Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে ত্রুটি থেকে আমরা মুক্ত হই নি, যে ত্রুটি থেকে মুক্ত হওয়া আবশ্যক– বললেন এক স্বাস্থ্য প্রশাসক।।

Oplus_0
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • July 31, 2024
  • 8:15 am
  • No Comments

কর্মজীবনে কয়েকটি কুখ্যাত থেকে পরবর্তীতে খ্যাত হয়ে ওঠা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ছিলাম। সেখানে সিংহভাগ সময় চলে গেছিল আমার সহকর্মী চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সাথে যুদ্ধ ও মিত্রতা করতে।

সেখানকার একটি বিষয় ছিল ইমারজেন্সি তে কোন রোগী এলে আমাদের একাংশের নিস্পৃহতা। রোগীর বাড়ির লোককে আমাদের লোকদের ডাকাডাকি করতে, চিকিৎসার জন্য অনুরোধ করতে, নিজেদের ট্রলি, হুইল চেয়ার ইত্যাদি খুঁজে বের করে রোগীকে নামাতে ওঠাতে হত। এস এস কে এম ইত্যাদি জায়গায় রোগীর বাড়ির লোককে উৎকোচ দিতে হতো। অথচ কর্পোরেট হাসপাতালে ইমারজেন্সি তে রোগী নিয়ে গেলে দেখতাম পরবর্তীতে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য করে দেওয়ার আয়োজন হলেও বেশ কিছু ইউনিফর্ম পরা স্বাস্থ্য কর্মী তৎক্ষণাৎ অ্যাটেন্ড করতেন ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতেন। আর আমরা সকলে জানি যে আপৎকালীন চিকিৎসায় প্রথম দিকের সময় টি কতটা গুরুত্বপুর্ণ। উপরোক্ত হাসপাতালগুলিতে সেইসময় ওই অবস্থার পরিবর্তন করতে সক্ষম হলেও গতকাল দেখলাম অবস্থার পরিবর্তন হয়নি।

দুটি সরকারি দফতরে কাজ ছিল। একটি পারিবারিক গাড়ি এবং একটি নামি এজেন্সি থেকে একজন ড্রাইভার hire করে গেলাম। প্রসঙ্গত একটু আধটু যা গাড়ি চালাতাম বড়সড় ট্রেন দুর্ঘটনার পর থেকে বন্ধ। প্রথম দফতর থেকে দ্বিতীয় দফতরে রওনা দিয়েছি। একটু পরে মাঝ রাস্তায় সিগন্যালে গাড়ি দাঁড়ালো। তারপর সিগন্যাল চালু হলেও দেখি গাড়ি চলছে না। ড্রাইভারকে প্রশ্ন করতে দেখলাম সে স্টিয়ারিং ধরা অবস্থায় ঢলে পড়েছে। তাড়াতাড়ি ইগনিশন সুইচ পুরো অফ করে চাবি খুলে পার্কিং ব্রেক দিয়ে গাড়ি থেকে বেরোলাম।

ড্রাইভারকে শুইয়ে resuscitate করার চেষ্টা ব্যর্থ হল কারণ মধ্যবয়সী ড্রাইভারের ভারী ওজন এবং সিট এর সাথে সেটে থাকার জন্য। রাস্তার ট্রাফিক দাঁড় করিয়ে আশপাশের মানুষের সাহায্য নিয়ে একটি গাড়ির সাথে উচ্চমূল্যে রফা করে তাকে ধরাধরি করে তুলে নিকটবর্তী বড় হাসপাতালের ইমারজেন্সি তে নিয়ে গেলাম।

ইমারজেন্সি তে সেইসময় অন্য রোগী নেই। কর্মীরা বসে গল্প করছেন। গুরুতর রোগী নিয়ে এসেছি বলা সত্ত্বেও কেউ কোন গা করলেন না, একে অন্যকে দেখাতে লাগলেন। অগত্যা EMO কে গিয়ে বললাম। তিনি সঙ্গে সঙ্গে উঠে একটা ঘরে গিয়ে যেখানে কয়েকজন কর্মী AC র মৌতাত নিচ্ছিলেন বুঝিয়ে সুজিয়ে নামালেন। তাও তারা খুবই অনিচ্ছুক। EMO ও আমি তাদের সাথে গাড়ি থেকে রোগী নামিয়ে ভেতরে নিয়ে গেলাম। এরপর EMO প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসা শুরু করলেন। আমাদের PD হল CVA in a case of Hypertension।

এরপর ফিজিশিয়ান দেখলেন এবং CT Scan লিখে দিলেন। CT Scan করতে নিয়ে যাওয়ার আগে তার পকেট থেকে মোবাইল, পার্স, কাগজপত্র, খুচরো পয়সা, খৈনি ও চুনের ডিবে বেরোলো। সিস্টারদের কাছে একটা ছোট প্লাস্টিক চাইলাম। বললেন নেই। বললাম এগুলো একপাশে একটু রেখে দিন, CT থেকে ফিরে নিয়ে ওর বাড়ির লোক কে দিয়ে দেবো। একজন স্টাফ সিস্টার এসে আমায় ধমকাতে শুরু করলেন।

EMO ডা. মজুমদার খুবই ভালো। উনি CT Room অবধি আমাদের সঙ্গে গিয়ে ওখানে বললেন খারাপ রোগী তাড়াতাড়ি করে দিতে। এবার ওখানে রোগীর নামধাম লেখা সই করার জন্য আমায় ডাকল। দেখি ট্রলি তে রোগীকে ফেলে ইমারজেন্সি র কর্মীরা কখন চলে গেছে। রোগী ছটফট করছে, পড়ে যেতে পারে। আমি রোগী সামলাচ্ছি আবার ওখানে গিয়ে কথা বলে দৌড়ে ফিরে আসছি। এরপর ডাক এলে নিজেই ট্রলিতে করে রোগীকে ঢোকালাম। ওখানকার দুজন কর্মী র নির্দেশে আমাকেই কোনরকমে রোগী কে CT র বেডে তুলতে হল। গলদঘর্ম অবস্থা। মহিলা সাফাই কর্মী টি অকারণে দুর্ব্যবহার করছিল। এরপর ওরা আমায় নির্দেশ দিল রোগীকে ধরে রাখতে। ওই অবস্থায় CT করবে।

ক্যাচ দেওয়ার পক্ষপাতী নই। এবার বাধ্য হলাম সুপার কে ফোন করতে। সে আমার স্নেহধন্য অত্যন্ত ভালো এবং কাজের মানুষ। একটি জেলায় বিএমওএইচ হিসেবে ভালো কাজ করেছে। আমরাও তার ব্লকে নিয়মিত যেতাম, বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। এবার দ্রুত পরিস্হিতি বদলে গেল। প্রচুর লোকজন চলে এল। আমায় আর কিছু করতে হলোনা। রোগী CCU তে ভর্তি হয়ে গেলো। CT তে ব্রেন এর ডানদিকে হেমারেজ পাওয়া গেল।

এজেন্সি র মাধ্যমে রোগীর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল। তারা তিলজলায় থাকেন। তাদের আসতে সময় লাগল। দেখে মন খারাপ হয়ে গেল। অল্পবয়সী স্ত্রী, দুটো বাচ্চা ছেলে মেয়ে, গরীব পরিবার। ওর স্ত্রীর কাছে জানলাম গত রাতে ঘুমায়নি। ওদের জিনিসপত্র বুঝিয়ে দিয়ে সব বন্দোবস্ত করে সুপার কে ধন্যবাদ জানিয়ে বিধ্বস্ত হয়ে সন্ধ্যায় ফিরলাম। সুপার রাতে ফোন করে জানালো ও উদ্যোগ নিয়ে রোগীকে BIN এ ভর্তি করিয়ে দিয়েছে কারণ ওর ওখানে নিউরো সার্জারি র সাপোর্ট নেই। আগেই বলেছি খুব ভালো আর কাজের মানুষ।

কিন্তু আমাদের সার্বিক কর্ম সংস্কৃতির পরিবর্তনের সাথে ইমারজেন্সি পরিষেবার মনোভাব বা অ্যাটিটিউড বদলানো দরকার । 🙏

সহজবোধ্য কারণেই এই লেখার লেখক অনামা থেকেছেন। কিন্তু তাঁর অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

PrevPreviousঅটিজম নিয়ে
Nextকয়েকটা অচল নম্বরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669194
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]