ে, মাতার ঘাম পায়ে ফেলে বাড়ি ফিরে দু’পাতা নন্দনতত্ত্ব লেখা আমার এমনিতেই ডকে উঠে গিয়েচে।

তবুও, পূর্বতন বায়বীয় জগতের কিছু বন্ধুজন এখনো পুরনো মমতাবশত রয়েচেন দেখলুম সঙ্গে — নিতান্ত করুণায় আমার কলম্বসের আমলের কলমবাজি দু’চারখানা পড়চেনও তাঁরা — কিন্তু পষ্ট বুঝচি, সুর কেটে গিয়েচে কোথাও, জীবনবীণাটি বেসুরে বেজে বেজে এখন শুধুই শব্দদূষণ ছড়াচ্চে।

এমনিতেই প্রাচীনপন্থী ছিলুম — লেখায় দারিদ্র্য আর ফ্যাঁচফেঁচে অনুভূতির আধিক্য ছিল, কিছুটা ঠাকমা মার্কা ছুঁচিবাইও যে ছিল, এ কতা অস্বীকার করবার নয়। আমার ফেবুর দেওয়ালেও তাই যে ক’টা লেখা থেপেচি, সেগুলো ঘুঁটের মতোই বেরঙ এবং অনুজ্জ্বল বটে।

তবে আমার নন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ঘুঁটের প্রপার মার্কেটিংটুকুও করে উঠতে পারলো না, এই দুঃখু! নয়ত পোষ্কার দেখিচি কাউডাং কেকও আমাজনে বিক্কিরি হচ্চে সগর্বে!

তা এই অত্যাধুনিক, রঙবাহারি, চূড়ান্ত স্মার্ট, পুরাতনপন্থার নাক ঘ্যাচাং করে কেটে ফেলার মতো আল্ট্রামডের্ন ফেসবুক দেকে আমার দাঁতের, হাতের, কেত-এর সমস্ত আক্কেল বিলকুল গুড়ুম হয়ে গেচে! এই তীব্র প্রগতিশীল(তথা গতিশীল) মাধ্যমের ধাক্কায় আমি এক্কেবারে টেবিলের পায়াকে শায়া পরানোর ভিক্তোরীয় যুগে পিছিয়ে গিয়েচি — এখনো পিছোচ্চি, পিছোতে পিছোতে শেষতক কোদাল-দেঁতো বাঘেদের হিমযুগে গিয়ে পড়ব মনে হচ্চে।

এইসব ভেবে ভয়ে এবং শীতে জব্বর হৃৎকম্প হচ্চে, নেহাৎ আক্কেলের ব্যথার চোটে দাঁতকপাটিটা লাগব লাগব করেও লাগচে না — লাঙ্গুল (ভাব্বেন না, কভার পরানো আচে) উত্তোলন করে পলায়ন করব কিনা খুব মনোযোগ দিয়ে ভাবচিলাম!

এমন সময় (টেলিপ্যাথির জোরেই হবে) আমার কিছু ডেঁপো ও তেঁয়েটে বন্ধু — না না, বায়বীয় নয়, রীতিমত রক্তমাংসের — গত মাসেও তাদের হাতে কানমলা খেইচি — আমাকে মুঠোফোনে হুমকে গেল, ‘ফের যদি ফেসবুক ছেড়ে একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বল্লাম, চল্লাম — টাইপের ন্যাকামো করেচ, তো পেঁদিয়ে (ঠিক এই লব্জটাই বলল) বৃন্দাবন পাঠিয়ে দোব! সেখেনে ন্যাড়া মাতায় হাতে ঝাঁটা আর প্রদীপ নিয়ে মন্দির প্রদক্ষিণ করিস চৌপর দিনভর — জনগণেশের চাগরি আর করতে হবে না, যাঃ!’

অগত্যা পলায়নস্পৃহা দমন করেই রয়ে গেলুম।
কতা দিলুম —

১) পোস্টের ‘রিচ’ ফিচ নিয়ে খিচখিচ করব না।
২) ব্যক্তিগত দুঃখু নিয়ে সকাল বিকেল ফ্যাঁচফ্যাঁচ করে নাকে কেঁদে সুধীজনের বিরক্তি উৎপাদন করব না।
৩) প্রতি পোস্টের সঙ্গে ছবি পোস্টাব — সে খাঁদা বোঁচা যাই হোক। চালচিত্তিরহীন লেখা নৈব নৈব চ।
৪) সুধীজন আমার পোস্ট নজরঅন্দাজ করে মন্তব্য/লাইক করা থেকে বিরত থাকলেও পাড়ার গুন্ডিনেত্রীর মতো গা-জোয়ারি করে তাঁদের পোস্টে কমেন্ট সেকশনে আপন লেখনীপ্রসূত মণিমুক্তো ছড়িয়ে আসব — আসবই।
৫) মোর পোস্টে কেউ যদি মন্তব্য না-ও করেন, অবহেলিত ফিল করে সেদিন নিরামিষ খাব না।
৬) জ্ঞান হওয়া ইস্তক এই নিয়ে ছেচল্লিশ নম্বর বইমেলা এসে গেল, অথচ কাঁড়ি কাঁড়ি অক্ষর ঘেঁটেও মোর একপিস পুস্তক ছাপার মেশিনে ঢুকল না কেনওওওও — এই বলে সন্ধ্যারাণীতুল্য কান্নাকাটি জুড়ব না, জুড়ব না, জুড়ব না।
৭) মিসফিট হয়েও বিভিন্ন গ্রুপে গ্রুপে অনাহূত বদনখানি দেকিয়ে বেড়াব — যতক্ষণ না সুভদ্র অ্যাডমিন এসে গলাধাক্কা দিয়ে বলচেন —‘হেথায় তোরে মানাইছে না রে, এক্কেবারে মানাইছে না রে’—
৮) ধুত্তোর, আর মনে পড়চে না — পড়লে পরের পোস্টে কয়ে দেব’খন।

সঙ্গে একপিস জন্তুর বাগান সুলভ ছবি সাঁটালুম — রণবীর কাপুর সৎসাহস যুগিয়েচেন! 😁

PrevPreviousউপহার
Nextশুধু সৌন্দর্য আর প্রাচুর্য নয়, ভালোবাসা ও শান্তিরও দেশNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

May 28, 2026 No Comments

কথা বলুন, আমাকে বলতে পারতিস, কেন, কেন এমন করলি- যত ঢপবাজি। প্রতিবার ডিপ্রেশনের জন্য আত্মহত্যার ঘটনা ঘটার পর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কেন আমার

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

সাম্প্রতিক পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

Dr. Indranil Saha May 28, 2026

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625918
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]