গরীব লোকের বাঁচতে চাওয়া খুব অন্যায়
চাষ করলেও তার জানা নেই জমির দাম।
তবুও তাকে বাঁচতে হবেই… শিখিয়ে দিয়ে
চলে গেলেন বাগান-রসিক বাঞ্ছারাম।
হ্যাঁ, নন্দীগ্রাম পুড়িয়েছিল ভেতর বার
সরেও ছিলেন ব্যথায় এবং আর্তিতে।
তারপরে যা রূপ দেখলেন প্রার্থিতার
নতুন ভাঙন জাগল বুঝি তাঁর ভিতে।
ইনডাসট্রির গোলক ধাঁধার অসম্মান…
বইছে যখন অবাধ গড্ডালিকার স্রোত
সেই ব্যথাতেই হয় তো বা বেশ নিষ্প্রভ,
নাট্যাকাশে উড়ল না আর বিমান পোত।
একটা তারা নিভল। কিন্তু নেভার পরও
তাঁর আলোময় মেধায় এখন মনোজ মিত্র
ছাইতে থাকুন অনন্ত কাল এ ক্যানভাস।
ঢাকতে থাকুন, আমার ক্লিন্ন সময়চিত্র।
★











