Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার কৈফিয়ৎ

FB_IMG_1717954150890
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 10, 2024
  • 7:33 am
  • No Comments

★
পরপর দুটো(মতান্তরে তিনটে, একটি অনিকেত, অতি সংক্ষিপ্ত) তিরস্কার বিদ্ধ করল আমাকে। সব কটাই, তিরস্কার। তবু মায়াভরা ভালোবাসায় আর্দ্র। এইটুকুই প্রাপ্তি। এই তীব্র ভালোবাসায় ভিজে থাকি আনখশির।
বুঝি আমার অনেক কিছু করার কথা ছিল। হবার কথা ছিল। যাবার কথা ছিল প্রায় অগম্য কোনও গন্তব্যে, হয়তো বা। করা হয়নি। হতে পারিনি। যেতে পারিনি সেই দিগন্ত পারে।
★
তিরস্কার ১)
বহুদিন আগে যখন ফেসবুক আসেনি, আপনাকে তখন খবরের কাগজে আবিষ্কার করে চমকে উঠেছিলাম! এত ভালো লেখনী আপনার, এত শক্তিশালী হাত! কিন্তু আপনার এখনকার পোস্টগুলো দেখে সত্যিই কষ্ট হয়, নিজেকে এভাবে নষ্ট করছেন দেখে। প্রতিভার অপচয় যাকে বলে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার চেয়ে অনেক ছোট, এসব বলা হয়তো ধৃষ্টতা। তবুও বললাম আজ, মনে হলো একবার অন্তত বলে দেখি। আপনার এখানকার বন্ধুবৃত্তে কেউ বলবেন না, বললে এতদিনে একবার হলেও ভাবতেন।

দেখুন, আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক, সেটা নিয়ে বলার জায়গায় কেউ নেই। ওটা ব্যক্তিগত choice; কিন্তু আপনার প্রতিদিনকার একাধিক পোস্টে যা দেখা যায় তার মধ্যে অন্তত আমাদের কেউ কেউ, যারা আপনার লেখার মণিমুক্তা এখনও খুঁজে বেড়াই, তাদের রসাস্বাদনের কোনও উপকরণ থাকে না। যদি রাজনীতিই করতে হয় তাহলে আরো actively করুন। তাতে অন্তত একটা জিনিস ভালো হবে, শিক্ষিত মানুষ প্রত্যক্ষভাবে রাজনীতিতে এলে তো ভালই। বাম রাজনীতিতে জোয়ার এলে আখেরে রাজ্য রাজনীতিতে সুস্থতাই বাড়বে।

আমার এই মন্তব্য নিতান্তই ব্যক্তিগত শ্রদ্ধা আর ভালোলাগার জায়গা থেকেই। আপনার লেখা miss করি বলেই বলা। আপনি অনায়াসে একে প্রলাপ ভেবে উড়িয়েই দিতে পারেন। তবে আমি নিশ্চিত, শুধু আমিই নই, আরও অনেকেই হয়তো আমার মতো আপনার কলমের সেই ম্যাজিক দেখার অপেক্ষাতেই আছেন।

ভালো থাকবেন।

★
তিরস্কার ২)
নজরুল লিখেছিলেন – “গুরু কন, তুই তরোয়াল দিয়ে করেছিস শুরু দাড়ি চাঁছা”! অরুণাচলদাও সেই কাজই করছেন। এর মধ্যে – খুব রূঢ় ভাষায় বলি – যতখানি না অরুণাচলদার ক্রোধ বা অ্যাক্টিভিজম মিশে আছে, তার চাইতে ঢের বেশি করে কাজ করছে আলস্য। কেননা, আপাতত অরুণাচলদা যেগুলো লিখছে, তা তিনি বাঁ হাত (হয়ত বাঁ পা দিয়েও) দিয়েই লিখতে পারেন, ন্যূনতম শ্রম বা হোমওয়ার্ক ছাড়াই লিখতে পারেন। অতএব…

শিল্পী-অ্যাক্টিভিস্ট যদি নিজের শিল্পের তুলি/কলম – যা তাঁর আসল অস্ত্র – সেটারই ধার নষ্ট করে ফেলতে থাকেন, তাহলে তাঁর বা অ্যাক্টিভিজম, কোনোকিছুরই ভালো হয় না। সার্ত্র ফয়েজ হিকমত নেরুদা লোরকা প্রমুখ তো অনেক দূরের উদাহরণ – ঘরের পাশে চিত্তপ্রসাদ বা সোমনাথ হোর-রাও কিন্তু নিজের শিল্পীসত্তা বিস্মৃত হননি।
★
কৈফিয়ৎ ১)
কোনওই ম্যাজিক নেই ঝাঁপিতে আমার
আস্তিনে নেই কোনও অলৌকিক তাস
যা রয়েছে… অপচয় কলরোল আর…
সাথে কিছু অসফল অসুস্থ প্রয়াস।

শুরু থেকে, তোমরা… ও আরও কতজন,
বুঝিয়েছে, তুইই সেই। বলে গেছে ওরা…
তুইই সেই দৈবাদিষ্ট, আমাদের বাজি
এবারের অশ্বমেধে… তুইই সেই ঘোড়া।

ভুল বুঝেছিল ওরা, আন্দাজের ভুলে
অহেতুকী ভালোবাসা আশায় আশায়
স্নেহ ভরা বিশ্বাসে… স্নেহের আঙুলে
বৃথা দান চেলেছিল… অলীক পাশায়।

এখনও কষ্ট পাও? এখনও কী আলো
ভেবে চলো। ভাবো বুঝি মেঘে ঢাকা ভানু?
এমন কী মৃত তারা, তাও নই প্রিয়!
তোমাদের মহাকাশে নিছকই গ্রহাণু।
★
অথবা তাঁর অক্ষম অনুকরণ করে বলি
কৈফিয়ৎ ২)

পুণ্য এই ফেসবুকে শূন্য অসফল
গ্যালারি শো কে দেখায়? সে অরুণাচল!
বাল্য থেকে এসএফআই, এটাই নিশান।
সেই আমি। আমাকে কি চেনো নি বিষাণ?

তোমাদের মন পেতে,( বাজে ফন্দি এ…)
বাঁ হাতে বাঁ পায়ে নয়, লিখি মন দিয়ে।
যতটুকু মেধাসাধ্য, ততটুকু লিখি।
তবুও তা মেধাহীন… কিছুটা প্রতীকী।

সে রকম অগ্নিরূপ প্রতিবাদ নেই।
অ্যক্টিভিস্ট? সে তো স্বপ্ন। কোনও স্বাদ নেই।
ক্রোধ নেই। রোদ নেই। হোম ওয়ার্ক হীন।
তাই দিয়ে ফেসবুকে থাকি অন্তরীন

আসলে প্রতিভা নই… শূন্য এ কলস।
পরন্তু পল্লবগ্রাহী এবং অলস।
তোমার প্রত্যাশা মত দিইনি কি শান?
“আমারে নির্মম চিত্তে তেয়াগো বিষাণ”।

PrevPreviousNEET UG ২০২৪:সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় সবচেয়ে বড় স্ক্যাম??
Nextআমার যে ছুটি হয় নি এখনো।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671467
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]