Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“রাম কা নাম” …

Screenshot_2024-04-19-08-37-37-06_99c04817c0de5652397fc8b56c3b3817
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • April 19, 2024
  • 8:34 am
  • 2 Comments

রামকে নিয়ে আজকের দিনে ন্যারেটিভ আর কাউন্টার ন্যারেটিভের ভিড়ে ছোট্ট করে একটা মামুলি লোকের গল্প বলে যাই। চন্দ্রশেখর ঝা-এর গল্প। সে ছিল কোন্নগর লক্ষ্মী নারায়ণ জুটমিলের একজন শ্রমিক। উইভিং সেকশনে কাজ করতো। ওরা নিজেদের বলতো তাঁতি। আজকের গল্পটা তার মুখ থেকেই শোনা। আমি জন্মানোর আগে আমার ঠাকুরদা মারা গেছেন। আমি দেখতে পাইনি। চন্দ্রশেখর বেঁচে ছিল। সে ছিল আমার ঠাকুরদার এক নম্বর চেলা। চাকরি জীবনেতো বটেই অবসরের পরেও বহুদিন আমাদের নবগ্রামের বাড়িতেই থাকতো। ঠাকুরদা জিতেন্দ্রনাথ সেনগুপ্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে সেই জুটমিলের উইভিং বিভাগের হেড তখন।

পঞ্চাশের দশকের গোড়ার দিকে কথা। ঠাকুরদার মা মারা গেছেন। ঠাকুরদা তখন খিদিরপুরে। জুটমিলের আশেপাশে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে জেনে উনি ছুটে আসেন মায়ের পারলৌকিক কাজ ফেলে। শ্রমিক লাইন থেকে মুসলমান তাঁতীদের জড়ো করে নিয়ে আসেন মিলের টেনিস কোর্টে। সেখানেই খাওয়া দাওয়া রাত্রিবাসের ব্যবস্থা করেন। ব্রিটিশ ম্যানেজারের কাছ থেকে বন্দুক জোগাড় করে এনে সারারাত তাদের পাহারা দেন।

এই গোটা সময়টা জুড়ে তার প্রিয় সেনগুপ্ত সাহেবের সাথে আগাগোড়া ছিল আমাদের “ঠাকুরভাই”। বিহারের গ্রাম থেকে আসা তিলক কাটা রাম ভক্ত হনুমান ভক্ত চন্দ্রশেখরকে আমরা ঠাকুরভাই বলে ডাকতাম। তার সেই স্মৃতিচারণে ঠাকুরদা উজ্জ্বল ছিলেন অনেক দিন। আমার ঠাকুমা সহ বাড়ির লোকজন দুশ্চিন্তায় সেই রাত দু চোখের পাতা এক করতে পারে নি। । ঠাকুরদা রাত জেগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সারা রাত জাগার পরে ঠাকুর ভাই কিন্তু তার রোজকার রুটিন অনুযায়ী সেদিন সকালেও পুজো পাঠ করছিল। সেই সময় যাদের জন্য ঠাকুরদা নিজের জীবন বিপন্ন করতে রাজি ছিলেন, দাঙ্গা কমলে সেই মুসলিম তাঁতীর দল বাড়ি ফিরে যাওয়ার আগে ঠাকুমার কাছে এসে কৃতজ্ঞতা দোয়া জানিয়ে গিয়েছিল।

সেক্যুলার ভারতের হয়ে লড়াইয়ের ময়দানে সেনগুপ্তরা একা নয়, দাঙ্গা ঠেকাতে চাইলে এক আধ জন চন্দ্রশেখর ঝা ঠিক জুটে যাবে, রাম ভক্ত, হনুমান ভক্ত একজন শ্রমিক যে মনে করে রামের নামে, হনুমানের নামে, হিন্দু ধর্মের নামে মানুষের রক্ত ঝরানোর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না, যে মনে করে ধর্ম যতই আলাদা হোক, পাটের ফেসো মাখা ওই তাঁতীরাও তার ভাই বেরাদার, অমৃতের সন্তান, সত্যিকারের রাম রাজত্বে যাদের প্রাণের ভয় থাকার কথা নয়, যে মনে করে প্রাণ থাকতে কিছু ধান্দাবাজ, দাঙ্গাবাজদের হাতে রামের নাম বদনাম হতে দেয়া যায় না।

PrevPreviousবিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ?
Nextমদের উৎস সন্ধানেNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

পড়া তো ।আগের।🥰🖤❤️
সহ তার বাঁধা সেই এক সেই পুর সোনার
শ্রী রামপুর।বাঁধা রাধিকে দীপের সীতে
সে জনমজনমের আলোকবর্তিকে।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

চোখ অপারেশন। টাইপো হতে পারে প্লিজ। 😎🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679369
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]