Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বপ্ন তো স্বপ্নই- অন্যায্য ভাবে সেটা ভেঙে যাওয়া খুব কষ্টের।

Oplus_131072
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • June 19, 2024
  • 9:23 am
  • No Comments
নীট পরীক্ষা নিয়ে প্রচুর জলঘোলা হওয়ার পর অবশেষে সুধীবৃন্দ বুঝতে পেরেছেন ডাক্তারি ক্ষেত্রেও বেনো জল ঢুকেছে। এতদিন পায়ে হালকা হালকা আর্দ্রতা অনুভব হচ্ছিল, কেউ গুরুত্ব দেয়নি, এখন যেই চটি চাপাটি জলে ভাসতে শুরু করেছে- ওমনি টনক নড়েছে 🤣🤣এবার চেয়ার টেবিল ভাসবে, অপেক্ষা করুন। কারণ ইঞ্জিনিয়ারিং এর বারোটা বাজানো হয়ে গেছে, নার্সিং কলেজ নিয়েও ব্যবসা শেষের মুখে, ডাক্তারি ছাড়া এখন শিক্ষাক্ষেত্রে ব্যবসাজনক আর বিশেষ কিছু পড়ে নেই- সুতরাং ব্যবসা তো হবেই বস। আর ব্যবসায়ীরা ব্যবসা করবেন, আর মিউনিসিপ্যালিটি থুড়ি গরমেন্ট কি বসে আঙুল চুষবে! তা তো হয়না… পুরো এক খোকা দিতে হবে 😋
ডাক্তারিক্ষেত্রে দুর্নীতি বলুন, স্বজনপোষণ বলুন, ছিল, আছে- দুঃখের বিষয় হলো ভবিষ্যতে আরো বাড়বে- তবে বেশিদিন নয়। আগামী দশ কি বিশ বছরের মধ্যে এই ব্যবসাও শেষ হয়ে যাবে পূর্বোক্ত লাইনগুলোর মতোই। এতে বড়লোকদের বিশেষ সমস্যা নেই। যেভাবে ঢালাও মেডিক্যাল কলেজ প্রাইভেটে খুলছে, পাড়ার নেড়ি কুকুরও কাল ডাক্তার হয়ে যাবে মনিবের পয়সা থাকলে… সাথে ঢালাও সংরক্ষণও আসছে- মোদি-রাহুল এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ। সুতরাং মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের ছেলেপিলেকে ডাক্তারি পড়ানোর স্বপ্ন আগামী দিনে ধাক্কা খাবে আরো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই স্বপ্নটাও খুব বেকার- পেটে ভাত না জুটলে সেবাটেবা সব গ্যাস হয়ে মাথায় উঠে যাবে। আর ডাক্তারিতে ভাতের অভাব খুব শীঘ্রই আসছে- ডেন্টালে ইতিমধ্যে আছে, ডাক্তারিতে খুব দেরি নেই।
নীট পরীক্ষা যদি আজীবন স্বচ্ছ হয়, আমার সাদা মনে একটাই প্রশ্ন আসে- অনলাইন পরীক্ষার পরও রেসাল্ট বের হতে দু’সপ্তাহ লাগবে কেন? কী প্রসেসিং হয় এত সময় ধরে? যে কোন সর্বভারতীয় অনলাইন প্লাটফর্ম যারা প্রাইভেটে মক টেস্ট নেয়- সেসব পরীক্ষার ফল কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ পেয়ে যায়, সেটাই স্বাভাবিক সম্পূর্ণ অনলাইন একটা পরীক্ষার জন্য। সেটা এই পরীক্ষায় কখনোই সেরকম হয়না। কেন? কেন তার উত্তর এবছর আমরা পেয়েছি।
এবং এর ফলাফল খুবই ভয়ঙ্কর আগামী দিনের জন্য। বেকার হোক, অবান্তর হোক- স্বপ্ন তো স্বপ্নই- অন্যায্য ভাবে সেটা ভেঙে যাওয়া খুব কষ্টের।
অনেক কথা বলার ছিল, তবে বলা গেল না- পাশ করে গেলে এবং বেঁচে থাকলে অনেক গল্প বলার আছে…
PrevPreviousসেলাম সংগ্রামের সাথী, মৃত্যুর সাথে সংগ্রামের সাথী
Nextনায়ার স্যারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669272
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]