Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপ

IMG-20241209-WA0080(1)
West Bengal Doctors Forum

West Bengal Doctors Forum

Doctors' organisation striving for Work-place Safety & Universal Health Care.
My Other Posts
  • December 10, 2024
  • 8:13 am
  • No Comments

৯-ই ডিসেম্বর, ২০২৪

আরজি কর মেডিকেল কলেজে পঠনরতা এক ডাক্তারি ছাত্রীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনার পর অনেক দিন কেটে গেল – ‘অভয়া’-র সুবিচার পাওয়ার আশা ক্রমশ সুদূরপরাহত বলে মনে হচ্ছে – আজ সেই বিচারহীনতার ১২০-তম দিন। অভয়ার বাবা-মায়ের শোক হতাশা দুঃখের অংশীদার আমরা সবাই – চিকিৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বৃহত্তর সমাজের অনেকেই। আমাদের মনে হয়েছে, এই ঘটনা এক প্রাতিষ্ঠানিক অপরাধ। তারপরও, এমন ঘটনার পরেও, আমরা দেখতে পাচ্ছি, সরকার স্বাস্থ্যব্যবস্থার সর্বব্যাপী হুমকি-সংস্কৃতি বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে অনাগ্রহী এবং পছন্দের লোকজনকে রক্ষা করতে অধিকতর আগ্রহী।

আমরা, ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সদস্যরা, এই অবিচার মেনে নিচ্ছি না। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, অভয়া মঞ্চ এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সুবিচারের দাবিতে লড়াইয়ে অবিচল থাকছি। আদালতের আইনি লড়াই-ই হোক বা রাস্তায় নেমে প্রতিবাদ-প্রতিরোধ, সুবিচার ছিনিয়ে আনা অব্দি আমাদের এই লড়াই থামবে না।

আমাদের প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান জানাতে, তাঁর বাবা-মায়ের অনুমত্যানুসারে, আমরা নতুন একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছি : “অভয়া ডব্লিউবিডিএফ স্কলারশিপ”।

এই প্রোগ্রামে আমরা প্রতি বছর দশজন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি প্রদান করতে চাইছি :
১. পাঁচজন মেধাবী ছাত্রছাত্রী, যারা এমবিবিএস পড়তে ঢুকছে
২. পাঁচজন মেধাবী ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাস করে উচ্চশিক্ষার পথে যাত্রা শুরু করতে চলেছে

মেধা এবং আর্থ-সামাজিক অনগ্রসরতা, দুইয়ের ভিত্তিতে ছাত্রছাত্রীদের বেছে নেবেন একটি কমিটি, যেখানে ডব্লিউবিডিএফ-এর সদস্যদের সঙ্গে থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের শ্রদ্ধেয় ব্যক্তিত্বরা। বৃত্তিপ্রদানের এই উদ্যোগ অভয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে – অভয়া, যার উচ্চশিক্ষার স্বপ্ন ও সামাজিক দায়পালনের জেদ আচমকা থেমে গিয়েছে মর্মান্তিক এক ঘটনায়।

এই উপলক্ষে আরও জানাই, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক, যাঁরা সদ্য ডাক্তারির পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের কয়েকজনের উপর বড় অঙ্কের জরিমানা ধার্য করার যে নতুন সরকারি নির্দেশনামা, তা দেখে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে বিচলিত। এমন সিদ্ধান্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করার সামিল তো বটেই, নিজেদের পারদর্শিতা ও উৎকর্ষ বৃদ্ধির জন্য উপযুক্ত প্রতিষ্ঠানে ট্রেনিং নেবার ব্যাপারে চিকিৎসকের যে স্বাভাবিক আগ্রহ তারও পরিপন্থী। আমরা সরকারকে অনুরোধ করছি এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে, কেননা এমন নির্দেশিকা চিকিৎসকদের উচ্চতর শিক্ষা ও উৎকৃষ্ট ট্রেনিং গ্রহণের ব্যাপারে অনাগ্রহী করে তুলতে পারে, যাতে আদতে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা বেসামাল হয়ে পড়বে।

জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সহ স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন স্তরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের যেসব পদ অনেকদিন ধরেই খালি পড়ে আছে, আমরা সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে সেসব শূন্যপদে নিয়োগ করতে। অজস্র পদ খালি পড়ে থাকায় একদিকে যেমন স্বাস্থ্যপরিষেবা ব্যাহত হচ্ছে, আরেকদিকে কর্মরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপরেও কাজের চাপ বাড়ছে – সরকারি স্বাস্থ্যব্যবস্থা তথা জনস্বাস্থ্য কর্মসূচীর যথাযথ বাস্তবায়নের জন্য এই সমস্যার দ্রুত নিরসন জরুরি।

আমরা আরও ঘোষণা করতে চাইছি যে আগামী মাসে, জানুয়ারি মাসের এগারো তারিখ শনিবার, বিকেল পাঁচটা থেকে আটটা অব্দি, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা একটি কনভেনশন-এর আয়োজন করতে চলেছি।

বিষয় : হুমকি-সংস্কৃতির শিকল ছেঁড়া : ত্রস্ত থেকে ক্ষমতায়নের পথ (Breaking the Chain of Threat Culture—From Intimidation to Empowerment)

অতি শীঘ্রই আমরা এ ব্যাপারে আরও বিশদে জানাব।

বলা বাহুল্য, স্বাস্থ্যব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সর্বব্যাপী ভয় দেখানোর হুমকি সংস্কৃতি চালু রয়েছে, আমাদের এই সম্মেলন সেই সমস্যা বিষয়ে। সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, সমমনা সংগঠন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, অভয়া মঞ্চ ও ডব্লিউবিজেডিএফ-এর মতো যাঁরা আমাদের সহযোগী, আমরা সবাইকে এই কনভেনশন-এ যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। হুমকি সন্ত্রাস বিভাজনের এই বাস্তবতা অতিক্রম করে আসুন আমরা সবাই এক সুসক্ষম সুস্থ যোগ্যতর ভবিষ্যতের স্বপ্ন দেখি। সবাই মিলে লড়লে আমরা নিশ্চয়ই পারব।

অভয়ার সুবিচারের এই লড়াই, আসুন, আমরা করে তুলি আমাদের এই পচাগলা ব্যবস্থা বদলে ফেলার লড়াই। এই লড়াই হয়ে উঠুক আমাদের বিস্মৃত মূল্যবোধ পুনরুদ্ধারের লড়াই।

PrevPreviousআসল ঘুঘুর বাসা ভাঙতে হবে
Nextও আমার দেশের মাটিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631078
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]