Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অন্তর-বাস কাহিনী

IMG_20240330_085653
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • March 30, 2024
  • 8:57 am
  • No Comments

অন্তরে বাস কে যে করে, সঠিক হিসেব পাইনি তার,
(তিনটে দশক যুদ্ধ জারি, রাই বোলো না, খবরদার!)
অন্দরে যে দ্বন্দ্ব চলে, বাইরে কজন খোঁজ রাখে,
কত যে প্যাঁচ লুকিয়ে থাকে আগুন ঘিরে সাত পাকে,
যার গলাতে জড়িয়ে চাপে সেই শুধু টের পায় সে সব,
রাধার প্রেমেও টোল খেতো বেশ, পতি হলে তার কেশব,
ঊনতিরিশটা পেরিয়ে বছর ( প্রেম ধরে হয় তেত্রিশ)
Kissটিশে আর আগ্রহ নেই, রোজের রুটিন ভর্তি বিষ,
বরবাবুটির অন্তরে আজ বাসি বউয়ের বাস কিনা,
তা জানি না, বিবিটি তো আর কিছু না ফাঁস বিনা,
পুরনো চাল ভাতে বাড়ে, যতই চেনা প্রবাদ হোক,
বাড়তি প্রেমের পায় না ছোঁয়া পুরনো ভাত বাড়ার লোক।

যা হোক এসব গাওনা গেয়ে কী আর হবে লাভ বলো,
যতই তোমরা ঢাক পিটিয়ে বউকে বেটার হাফ বলো,
হাফের অনেক বেশি যে সে, হাঁফ ধরা এক সংসারী,
রোজের জোয়াল কষ্টে টেনে চালাচ্ছে যে ঘরবাড়ি,
বরবাবুটির সময় কোথায়, সব ছেড়ে দেন এই ঘাড়ে,
হাফ তো কবেই চার আনাতে, শূন্য না হয় এইবারে!
বলো দেখি অলসতম বরের সঠিক সংজ্ঞা কি,
কাজ করে না ইত্যাদি সব পেরিয়ে আরো ঢং বাকি,
সব অলসের ওপর অলস জেনো আমার বরটি ভাই,
বাড়ির যা সব দরকারি তার সবই কিনে আনবে রাই
এমনতর আইন ঘরে কবের থেকে, বলবে কে,
চুলগুলো সব হলো সাদা আমার কোর্টে বল দেখে।

এ সংসারের এই নিয়মে দেখো কি হয় সব্বোনাশ
বরটি আমার এতই অলস, বউটি কেনে অন্তর্বাস
তাতেও আবার ঠাট্টা কত, বলবে বিবিজান শোনো
গোপাল কিংবা রূপা’র মালে চোখ দিও না কক্ষনো!
অবাক হয়ে জিগেস করি, দুটোই তো ব্র্যান্ড বিখ্যাত,
গেঞ্জি মোজা জাঙিয়ায়তে প্রবলেম আর কী এত?
হোহো হেসে বলেন ফাজিল বদের ধাড়ি ঘরের লোক
সামান্য এই ব্যাপারখানা কেন এড়ায় তোমার চোখ,
পরলে সবাই গোপাল রূপা সমস্যা যে ঘোর দেখি,
সবাই যদি ওদের পরে, ওরা তবে পরবে কি!
এসব কথায় ঝাড় লাগালে নালিশ করেন খুব বকি,
ভাগ্যে আজও বাপ মা কারো নাম রাখে না লাক্স জকি।

সেই পুরনো চুটকি মাফিক কাজ করেছি এবার যে,
ভাবছি আগেই মন না দেওয়া কেন আমার এ কার্যে
একই রঙের জকি কিনে নিয়ে এলাম এবার ছয়খানা
জোকটাতে কী ছিলো শেষে তোমাদেরও সব জানা,
বলবে পতি ওমা এমন দেখলে ভাববে কী লোকে,
‘কোন লোকেরা?’ হুহুংকারে ধরবে তখন স্ত্রী ওকে।
আমার অলস বরবাবুটি দেখেন বটে ব্রিফ ছ’টা
কিন্তু ওখান থেকেই হলো আলাদা শেষ গল্পটা,
বলেন , তুমি ঝাড়ো আমায় জাঙিয়া রোজ না ধুলে
না কেচে এই ব্রিফকে যদি এমনি তাকে দিই তুলে…

উঃ ম্যা গো মা, চেঞ্জ হবে না, দিয়েছি সব প্যাক খুলে
রঙিন সুতোয় বানাচ্ছি মার্ক, মাসুল দিতে এই ভুলে।

দাঁত কেলিয়ে হাসছে অলস, আসল যে লোক এর মূলে।

তোমরা যারা ভাবছো কেন রা কাড়িনি এক রঙে,
মানছি মনে ভাবনাগুলো আসছিলো সব এক ঢংয়ে
হঠাৎ আমার পড়লো মনে জোকস ছিলো যে এটাই ছাই
এই আমাকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন স্বয়ং রাই,
কাজেই ফাঁদে দিইনি ধরা, রাই যত যান প্ল্যান ছকে,
তাতেই চালাক গিন্নি গেছেন বোকার কাছে বেশ ঠকে….

ইতি, তোমরা জানো কে।

PrevPreviousপারি কমিউন ইজ ডেড। লং লিভ পারি কমিউন
Nextবিবর্তনের আলোয় চিকিৎসা বিজ্ঞানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657994
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]