Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোথাও যেন বিশাল একটা কিছু পরিবর্তনের সুর বাজছে…

Oplus_0
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • September 7, 2024
  • 7:09 am
  • 2 Comments
যে অভয়ার মা-বাবাকে পুলিশ পয়সা দিয়ে মুখ বন্ধ করতে চায়, মুখ বন্ধ না হলে আবার পয়সা নেওয়ার কথা চেপে যেতে বাধ্য করে, সেই মা-বাবার মেয়েকে স্বাস্থ্য ভবনের দুষ্টচক্র যে দমাতে পারেনি সেটাই স্বাভাবিক। সেই অসম লড়াইতে অভয়া হেরে গেছে হয়তো, কিন্তু যে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, সেই আগুনে এই সরকাররূপী রাক্ষস জ্বলেপুড়ে ছাই হবে। আজ অভয়ার জন্য যে একতা আমাদের মধ্যে গড়ে উঠেছে এবং যে ঘটনাক্রম হয়ে চলেছে- তাতে আমরা বেশ বুঝতে পারছি পাঁচটা সৎ লোক এক হলে এবং অন্তত একটা সৎ মিডিয়া সেটা কভার করলে সমাজের খোলনলচে বদলে ফেলতে এক মিনিটও লাগে না।
এই যেমন ধরুন আজ সকাল থেকে বিভিন্ন কলেজের বাইরে ভুঁইফোড় কিছু ক্যাম্প গড়ে উঠেছে- সহায়তা কেন্দ্র হিসেবে। চটিচাটা বর্তমান কাগজ তাদের হাতে- তাতে লেখা কর্মবিরতির ২৭দিন- ৬৫০০ অস্ত্রোপচার ক্যানসেল। সেই কাগজ দেখিয়ে সরকারি হাসপাতালের রোগীদের বকলমে বেসরকারি হাসপাতালে পাচার করার কাজ করছিলেন সকাল থেকেই। তাদের নাকি কে.এম.সি. থেকে বসানো হয়েছে এবং সুপারের অনুমতিও নেওয়া আছে।
হাসপাতাল কর্তৃপক্ষের থেকে জানা গেল এরকম কোন অনুমতিপত্র তাঁরা দেননি, পুরোটাই মৌখিক আলোচনার স্তরে ছিল, বাকিটা ধোঁয়াশা। এরপর ডেপুটি সুপার স্যারকে সঙ্গে নিয়ে চাপ দিতেই বেরোলো তাঁরা কিছু জানেন না, তাঁদের বসতে বলেছে তাই তাঁরা বসেছেন। একটু পর তাঁদের হয়ে কথা বলতে এলেন একজন মহারথী- যাঁকে দেখলেই আপনি বুঝতে পারবেন কোন রঙের। পরিচয় জিগ্যেস করতেই ডায়াগনোসিস কনফার্ম- তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এবং লোকাল কাউন্সিলরের স্বামী। কোনোভাবেই তাঁর সঙ্গে এই ক্যাম্পের ব্যাপারে আলোচনা করা যায়না বলে তাঁকে বিদায় দেওয়া হলো। কিন্তু যে দল, সরকারি হাসপাতালের রোগীদের জন্য চোখের জলে টেমস নদী অব্দি ভাসিয়ে দেয়, তাঁদের দলের লোকেরা সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে কীভাবে বোঝা গেল না।
তারপর এলো পুলিশ, তারাও কিছু জানেনা। তারপর এলো তাদের একধাপ উপরের অফিসার- তার কাছেও কোনো নোটিশ নেই। অবশেষে তারাই ক্যাম্প উঠিয়ে দিল হার মেনে। চারিদিকে আওয়াজ উঠলো- we want JUSTICE…
আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে দুষ্টচক্র যেভাবে নগ্ন হচ্ছে, যেভাবে মানুষ রুখে দাঁড়ানোর শক্তি খুঁজে পাচ্ছে, অবাক লাগছে। আমার এই সময় কার্ডিওলজির শেষ ক’মাস পড়াশোনা ঝালিয়ে নেওয়ার কথা, থিসিস লেখার কথা- তা না করে কী করে বেড়াচ্ছি জানিনা। তবে যাই করছি, সন্তুষ্টি হচ্ছে একটা। কোথাও যেন বিশাল একটা কিছু পরিবর্তনের সুর বাজছে… আর এসব কিছুর জন্য দায়ী একজনই- অভয়া 🙏🙏
আমি প্রার্থনা করবো ওর মা-বাবাকে যেন কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়, এই অপদার্থ জোচ্চোর মিথ্যাবাদী ব্যভিচারী ঠগ পুলিশের হাতে ওরা আদৌ সুরক্ষিত নয়।।
PrevPreviousJustice For R. G. Kar – Kolkata Horror | Episode 9 | Pavel-O-Pedia
Nextসার্জ ক্যাপাসিটি বাড়িয়ে আন্দোলনের পাশে আছেন….Next
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
1 year ago

চমৎকার 🌹

0
Reply
Sourav Kumar Bera
Sourav Kumar Bera
1 year ago

Very nice

0
Reply

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635192
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]