Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্রোহকাল ২০২৪

Oplus_0
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 9, 2024
  • 7:43 am
  • No Comments

আর জি কর আন্দোলন নিয়ে অনেক কথা চলছে। আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে? আন্দোলন কি শেষ হয়ে গেছে?

কিছুই তো হলো না। তাহলে আন্দোলন করে কি হলো?

এরকম হাজার প্রশ্নে চারদিক মেতে আছে। এইরকম আবহে আমার কয়েকটা কথা একটু বলার আছে। এইযে প্রশ্নগুলো বললাম এগুলোর একটি উৎস আছে।আন্দোলন নিয়ে আমাদের যে ধারণা আছে সেটা সবার ক্ষেত্রে সমান নয়। সেখানেই এই প্রশ্নগুলো উঠে আসে। কেউ মনে করে জ্বালাময়ী বক্তৃতা দেয়া হলো আন্দোলন। কেউ মনে করে বিরাট মিছিল করা আন্দোলন। কেউবা মনে করে ভেঙে চুরমার করাই আন্দোলন। কারো ধারণা অনশন করা আন্দোলন। এরা কেউই ঠিক নয়, কেউই ভুল নয়। সবাই আসলে আন্দোলনের একটি একটি দিক উল্লেখ করছেন।

এবারে আসুন বিষয়টা বোঝার চেষ্টা করা যাক।

আমার মা ছোটবেলায় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতো। মায়ের যে গুরু ছিলেন তার নাম স্বর্গীয় নলিন চক্রবর্তী। ওনার সঙ্গীত শিক্ষার ঘরে আমি ছোটবেলায় কয়েকবার গেছি। ওখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ করেছিলাম। দেয়াল জুড়ে অনেকগুলি সেতার ঝোলানো আছে। মাঝখানে একজন বসে সেতার বাজাচ্ছে। এতগুলো সেতার কেনো ঝোলানো আছে তাই নিয়ে আমার জিজ্ঞাস্য ছিলো। মা বলেছিল, সব সেতার যদি একই সুরে বাঁধা থাকে তাহলে একটি সেতার বাজালে বাকিগুলো একসাথে নিজে নিজেই বাজতে থাকে।

মেডিকেল কলেজে যখন ছাত্র আন্দোলন করছি তখন বারবার এই সেতারের রুপক মাথায় এসেছে।

আরেকটি বিষয় আমার মাথায় দাগ কেটেছিল। উচ্চমাধ্যমিকে ফিজিক্স এ একটি প্রশ্ন আসতো। ব্রিজের ওপর একসাথে অনেকে মিলে মার্চ করা কেনো উচিৎ নয়। সেখানে আমরা শিখেছিলাম অনেকে মিলে একসঙ্গে মার্চ করলে তাতে যে অনুরণন তৈরি হয় তার অভিঘাতে ব্রিজ যতোই শক্ত হোক সেটা ভেঙে পড়তে পারে।

আন্দোলনে সব মানুষকে আমার এক একটা সেতার মনে হয়।

আন্দোলনে যে ডাক দেয় সে হলো সেতারি। সেতারি যে বজায় সেটাই আন্দোলন। সেই আন্দোলনে যখন সেতারির সঙ্গে ব্যাপক মানুষের মন এক সুরে বাঁধা হয়ে যায় তখনই আন্দোলন গণ আন্দোলন হয়ে যায়। লাখো মানুষ একসাথে পথ হাঁটে। এই পথ হাঁটা যখন অনুরণন তোলে তখন দুর্নীতির অটুট ব্রিজও হুড়মুড় করে ভেঙে পড়ে। কায়েমী স্বার্থ বারবার চেষ্টা করে যাতে সেতারগুলো কিছুতেই এক সুরে বাঁধা না হয়। তার জন্য মিথ্যা অপপ্রচার, ভয় দেখানো, আইনি হয়রানি করা সব চলতে থাকে। অসুরের দল সুরে বাঁধা সেতার ভীষন ভয় পায়। যে দ্রোহকাল ২০২৪ প্রকাশিত হলো সেটা আমার কাছে সেতার সুরে বাঁধার একটি প্রচেষ্টা। এই প্রচেষ্টা আমাদের বিভিন্নভাবে সব সময় চালিয়ে যেতে হবে।

সবাই দ্রোহকাল ২০২৪ পড়ুন। দলমত নির্বিশেষে সবাইকে পড়ার সুযোগ করে দিন। আমাদের সব সেতার জাস্টিসের সুরে বাঁধতেই হবে। দুর্নীতির ব্রিজ ভাঙতেই হবে।

তোমার আমার একই স্বর
জাস্টিস ফর আর জি কর।

PrevPreviousসাব – সাহারা, ইউক্রেন, পশ্চিম এশিয়ার পর কি নতুন অস্থির যুদ্ধক্ষেত্র হতে চলেছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ?
Nextঅভয়ার ধর্ষণ ও খুনের নারকীয় রাতের পর পেরিয়ে গেছে চার মাসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618736
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]