Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছাত্র

FB_IMG_1722386481303~2
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • August 1, 2024
  • 7:54 am
  • No Comments

‘তবে যে ওরা বলল- আপনি ওদের ছাত্র!’

‘ঠিক-ই বলেছে।’

‘মানে, ওরা তো আপনার চেয়ে বয়েসে অনেক ছোট মনে হল।’

আমার চেম্বারে উল্টোদিকের চেয়ারে বসে খুব অবাক হয়ে বললেন বয়স্ক ভদ্রলোক। তিনি রোগী নন। বাড়ির লোক। যুবক রোগী তখন তার পাশে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মত আমার দেখিয়ে দেওয়া কব্জির ব্যয়াম করে চলেছে।

আমি বললাম, ‘দেখুন, আমি সবার ছাত্র। যতদিন বাঁচব, ততদিন শিখব। আর যতদিন শিখব, ততদিন-ই ছাত্র। আমার সমস্ত রোগী আসলে আমার শিক্ষক। প্রতিটা রোগ, প্রতিটা ফ্র্যাকচার, প্রতিটা অপারেশন আমাকে নতুন কিছু শিখিয়ে যায়।’

এই রোগীর বাড়ির লোক দুদিন আগে আমার সহকারীদের ফোন করে মাথা খারাপ করে দিয়েছে। আমাকে পায় নি। আমি বিদেশে ছিলাম।

মাস দুয়েক আগে দুর্ঘটনায় কব্জি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ায় অপারেশন করে দিয়েছিলাম। তবে সরকারি স্কীমে। বিনামূল্যে‌। সরকার নির্ধারিত প্লেট-স্ক্রু দিয়েই। স্বভাবতঃই সেরা মানের যন্ত্রপাতি দেওয়া যায় নি। আপস করতে হয়েছে। কিন্তু এরা বেশ গরীব‌‌। কিছু করার নেই। এদের বাড়ির আরো দুজন আমার রোগী। আমি এদের আর্থিক অবস্থা মোটামুটি জানি।

প্লেট ততটা ভালো না হওয়ায় বেশীদিন প্লাষ্টার রাখতে হয়েছে। হয়ত তাই কব্জি এখনো কিছুটা শক্ত রয়েছে। তখন ভয় পেয়ে তাদের পাড়ায় বসবাসকারী কলকাতার এক সরকারি মেডিক্যাল কলেজের ষ্টাফের শরনাপন্ন হয়ে সেই মেডিক্যাল কলেজের অর্থোপেডিক আউটডোরে গেছিল।

নতুন করে এক্সরে করালাম। হাড় সঠিক অবস্থানে সুন্দর জুড়ছে। তবু সেখানকার কয়েকজন ডাক্তার নাকি বলেছে- কি অপারেশন করিয়েছেন? হাতটা তো একেবারে শেষ করে দিয়েছে! এইসব। অথচ রোগীকে একবার ছুঁয়েও দেখে নি। নতুন একটা এক্সরেও করায় নি।

ফোনে অনেক তর্ক-বিতর্কের পরে রোগী ও তার বাড়ির লোকেরা আজ আমার চেম্বারে এসেছে। খানিকক্ষণ আলোচনার শেষে উত্তেজনা প্রশমনের পরে এই সব কথা হচ্ছিল।

‘তবে আসল কথা কি, খাতায় কলমে আমার যারা শিক্ষিক-শিক্ষিকা- সে স্কুলেই বলুন বা মেডিক্যাল কলেজ- তাঁরা হয় অবসরজীবন যাপন করছেন বা অথবা ইহজগতের মায়া কাটিয়েছেন। তাঁরা প্রায় কেউই আর সরকারী চাকরি দূরের কথা, বয়সজনিত কারনে নিয়মিত ডাক্তারী করেন না।’

‘এরা এরকম বানিয়ে বানিয়ে বলে কেন?’

‘এ তো তবু কোনো একটা মেডিক্যাল কলেজের একজন ডাক্তার বলেছে! বহু ডাক্তার আছে কোনো মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ধারে কাছে কোনোকালে ছিল না, শুধুমাত্র প্র্যাকটিস করে। তারাও রটিয়ে থাকে- অমুক আমার ছাত্র ছিল, তমুক আমার ছাত্রী, ইত্যাদি। এমনকি ওষুধের দোকানদার পর্যন্ত বলে থাকে- অমুক ডাক্তারকে তো আমিই তৈরি করে দিলাম!’

‘বুঝলাম। কিন্তু আপনাদের মধ্যেও এরকম ঈর্ষা আছে?’

‘ঈর্ষা তো থাকবেই। মানুষ তো! ছাড়ুন ওসব, এ হল পেশাগত সমস্যা।’

এক্সরে ভিউ বক্সের উপরে ফ্রেমে বাঁধানো আমার একটা ছবি আছে। ২০০৫ সালের। মুম্বাই কনফারেন্সে তোলা।

সেটা দেখিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ‘ওই সময় নিশ্চয়ই আপনি ছাত্র ছিলেন?’

বয়সটা বেশ কমই ছিল। চুল-ও ছিল মাথায়। তখন আমি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তবে সহকারী অধ্যাপক।

‘বললাম না, আমি এখনও ছাত্র-ই আছি!’

তারপর, রোগীর দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, ‘তোমার অসুবিধাটা ঠিক হচ্ছে এখন?’

‘মাঝে মাঝে একটু ঝিলিক দিচ্ছে। আর হাতটা ডান হাতের মত পুরো ভাঁজ করা যাচ্ছে না।’

এই ‘ঝিলিক দেওয়া’ বা ঝিলিক মারা’ ব্যপারটা যে কি, এত বছর অর্থোপেডিক সার্জারি করেও বুঝে উঠতে পারলাম না!

বললাম, ‘একটু সময় লাগবে তো! সবে তো প্লাষ্টার খোলা হয়েছে।’

‘আপনাকে দেখাতে পারলাম না। আপনি সিঙ্গাপুরে চলে গেছেন। তাই ভয় পেয়ে গেলাম।’

বনবাসে গেলেও রোগীদের ট্যাঁকে বেঁধে নিয়ে যেতে হবে দেখছি!

PrevPreviousকয়েকটা অচল নম্বর
Nextঅচল চরণ ও প্রাতর্ভ্রমণের বিড়ম্বনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

August 22, 2026 No Comments

বছর ষাটের প্রৌঢ়া। টিকালো নাক,গায়ের রঙ ধবধবে ফর্সা। কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ দাঁত হারিয়ে গাল চুপসেছে। ফলে, শরীরে  পড়ন্ত প্রৌড়ত্বের সঙ্গে আসু বার্ধক্যের টানাপোড়েন বেশ লক্ষ্যনীয়।

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

“সারা গায়ে পোকা চরে বেড়াচ্ছে, স্যার”

Dr. Subhendu Bag August 22, 2026

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669192
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]