Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আনহ্যাপী নিউ ইয়ার সবাইকে

113017670
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • January 3, 2025
  • 8:51 am
  • 3 Comments

তৎকালীন উপনিবেশগুলির সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন প্রসঙ্গে বিখ্যাত বামপন্থী তাত্ত্বিক ও বিপ্লবী নেতা তথা সাইকোলজিস্ট ডাক্তার ফ্রঁৎস ফানোঁ একবার একটা কথা বলেছিলেন, “National liberation and the resurrection of the state are the preconditions for the very existence of a culture”। আজ ইংরেজি বছরের প্রথম দিনে কথাটা খুব মনে পড়ছে।

ইংরেজরা সেই কবে আমাদের দেশের শাসনভার আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। আমরা নাকি স্বাধীন জাতি রাষ্ট্র। তো সেই স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের মননে প্রোথিত কালচার, ট্র্যাডিশন, বা কাস্টমস যাই বলুন না কেন তার মনে উপনিবেশবাদের উপস্থিতি কাল সন্ধ্যে থেকেই অস্থিতে অস্থিতে টের পাচ্ছি। মাঝরাত অবধি বোমা ফাটানোর আর ডিজের আওয়াজে ঝালাপালা হতে হতে ভাবছিলাম যে এটা ঠিক কাদের বর্ষশেষ বা নববর্ষের ফুর্তির প্রকাশ। উত্তরটা সহজ। প্রায় আপামর জনসাধারনের।

একটুও বাড়িয়ে বলছি না। সকালে হাউজিং কমপ্লেক্স এর গেটের দারোয়ান থেকে শুরু করে বিশেষ স্বাস্থ্য সচিব, সবাই একধারসে হ্যাপী নিউ ইয়ার জানিয়ে যাচ্ছেন। অন্য দপ্তরের পোস্টিং কিন্তু আমার অধীনে কাজ করেন এমন প্রায় দুশো জন কর্মচারীর কাল রাত অবধি মাইনে হয়নি প্রশাসনিক জটিলতার কারণে। মেজাজটা তাই খিঁচড়ে ছিল। এর মধ্যে এত এত মানুষ হ্যাপী হয়ে আছেন বা আমাকে হ্যাপী থাকার অনুরোধ করছেন দেখে আরো খিঁচড়ে গেছে।

প্রসঙ্গত মনে পড়ল যে আমাদের একটা নিজস্ব নববর্ষ ছিল পয়লা বৈশাখ। সেদিনটা শুভ নববর্ষ বলা হতো। সেটা পাল্টে হ্যাপী নিউ ইয়ার হয়ে গেছে। যেমন ভাবে মুড়ি মুড়কি এর মোয়া আর তেমন কলকে পায়না। কেক খেয়ে হয় এই নববর্ষের দিনে। যার কপালে যেমন জোটে। বাঙালি আর বাঙালি নেই। সে আন্তর্জাতিক হওয়ার চেষ্টা করছে। আর ওদিকে জয়নগর এর মোয়া হেরে যাচ্ছে মিও আমরের প্লাম কেক এর কাছে। অথচ আমরা হ্যাপী, আমরা স্বাধীন।

আমরা বিশ্রী ভাবে টেস্ট ম্যাচ হেরে যাচ্ছি তবুও আমরা হ্যাপী কারণ বিরাট কোহলি স্যাম কনস্টাস এর সাথে অসভ্যতা করে নাকি মুহ তোর জবাব দিয়েছেন। জিনিসপত্রের দাম রকেটের গতিতে ঊর্ধ্বমুখী, নিজে গত একবছর দেড় কেজি ইলিশ মাছ কেনার সাহস পাইনি। চাকরি বাকরি নেই, কলকাতায় জুটলো না বলে বড় ছেলেটা ব্যাঙ্গালোর চলে গেল চাকরি করতে। হকের চাকরি আদায়ের জন্য কত ছেলে পুলে রাস্তায় রাত দিন ধর্না মঞ্চে আছে। একটা সময় ছিল যখন শিক্ষিত বাঙালি এই মিশ্রিত ফিরিঙ্গি কালচারকে কৃপার চোখে দেখতো এখন বাংলা মায়ের ইঙ্গ ছেলে হতে না পারলে আপনিই কৃপার প্রার্থী।

তথাকথিত নতুন বছরের প্রথম দিনে কিঞ্চিৎ কটু কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। তবে সবটাই তিক্ততা, রিক্ততা নয়, আশার আলোও আছে। যারা সুখী তাদের রাতজাগার পার্ক স্ট্রিট জুড়ে মোচ্ছব এর পাশাপাশি অভয়া এর বিচার নিয়ে অসুখী কিছু মানুষও তাদের আন্দোলন মঞ্চে রাত জেগেছেন, শপথ নিয়েছেন নতুন বছরে তাঁদের লড়াই জারি রাখার। লড়াই জারি থাকবে।

আজ নতুন করে শপথ নেয়ার দিন হোক। সুখী হয়ে পড়লে চিন্তা চেতনায় ধার ভোঁতা হয়ে যাবে, প্রতিবাদ করার সাহসটা হারিয়ে যাবে। তাই অসুখী ই থাকতে চাই। আনহ্যাপী নিউ ইয়ার সবাইকে।

PrevPreviousএই লড়াইয়ের আপনাদের প্রয়োজন, আমাদের আপনাদের প্রয়োজন, অভয়ার আপনাদের প্রয়োজন।
Nextআমরণ অনশনে আমার অন্নদাতাNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sk. Baqa Ullah
Sk. Baqa Ullah
1 year ago

লড়াই জারি থাকুক। যে কাজে নামা হয়েছে তা চালু থাকুক। অসুখী যাদের হবার তারা অখুশী থাকুক।
আমরা রাস্তায় থাকতে চাই। কারণ বিচার এখনো মেলেনি।
ব্রিটিশ যাবার আগে আমাদের সংস্কৃতিতে ঢুকিয়ে দিয়ে গেছে তাদের কালচার বিশেষত তিনটে জিনিস —–
১) খ্রীস্টমাস উৎসব ২) হ্যাপি নিউ ইয়ার ৩) কুকুরের গলায় চেন লাগিয়ে রাস্তায় বেরোনো। আবার নয়া জামানায় নেতার আদেশে মানুষের হাসপাতালে পোষ্য কুকুরের ডায়ালাইসিস ও করানো যায়। দেশীয় পয়লা বৈশাখের নববর্ষের বদলে ইংরেজি হ্যাপি নিউ ইয়ার প্রাধান্য পেয়ে এখন উৎসবের বাড়াবাড়ি।
রাস্তা আমরা ছাড়ছি না।
তোমার কথা মানছি না।।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

‘কল্পনা করে নি’* typos 😑 🙄

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

কী খবর তোমার। কেমন আছো।
কতদিন লেখো না যে।নাকি লিখছো আমি দেখতে পাচ্ছি না।😓😥🩵

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630603
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]