Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তিলোত্তমার চিঠি

new-delhi-doctors-display-a-poster-during-a-protest-over-the-rg-kar-medical-col-
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • December 15, 2024
  • 8:14 am
  • No Comments

বাবা ও মা,

তোমাদের কষ্ট দেখে তোমাদের কাছে যেতে ইচ্ছে করছে। যেতে হলে যে দেহ লাগে সেটা নাটাগড় শ্মশানে দাহ হয়ে গেছে। সশরীরে যেতে পারবো না। আমার অস্তিত্ব যেটুকু আছে সেটা মানুষের স্মৃতিতে। আমি যে দেশের নাগরিক হিসেবে গর্বিত ছিলাম তার সীমানার বাইরে মানসলোকে। তাই আমার জবানিতে অন্যের আঙুল এই চিঠি লিখছে।
এই রাষ্ট্র আমার নাম মুছে দিয়েছে আমার মর্যাদা রক্ষা করতে। যে নামে তোমরা আমাকে ডাকতে, সেই ডাকার অধিকার তোমরা হারিয়েছো। তোমাদের মেয়ে এখন তিলোত্তমা অথবা অভয়া।

এটা তো তোমরা সবাই জানো, দেশের সবাই জানে যে আমার ওপর অত্যাচার একজন করেনি। আমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালাতে কারা কারসাজি করেছিল তাদের সবাইকেই তোমরা জানো।

এখানে এসে আরো অনেকের সঙ্গে দেখা হলো। ওদের সঙ্গেই এখানে আছি। আমার সঙ্গে আছে আরুসি তলোয়ার, জেসিকা লাল, সেই হেমন্ত বসু, কেরলের সিস্টার অভয়া। লালবাহাদুর সাস্ত্রীজীর সঙ্গে সেদিন দেখা হলো। বিজ্ঞানী হোমি ভাবাও একটু দূরেই থাকে। আমাদের সামনের পাড়ায় থাকে সেই ভিখারীর দল। যাদের স্টোন ম্যান খুন করেছিলো। অনেকের নাম বলে লিস্ট আর বাড়াবো না। কালকে শুনলাম সন্দীপ আর অভিজিৎ জামিন পেয়ে গেছে। তোমরা দুঃখ পাচ্ছো। বিশ্বাস করো এতে আমি দুক্ষ পায়নি। এই প্রশাসন লুম্পেন গাঁটছড়ার আসল মুখ তো একমাত্র আমিই দেখেছি। যখন আমার পার্থিব শেষ নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে। আর ধর্ষণ, ওটা তো শরীর থাকলে একটু আধটু হয়। বিশ্বাস করো আমাকে আর কেউ ধর্ষণ করতে পারবে না। ধর্ষণ করতে গেলে যে দেহ লাগে সেটা আমার আর নেই। শুধু একটাই চিন্তা রয়ে গেলো। এই করাপ্ট সিস্টেম থাকলে আরো অনেক মেয়েকে আমার মতো কষ্ট পেতে হবে। শরীর না থাকলেও অন্তরে সেই কষ্টের কান্না বার বার ফিরে আসছে। আমার ধর্ষিত দেহের কোটি কোটি অনু পরমাণু এখন তোমাদের সবার শরীরে ঢুকে গেছে। তোমাদের তো দেহ এখনো আছে। একবার সবাই মিলে চেষ্টা করে দেখো না দুঃশাসন গুলোকে সিধে করতে পারো কিনা।

আরেকটা কথা তোমাদের বলা হয়নি। সেদিন দ্রৌপদীর সঙ্গে দেখা হলো। ঠিক ধরেছো। মহাভারতের দ্রৌপদী। তদন্ত আর বিচারের কথা শুনে খুব হাসলো। বললো, আমার রাজসভায় বস্ত্র হরণের বিচার কি হয়েছিল? হয়নি।

বিচার না মেলার পরে, ধর্মযুদ্ধ হয়েছিল। বিচার হয়নি কিন্তু সিস্টেম ধ্বংস হয়ে গেছিলো। সামনের বছর সবাই মিলে ঠিক করেছি নাগাসাকি যাবো। 9 আগস্ট নাগাসাকিতে মানবতা ধর্ষিত হয়েছিলো। সেই একই দিনে আমি আর জি করে ধর্ষিত আর খুন হয়েছি। নাগাসাকির মৃতেরা আমাদের খুব আপনজন।

তোমরা সবাই পথে থাকো। একবার চেষ্টা করে দেখো। যদি পারো ভালো। নাহলে আরেকটা কাজ কোরো। যে টাকা আন্দোলনের জন্য মানুষ দান করেছে, সেই টাকায় লাখ লাখ ফটো ফ্রেম কেনো। সেই ফ্রেম পৌঁছে দাও যাদের বাড়িতে মেয়ে মা বা বোন আছে,সেই সব বাড়িতে। দুঃশাসনের পাল থাকলে আরো আরো অনেক তিলোত্তমা হবে। তদন্ত কমিশন হয় বলবে আত্মহত্যা অথবা খুন কিন্তু সেই খুন কেউ করেনি। তখন সেই তিলোত্তমার ছবি এই ফটো ফ্রেমগুলোতে বাঁধিয়ে রাখা যাবে।

তোমরা সুস্থ থেকো। লড়াইতে থেকো।

ইতি
তোমাদের চিরতরে মুছে যাওয়া মেয়ে
তিলোত্তমা

PrevPreviousসন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়ার নিন্দা জানাচ্ছে অভয়া মঞ্চ
Nextওঁরা ও আমরাNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

April 22, 2026 No Comments

১৯ এপ্রিল ২০২৬ দুই দ্বারপাল জয় ও বিজয়কে খানিকটা বাধ‍্য হয়েই মানে বড় ঝামেলা এড়াতে বৈকুন্ঠ থেকে নির্বাসন দেন ভগবান বিষ্ণু। দুজনেই তাঁর খুব প্রিয়,

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

সাম্প্রতিক পোস্ট

প্রধানমন্ত্রীর ভাষণ

Dr. Amit Pan April 22, 2026

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618686
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]