Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আজকের লেখাটা মেডিক্যাল ফ্র্যাটারনিটিতে থাকা আমার সকল জুনিয়রের জন্য- সিনিয়ররা পড়লে ক্ষতি নেই যদিও

FB_IMG_1724244869300
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • August 22, 2024
  • 7:14 am
  • No Comments

ভাই/বোনেরা,

২০১১ থেকে ২০২৪- চোদ্দ বছরের ‘ডাক্তারি’বাস সেরে রেসিডেন্সির সায়াহ্নে দাঁড়িয়ে আছি আমি। অন কল রুমে ঘুমোনোর দিন শেষ হয়ে এলো প্রায়। কিন্তু তোদের এখনো অনেক পথ চলার আছে। তাই তোদের ক’টা কথা জানা জরুরি।

তোরা জানিস, অভয়া একজন সেকেন্ড ইয়ার চেস্ট পিজিটি অন ডিউটি নিজের ডিপার্টমেন্টে কীভাবে ধর্ষিতা এবং খুন হন। তারপর সেটাকে ধামাচাপা দেওয়ার সরকারের ১০৮টি উপায় আমরা দেখেছি, তোরাও দেখেছিস। আন্দোলন হয়েছে, নাটক হয়েছে, আরো আক্রমণ হয়েছে- অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের নিদ্রাভঙ্গ হয়েছে- দেখি তো কী এমন হলো!

কেন ঘুমটা ভেঙেছে জানিস? এই রাজ্যেই শিক্ষকেরা ন্যায্য চাকরির জন্যে বছরের পর বছর রাস্তায় পড়ে আছে, nobody bothers… এই রাজ্যে খুন-ধর্ষণ প্রতি বেলায় হচ্ছে, তুই জানতেও পারছিস না। কিন্তু এই ঘটনা সাড়া জাগিয়েছে, তার প্রথম কারণ, বিশাল মাপের জনসমর্থন। আর দ্বিতীয় কারণ রেসিডেন্টদের কর্মবিরতি। প্রথম কথায় পরে আসি, দ্বিতীয় কথাটা কিন্তু ইম্পরট্যান্ট। সরকারি স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত হলে মানুষের রাগ হবে- এই রাগটা সরকার ভয় পায়। আর এটাই তোর একমাত্র অস্ত্র। তুই বন্দুক চালাতে পারিস না, তুই বন্দুকের সামনে বুক পাততেও জানিস না- কিন্তু তুই তোর বন্ধুদের সাথে মিলে বলতে পারিস, কাজের পরিবেশ না পেলে আমি ভাই কাজ করতে পারবোনা। সরকার তোর ন্যায্য কথা শুনতে বাধ্য, নয়তো জনরোষ উঠবে। সেই রোষ তোর উপরও পড়বে, সরকারের উপর আরো বেশি পড়বে। তাই নিজের হক আদায় না করে জমি ছাড়বি না।

এখন অনেক নাটক হবে। তোকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে, কীসব কমিটি গঠন হবে। দু’দিনের নাটক- তারপর আবার তুই-আমি কেউ খুন হয়ে পড়ে থাকবো। এই ধারা বদলানোর নয়। সোজা কথা শুনে নে, কেন্দ্রীয় বাহিনী তোকে সারাজীবন প্রটেকশন দেবেনা। কিন্তু আজ অপরাধী ধরা পড়ে তার শাস্তি হলে, কাল একজন অপরাধ করতে হলে ভাববে। আজ সেটাই আগে দরকার।

আজ আমাদের জায়গাটা আমরা কোথায় নামিয়েছি ভাব। পার্টির লোকেরা মাথায় তবলা বাজিয়ে যা কিছু বলে চলে যাচ্ছে- আমরা হজম করছি। আজ আমারই সহপাঠী দু’টো মস্তানকে তেল মেরে চলে বলে আমাকে তার ভয়ে থাকতে হবে- এই ধারা চলতে পারে না। এটা আমাদেরই ভাঙতে হবে। নয়তো আমরা ডাক্তার কীভাবে! ডাক্তার তো সমাজের শিক্ষক! আজ অভয়ার ন্যায়বিচারই একমাত্র পারে এই ন্যাক্কারজনক সিস্টেমকে আঘাত করতে- নয়তো আজ থেকে দশ বছর পর আমরা আমাদের নিজেদের কী জবাব দেব?

আজ যে জনসমাবেশ রাস্তায় নেমেছে- তার ১% নিজস্ব কিছু স্বার্থে হতে পারে- বাকি যে জনসমর্থন আমরা পেয়েছি, সেই মানুষগুলো কী চেয়েছে? তোর সিকিউরিটির জন্য কোন টাস্কফোর্স এলো, ক’টা সিসিটিভি বসলো এসব জানতে চেয়েছে? নাকি যারা অভয়াকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের শাস্তি চেয়েছে? আজ এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য জাস্টিস, এই কথা যেন আমরা না ভুলি।
সন্দীপ ঘোষ কোথায় কোন টাকা মেরেছে, আজ দু’বছর পর সরকার সেই নিয়ে জেগে উঠেছে। এরকম হাজার টাকা এখনো লোকজন মেরে চলেছে। এসব হলো আসল পয়েন্ট থেকে আমাদের সরানোর প্রচেষ্টা।
সরকার ভেবেছে, আমাদের ক’টা ভাওতা প্রতিশ্রুতি দেবে, এদিকে বলবে তদন্তে সময় লাগবেই- তোমরা ‘লক্ষ্মীছেলে’ কাজে নেমে পড়ো- এই কাজটা হতে দেওয়া যাবে না।

আজ সুপ্রিম কোর্ট ডায়লগ দিচ্ছে- আরেকটা ধর্ষণ হতে দেওয়া যাবেনা, তার আগে সিস্টেম চেঞ্জ করতে হবে। চিফ জাস্টিস যে দুনিয়ায় বাস করেন, সেই দুনিয়ায় বর্ধমান নেই, উত্তরাখণ্ড নেই, মুম্বাই নেই। থাকলেও সে জায়গার মহিলার আর্তনাদ চিফ জাস্টিসের কানে পৌঁছায় না। অপরাধ চলতেই থাকবে, যতদিন না আমরা অপরাধীকে তার যোগ্য শাস্তি দিতে পারবো।

অভয়ার ফরেনসিক রিপোর্টটা দরকার হলে দেওয়ালে সাটিয়ে নে, চোখ বন্ধ করে ভাব মেয়েটা কতটা কষ্ট পেয়েছিল- তার চেয়েও বেশি উদ্যমে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। অভয়ার অপরাধীরা শুধু শাসকের কোলের ছেলে বলে তাকে ছেড়ে দেওয়া যাবে না- এই মন্ত্রটা ভোলা যাবে না।

#JusticeForAbhaya
#CBI_SC_WeWantJustice
#JusticeDelayedIsJusticeDenied

PrevPreviousআরজি করের ঘটনার পাশাপাশি মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ
Nextআর জি করের ঘটনা নিয়ে দু’চার কথাNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

September 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের দাবিগুলি কোনও নির্দিষ্ট সময়ের দাবি নয়। সরকার বদলালেও সেই প্রশ্নগুলি থেকে যায়, যতক্ষণ না সেগুলির বাস্তব সমাধান হয়। সেই দাবিগুলিকেই আজ নতুন সরকারের

One Week in Nepal

September 25, 2026 No Comments

It was almost 11 a.m. on September 7 when we reached the India–Nepal border. It was the first time I was crossing from India into

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

September 25, 2026 1 Comment

২২ সেপ্টেম্বর ২০২৬-এ AIIMS Jodhpur-এর Anaesthesiology বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাঃ রাজনরেশ যাদব-কে কর্মরত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, তিনি ডিউটির সময়

সাম্প্রতিক পোস্ট

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

অভয়া আন্দোলনের দাবিগুলিকেই আজ নতুন সরকারের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরলাম।

West Bengal Junior Doctors Front September 26, 2026

One Week in Nepal

Dr. Avani Unni September 25, 2026

আর কত মৃত্যু হলে বদলাবে এই ব্যবস্থা?

West Bengal Junior Doctors Front September 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

680810
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]