সকাল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত নামতে শুরু করেছে। সকলের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গেছে বেশ কিছু ঘন্টা। দুঃসহ উদ্বেগ উৎকণ্ঠার পালা এখনও কাটে নি। ফেসবুকের দেওয়ালে দেওয়ালে চলছে পবিত্র ঘৃণা ও ক্রোধ উদগীরণ এর পালা, দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা। এর পাশাপাশি জাস্ট মনে করিয়ে দিয়ে যাই যে ছুটির আমেজ বন্ধ করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কর্মরত আমার সতীর্থরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যে লড়াইটা শুরু করেছেন সেটা এখনো শেষ হয়ে যায় নি। সাধারণ মানুষের পাশাপাশি রক্ত দিতে এগিয়ে আসলেন চিকিৎসক, জুনিয়ার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, এমন কি ডাক্তারি ছাত্র’রা। আমরা ঘুমিয়ে পড়বো, তাঁরা জেগে থাকবেন সারারাত। তাঁদের মতো বৃহৎ প্রতিষ্ঠানের পাশাপাশি থাকবে ছোট্ট ফাঁসিদাওয়া স্বাস্থ্যকেন্দ্রও।
রাজনীতিবিদদের ক্ষমতালিপ্সা, তাদের দেখনদারির রাজনীতি, চুড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতাই শেষ কথা বলে না, শেষ কথা বলে সাধারণ মানুষ। সাধারণ মানুষের প্রতিভূ হয়ে যে সতীর্থরা সারাদিন লড়ে গেলেন, সারারাত লড়বেন, দুর থেকে তাদের জন্য রইল সেলাম। লড়ে যান কমরেড, সংগ্রামের সাথী, মৃত্যুর সাথে সংগ্রামের সাথী।











