Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সার্জ ক্যাপাসিটি বাড়িয়ে আন্দোলনের পাশে আছেন….

Oplus_0
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 8, 2024
  • 8:58 am
  • 4 Comments

সার্জ ক্যাপাসিটি শব্দটা প্রথম শুনি PG ক্লাসে প্রফেসর রনদেব বিশ্বাস এর মুখে। স্যার তখনও বেঁচে যদিও দুরারোগ্য স্নায়বিক রোগ স্যার এর শরীরে থাবা বসিয়ে দিয়েছে। কথা বলতেন আস্তে আস্তে। মাঝে মধ্যে আনমনা হয়ে হাইজিন ইনস্টিটিউট এর সেই বিশাল লেকচার থিয়েটার এর বিশাল জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতেন চুপ করে। আবার সম্বিৎ ফিরে পেলে লেকচার শুরু হত। তার প্রতিটা মনি মুক্তো যাতে হারিয়ে না যায় তাই বাড়ি ফিরে ক্লাস নোট এর পাতা গুলো টাইপ করে রাখতাম ওয়ার্ড ফাইলে।

মাস ক্যাজুয়ালটি ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে স্যার ওই শব্দটা শিখিয়েছিলেন। ধরুন একটা বাস বা ট্রেন দুর্ঘটনায় একগাদা রুগী একসাথে হাজির ইমার্জেন্সীতে। তাদের সবাইকে ঠিকমতো চিকিৎসা দিতে গেলে চিকিৎসকের সংখ্যা বাড়ানো দরকার একধাক্কায়। কি করে বাড়ানো যাবে? অনেক গুলি উপায়ের মধ্যে একটা উপায় হল প্রি ও প্যারা ক্লিনিক্যাল বিষয়ের অধ্যাপক চিকিৎসক যারা সাধারণত রুগী দেখেন না যেমন এনাটমি, ফিজিওলজি কমুনিটি মেডিসিন ইত্যাদি ডিসিপ্লিনের ডাক্তারদের ডেকে নিয়ে আসা। প্রফেসর বিশ্বাস এর সেই অতদিন আগে বলা কথাগুলো আজ মনে পড়ে গেল।

আর জি কর হাসপাতালে এক রুগী মৃত্যুর ঘটনায় অবহেলা বিনা চিকিৎসায় অভিযোগ খণ্ডন করতে গিয়ে সেখানকার MSVP ঠিক এই কথাটাই বললেন। কিছু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সিনিয়র ডাক্তাররা আগের তুলনায় যতটা সম্ভব এফোর্ট বেশি দিচ্ছেন। ক্লিনিক্যাল সাব্জেক্ট এর অধ্যাপক চিকিৎসকদের পাশাপাশি প্রি ও প্যারা ক্লিনিক্যাল বিষয়ের অধ্যাপক চিকিৎসক এরাও এগিয়ে আসছেন অবস্থা সামাল দিতে। সার্জ ক্যাপাসিটি বাড়াতে।

আমরা জেলায় চাকরি করি। আমরাও সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি পরিষেবা সচল রাখতে। জেলার দুটি মেডিক্যাল কলেজের MSVP অনুরোধ করা মাত্র আমাদের বিভিন্ন সেকেন্ডারি টায়ারের হাসপাতাল থেকে দশ জন চিকিৎসককে আমরা পাঠিয়ে দিয়েছি দুটি মেডিক্যাল কলেজে। তারা হাসিমুখেই গেছেন ও কাজ করছেন। যারা রয়ে গেলেন, তারাও হাসিমুখে এই ফাঁক ভরাট করার চেষ্টায় আছেন। এদের অনেকেই আমার মতো কর্মবিরতিটা আন্দোলনের ফর্ম হিসেবে পছন্দ করেন না। কিন্তু এই আন্দোলনের মূল চালিকা শক্তি জুনিয়র ডাক্তাররা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ। এটা ঠিক যে একদিনের একঘণ্টার প্রতীকী প্রতিবাদ ছাড়া আমাদের জেলার সরকারি চিকিৎসকরা বিরাট কিছু করেন নি সংগঠিত ভাবে। কিন্তু তারাও সিনিয়র হিসেবে এইভাবেই জুনিয়রদের পাশে আছেন। কারণ তারা জানেন যে এই আন্দোলনটাকে ভেঙ্গে দেয়ার অপচেষ্টায় যারা যুক্ত তাদের মোক্ষম হাতিয়ার হল রুগী পরিষেবায় ঘাটতি এই আওয়াজটা তুলে দেওয়া বদনাম করা। তাই এর মোকাবিলায় পরিষেবা সচল রাখার জন্য, রেফার যথা সম্ভব কম করার জন্য জেলার ছোট ছোট হাসপাতালের আমার সহকর্মীরা এভাবেই দ্বিগুণ পরিশ্রম করে সার্জ ক্যাপাসিটি বাড়িয়ে এভাবেই আন্দোলনের পাশে আছেন।

প্রফেসর বিশ্বাস আজ বেঁচে থাকলে খুশি হতেন তারই সব ছাত্র-ছাত্রী কিভাবে তাদের অধিতবিদ্যা প্রয়োগ করে চলেছে। গতকাল শিক্ষক দিবসে কিছু লেখার সময় পাইনি। আজ আমার জীবনে পাওয়া অন্যতম সেরা শিক্ষককে শ্রদ্ধা জানালাম। আমি জানি স্যার বেঁচে থাকলে তাঁর অশক্ত শরীর নিয়েও আজ আর জি কর হাসপাতালে হাজির হতেন, বলতেন, তোমরা সবাই দেখে নাও কাকে বলে সার্জ ক্যাপাসিটি।

সার্জ বোঝোস হালার পো হালা? ঢেউ রে ঢেউ। ভাসাইয়া দিমু এক্কেবারে। আমাগো লগে লাগতে আসিস না।

PrevPreviousকোথাও যেন বিশাল একটা কিছু পরিবর্তনের সুর বাজছে…
Nextপ্রতি মণ্ডপেNext
4 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pranita Taraphdar
Pranita Taraphdar
1 year ago

Satti! Professor Ranadeb Biswas Sir er abhab aj bhishon mone hocche

0
Reply
Sourav Kumar Bera
Sourav Kumar Bera
1 year ago

খুবি ভালো লাগলো লেখাটি পড়ে.

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

😍😊
এক্সিলেন্ট লেখাটা ।মন ভরে গেলো।
মাঝে মাঝে না মন কেমন করে এতো।
যে মনে হয় কী যেন এক সম্পূর্ণতা পেলো না পেলাম না।সেইই আর কী।…..খুব ভালো লাগলো।
ভালো থেকো।

Last edited 1 year ago by Shabnam Talukdar
0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

এ কি গো!!!!!😔😴😮‍💨😐
কিছুই জানি না তো!😪
Speedy recovery dear.💕🩵
Comrade ✊️🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 2 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671736
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]