Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়ার ধর্ষণ ও খুনের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে চার মাস

Oplus_131072
Medical College Kolkata Students

Medical College Kolkata Students

Democratic students of the oldest medical college of India.
My Other Posts
  • December 9, 2024
  • 7:54 am
  • No Comments

অভয়ার ধর্ষণ ও খুনের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে চার মাস। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য ও দেশ জুড়ে প্রবল আন্দোলনের চাপে এবং তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে সক্রিয় ভয়ানক দুর্নীতিচক্র ও ভয়ের রাজনীতির বাস্তব চিত্র জনমানসে স্পষ্ট হয়েছে। এই চলমান আন্দোলন ও তদন্তপ্রক্রিয়া থেকেই আমরা জানতে পেরেছি এই ভয়ের রাজনীতি ও দুর্নীতির মূল পাণ্ডারা সে’দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে আড়াল করার চেষ্টা করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসার। তারই সাথে সুপ্রিমকোর্টের বিচারপতির সুপারিশ অনুযায়ী অভয়ার ধর্ষণ ও খুনের মামলার তদন্ত মেডিকেল কলেজগুলির আর্থিক দুর্নীতির তদন্তের সাথে সম্পৃক্ত তাই তাদের তদন্ত চলেছে একসাথে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পরে এখনও ধর্ষণ ও খুনের কাণ্ডে এবং তা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত সমস্ত কুশীলবদের চিহ্নিতই করা যায়নি।

৮৬ দিন পর দুর্নীতির মামলার তদন্তে আপাতত কয়েকজনের নামে চার্জশিট গঠিত হয়েছে কিন্তু তা আদালতে পেশ করা যাচ্ছেনা কারণ তাদের মাথার উপরে থাকা সরকারি দফতরের তরফ থেকে NOC পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতির মূল কাণ্ডারী অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে সরকারি তদন্ত প্রক্রিয়া চলার পর অভীক দে’র বিরুদ্ধে তদন্তকারী কমিটির তৈরি রিপোর্ট সাধারণ মানুষের সামনে এসেছে যেখানে ৩২ টি অভিযোগের ভিত্তিতে সবকটিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বিরূপাক্ষর বিরুদ্ধে তৈরি তদন্ত কমিটির কোনোরকম রিপোর্ট আমরা পাইনি। অর্থাৎ “অভিযুক্ত” বা “দোষী” কারও বিরুদ্ধেই কোনও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে মেডিকেল কাউন্সিল তাদেরকে আবার পুনর্বহাল করেছে।

এর ফলশ্রুতিতে গতকাল West Bengal Junior Doctors’ Front এর ডাকে মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন অবধি মিছিলে আজ পা মিলিয়েছিলেন অভয়ার মা বাবা। তাদের দাবি, সম্পূর্ণ সত্য বাইরে আসুক এবং আসল দোষীরা শাস্তি পাক। তার সাথে সিনিয়র চিকিৎসকদের বহু সংগঠন, নার্সদের সংগঠন, নাগরিক সংগঠন আমাদের পায়ে পা মিলিয়েছেন এবং স্লোগান দিয়েছেন ন্যায়বিচারের দীর্ঘসূত্রিতা ও দুর্নীতিচক্রের বিরুদ্ধে।

স্বাস্থ্য ভবনে আলোচনার টেবিলে গেলেও আমরা কোনও সদুত্তর পাইনি। তবে আমরা জানতে পেরেছি অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট পেশ হয়েছে এবং আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে সহ সকলের বিরুদ্ধে গঠিত চার্জশিট অনুমোদনের প্রক্রিয়া চলছে কিন্তু এই সবকিছুই আটকে আছে বিভাগীয় জটিলতায় ও হায়ার অথরিটির ফাইনাল গ্রিন সিগনালের জন্য। সেই হায়ার অথরিটি ঠিক কে বা বিভাগীয় জটিলতা ঠিক কি সে বিষয়েও তার কোনও স্পষ্ট জবাব তাঁরা দিতে পারেননি। এইসব জটিলতা কাটিয়ে দ্রুত এই সমস্ত দোষীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে এবং আমরা আবার তাদের মনে করিয়ে দিতে আসব। যাতে তাদের অকর্মণ্যতা ও তদন্তের দীর্ঘসূত্রিতার জন্য অভয়ার বিচার আরও দীর্ঘায়িত না হয় ও ভবিষ্যতের অভয়াদের ভয়ে সঙ্কুচিত হয়ে না থাকতে হয় তার দাবিতে আমরা সরব থাকব, সাধারণ মানুষ সরব থাকবে, পশ্চিমবঙ্গ সরব থাকবে। অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই।

West Bengal Junior Doctors’ Front, 7.12.2024

PrevPreviousদ্রোহকাল ২০২৪
Nextআসল ঘুঘুর বাসা ভাঙতে হবেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617818
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]