Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সব অর্থে…..’রামনাম সত্য হ্যায়’…….

Screenshot_20240121-204538~2
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • January 22, 2024
  • 7:07 am
  • No Comments

আমেরিকা থেকে একজন জানাচ্ছেন যে রাস্তায় জ্যামে আটকে পড়েছেন, কারণ আসন্ন রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে সপ্তাহান্তে প্রবাসী ভারতীয়দের (অবশ্যই হিন্দু) আনন্দ উৎসবের মিছিল চলছে আর ট্র্যাফিক পুলিশ যান নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ কর্তৃক সরাসরি যান নিয়ন্ত্রণ আমেরিকার খুব বড় শহর ছাড়া মোটেই সাধারণ দৃশ্য নয়, আর উল্লেখিত শহরটি সেই পর্যায়ের ধারে কাছে যায় না!!

ধরে নেওয়া যেতে পারে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হিন্দু ভারতীয়দের একটা বড় অংশ এইভাবেই উদ্বেলিত উচ্ছ্বসিত। আমাদের ফরেনসিক মেডিসন পড়াতেন প্রফেসর জগবন্ধু মুখার্জী, যার এক একটা বাক্য বা শব্দবন্ধ আমাদের কাছে প্রায় প্রবাদপ্রতিম মানে সত্যি করেই জীবনের খাতায় বাঁধিয়ে রাখার মতো। স্যার একবার দিল্লীতে গিয়ে অসুস্থ হয়ে AIIMS এ দেখাতে গেছেন। Attending doctor ওনার নাম শুনেই বললেন, ‘স্যার, আপনাকে চিনি’। ‘কি করে চিনলে বাপ’? কথাটা হয়তো ইংরাজীতেই বলেছিলেন, কিন্তু ‘বাপ’ শব্দটা তার মধ্যে নিশ্চয়ই ছিল’ কারণ ওটা স্যারের খুব প্রিয় সম্ভাষণ ছিল ছাত্রদের প্রতি। AIIMS এর ডাক্তারবাবুর উত্তর, ‘স্যার, আপনার ছাত্র আমার রুমমেট ছিল’!!

সেই Prof. J.B. Mukherjee (জগবন্ধু মুখার্জী) একবার একটি বিতর্কিত চ্যাপটার পড়ানোর সময়ে বলেছিলেন, “পৃথিবী আনন্দময়, যার যেথা মনে লয়; যা করবে করো বাপ তবে একটু দেখেশুনে…….”!! ঠিকই তো পৃথিবী তো আনন্দময়ই, আর জীবনে আনন্দই হলো আসল….!!

তাই সত্যি, এত মানুষ যখন দেশে বিদেশে আনন্দ পাচ্ছে, তখন আর কীই বা বলার থাকতে পারে?! আর, তার চেয়েও বড় কথা, একটা মন্দির করেই যদি এত লোককে খুশিতে মাতোয়ারা করে দেওয়া যায় , অনায়াসে ভোট বৈতরণী পার হবার ব্যবস্থা করা যায় তাহলে আর আপত্তিই বা কোথায়!! দশ বছরে কী কাজ করেছো, না ৩৭০ ধারা বিলোপ আর মন্দির করেছি!! ব্যাস, তাতেই মানুষ খুশিতে আত্মহারা!! ভাবি, আচ্ছা আগের সরকারদের এই বুদ্ধি কেউ দিলো না কেন, বছরের পর বছর আরাম করে রাজত্ব করতেন!!

যাক, এর মধ্যে আবার কর্পোরেট হাসপাতালের চিকিৎসকরাও নাকি মহাসমারোহে ভগবান রামের পূজো করবেন। ডাক্তারদের এ হেন আচরণ হয়তো অভূতপূর্ব বা অশ্রুতপূর্ব, তো কি করা যাবে? অনেক ডাক্তারের প্রেসক্রিপশনে তো লেখা থাকে, ‘I treat, He cures’..। যাক, এবার থেকে চিকিৎসাও হয়তো ‘তাঁর’ নামেই হবে, ডাক্তাররা যখন হাসপাতালের ভিতরেই প্রকাশ্য বন্দনায় মেতে উঠেছেন। অসুবিধা একটাই এর পরে রোগীরা ডাক্তারের জন্য টাকা খরচ না করে আর কর্পোরেটের লক্ষ লক্ষ টাকার বিল না মিটিয়ে হয়তো রামনাম করেই কাটিয়ে দেবে, কিংবা ঠাকুরের ক্যাশবাস্কেই জমা দেবে।তাতে অবশ্য কর্পোরেটের বিলের থেকে অনেকটাই কম পড়বে!!

এই চিকিৎসকদের আচরণ নিয়ে অবশ্য কিছু বলার নেই ; এদের ভক্তিভাব অতি প্রবল, এরা চিরকালই কারুর না কারুর ভক্ত! বরং, এখন মানুষের বদলে যে ভগবদ্ ভক্তি হয়েছে, এটাই তো অনেক…..!!

তবে, সব সত্বেও একটা বিষয় বেশ দিবালোকের মতো পরিষ্কার যে, এতদিন পরে জিন্নাহ- নেহেরুর শুরু করা ‘পার্টিশন’ টা সম্পূর্ণ হলো‌। আর, সেই সঙ্গে গান্ধীরও মুক্তি হলো, তাঁকে আর বারবার মরতে হবে না। এখন থেকে গান্ধী পুরোপুরি মৃত, সব অর্থে…..’রামনাম সত্য হ্যায়…….

PrevPreviousরাজাকে লেখা চিঠি
Nextআজ বিজয় মিছিলের দিনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672499
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]