Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা-অধিকর্তা এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়কবৃন্দ, এঁদের পদে বহাল রেখে কোনও দুর্নীতির অভিযোগই খতিয়ে দেখা সম্ভব নয়

Oplus_2
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 16, 2024
  • 7:28 am
  • No Comments
মাননীয়া মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অবশেষে ধর্ণামঞ্চে এলেন।
অসাধারণ পদক্ষেপ। না, এতটুকু শ্লেষ নিয়ে বলছি না। খুব অনেস্টলি বলছি, মাননীয়ার এই পদক্ষেপ আমার অসাধারণ মনে হয়েছে। এবং তা শুধুই রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় হিসেবে অসাধারণ, এমনও নয়।
এই কাজটা আরও আগে করা যেত কিনা, কখন করলে সবচাইতে ভালো হতো, সেসব কথাও আপাতত মুলতবি রাখছি – আপাতত মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে শুধুই স্বাগত জানাই।
কিন্তু কিছু প্রশ্ন রয়েই গেল।
প্রথমেই প্রশ্ন তোলা যায়, দুর্নীতির অভিযোগ যা যা নিয়ে, সেসব টেন্ডারের একটিও তাঁর কাছে আসেনি। কিন্তু নিজের দফতরের যাবতীয় টেন্ডার বিষয়ে যিনি সম্পূর্ণ অন্ধকারে থাকেন, তিনি কেমন মন্ত্রী? সেক্ষেত্রে তো আজই মুখ্যমন্ত্রীর উচিত স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা। করবেন? নাকি শুধুই তদন্ত করার প্রতিশ্রুতি দেবেন?
কিন্তু এটা মূল প্রশ্ন নয়। যেসব টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, সেগুলো খতিয়ে দেখা বা রোগী কল্যাণ সমিতিগুলো নতুন করে তৈরি করা, পদক্ষেপ হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ ও জরুরি হলেও এসব দিয়ে স্বাস্থ্য-দফতরের গণ্ডগোলের মূলের কাছাকাছিও পৌঁছানো যাবে না।
ধরুন, থ্রেট কালচার বা হুমকির সংস্কৃতি। রোগী কল্যাণ সমিতি দিয়ে তো সেই সংস্কৃতি জিইয়ে রাখা নেই। নতুন রোগী কল্যাণ সমিতি তৈরী করে তো তার সুরাহা হবে না।
ধরুন, প্রশ্নপত্র বিক্রি করা। পয়সার বিনিময়ে ভালো নম্বর পাইয়ে দেওয়া। এ বিষয়ে তো কোনও টেন্ডার আহ্বান করা হয়নি। টেন্ডারের দুর্নীতির অভিযোগ পেলে মাননীয়া মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন – কিন্তু এই অভিযোগ?
বা ধরুন, যেসব দুর্নীতির কথা রোজই সামনে আসছে। যেমন, হাসপাতালের বর্জ্য সামগ্রী, সিরিঞ্জ ইত্যাদি, বাইরে বেচে দেওয়া। যেমন, চোরাপথে কিডনির ব্যবসা। টেন্ডারে দুর্নীতির অভিযোগ জানিয়ে বা রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরী করলে তো এসব সমস্যার সুরাহা হবে না।
রাজ্য মেডিকেল কাউন্সিল – চিকিৎসার নীতি-নৈতিকতা রক্ষিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা যাঁদের মূল কাজ – সেখানে বসে আছেন এমন কিছু চিকিৎসক, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও হুমকি-সংস্কৃতি চালু রাখার অভিযোগ। মুখ্যমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিচ্ছেন, যে, ডাক্তারদের ক্ষোভের জায়গাগুলো তিনি খতিয়ে দেখবেন, বর্তমান মেডিকেল কাউন্সিলটি অক্ষুণ্ণ রেখে সেই খতিয়ে দেখা কি আদৌ সম্ভবপর?
কলেজে কলেজে হুমকি-সংস্কৃতির অভিযোগ অথবা প্রশ্নপত্র দুর্নীতি বা পরীক্ষায় অনাচারের অভিযোগ – একটিরও কি সুবিচার সম্ভব, যদি তদন্ত চলাকালীন স্বাস্থ্যশিক্ষা-অধিকর্তা পদে বহাল থাকেন?
তো মোদ্দা কথাটা হলো – স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা-অধিকর্তা এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের দুর্নীতিগ্রস্ত তত্ত্বাবধায়কবৃন্দ, এঁদের পদে বহাল রেখে কোনও দুর্নীতির অভিযোগই খতিয়ে দেখা সম্ভব নয়, দুর্নীতির সুরাহা তো অনেক অনেএএক দূরের কথা।
কার্যকরী আলোচনা করতে হলে, অন্তত এটুকু সত্য মেনে নিয়ে তারপরই আলোচনা শুরু করা উচিত। স্রেফ অভিযোগ শুনেই কারও বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা চালু হয়ে যাক বা কাউকে গ্রেফতার করে ফেলা হোক – এতখানি আবদার আমার নেই। কিন্তু যাঁরা পদে থাকাকালীন এতখানি দুর্নীতি-অনাচার ঘটতে পারল, তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া – নিদেনপক্ষে পদত্যাগ করতে অনুরোধ করা – এটুকু তো প্রাথমিক কর্তব্য।
তো, আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই, এমন কথা বলতে বা ভাবতে ভালো লাগে, শুনতে তো আরও ভালো লাগে। তবে মুখে একরকম কথা বলা আর কাজের মধ্যে তেমন সদিচ্ছার তিলমাত্র আভাস না থাকাটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়।
PrevPreviousআন্দোলন আর ঝাঁপসা কাচের গল্প
Nextআমি জানি খাঁচার পাখি, কেন গান গায়…!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655887
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]