Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পাঠ প্রতিক্রিয়া: দুঃসময়ের ভাষ্য

WhatsApp Image 2025-03-04 at 11.50.26 PM
Rudrani Misra

Rudrani Misra

Writer
My Other Posts
  • March 6, 2025
  • 6:51 am
  • No Comments

বঙ্গে একটা ঝড় উঠেছে। ঝড় না বলে সুনামি বলা ভাল। দুঃখের সুনামি, চোখের জলের সুনামি। যে বঙ্গদেশ তথা পশ্চিমবঙ্গ নারীদের নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি সব দিকেই প্রথম সারিতে ছিল। সেই বঙ্গ অর্থাৎ একদা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নারী নিরাপত্তার প্রশ্নে বড়সড় একটা প্রশ্ন চিহ্ন যোগ হয়েছে, এবং এই অবস্থা তৈরি হয়েছে ৯ ই আগস্ট আরজিকর হাসপাতালের নিরাপত্তা বলয়ের মধ্যে ডাক্তার দিদির অর্ধ নগ্ন দেহ ও গণধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকেই। এই ঘটনায় শাসকগোষ্ঠী ছাড়া প্রত্যেকের কপালেই চিন্তারেখা ফুটে উঠেছে। তা নিয়ে সর্বস্তরের লেখকগণও সাধারণ নাগরিকদের মতই উদ্বেগ জানাচ্ছেন।

এখানে একটা কথা বলে নেওয়া জরুরী যে আমরা জানি আমাদের প্রত্যেকের নিজস্ব একটা মতবাদ থাকে। কিন্তু সেই মতবাদ ততক্ষণ যৌক্তিকতা লাভ করে না, যতক্ষণ না তা সর্বস্তরের পাঠকেকুলের হাতে পৌঁছায়। তাই জনস্বার্থে প্রকাশনা দায়িত্ব নিয়ে সব স্তরের লেখকদের মতামত তুলে ধরেছেন তাদের ‘দুঃসময়ের ভাষ্য’ প্রতিক্রিয়া সংকলনটিতে।

প্রথমে কিছু লেখকের নাম উল্লেখ করছি তাতেই বোঝা যাবে কারা মতামত জানিয়েছেন যেমন প্রথম পাতাতেই দেখতে পাচ্ছি শমীক বন্দ্যোপাধ্যায়, পবিত্র সরকার, মিরাতুন নাহার, রতন খাসনবিশ, সব্যসাচী দেব, মন্দাক্রান্তা সেন, সৈয়দ হাসমত জালাল, ডঃ কুশধ্বজ ঘোষ প্রমূখ সাহিত্যিকগণ

এখানে প্রায় ১০০ জনের মতামত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আমি চেষ্টা করছি কয়েকজনের উক্তির কিছু অংশ তুলে ধরতে।

যেমন পবিত্র সরকার বলেছেন “এই ঘটনার সঙ্গে জড়িত অনেক প্রশ্নের এখনো জবাব পাওয়া যায়নি, প্রশ্নের তালিকা প্রতিদিনই বেড়ে চলেছে। এ রাজ্যের পরিকল্পিত দুর্বৃত্তায়ন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে…”

আবার স্বপ্নময় চক্রবর্তী বলেছেন “এই বিচারের দাবির ভিতরে শুধুমাত্র আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনায় নয় গত দেড়দশকের একের পর এক ঘটে যাওয়া অন্যান্য অন্যায়গুলিও যুক্ত আছে।…”

আবার আমরা যশোধরা রায় চৌধুরীর কলমে পড়তে পাই “…অগাস্টের ৯ তারিখ আরজিকর কাণ্ড একটি শিক্ষিত মধ্যবিত্ত তরুণী ডাক্তারের ধর্ষণ খুন শুধু নয়, এটা মনে হয় সমাজের যা কিছু আশাপ্রদ, ভবিষ্যতের দিকে উৎসাহিত তারই বিনাশ যেন ফলত নারীদের এবং সাধারণ মানুষকে তা প্রবল ভাবে নাড়া দেয়।…”

সৈয়দ কওসর জামাল বলেছেন “…স্পষ্ট ভাবে বলা দরকার যে আরজিকর হাসপাতালের ঘটনাটি শুধুমাত্র ধর্ষণ খুন কিংবা নারী সুরক্ষার বিষয় নয় নারীর শরীরের উপর পুরুষের আধিপত্য দেখানোর বিষয় এটি নয় এই রাজ্যে এক দশকের বেশি সময় ধরে চলা শাসক দলের অপশাসন…”

এভাবেই প্রত্যেক লেখকের কলমে ঝরে পড়া ক্ষোভের বহিঃপ্রকাশ এই বইটিতে পাওয়া যায়। বাকী লেখকদের লেখা তুলে ধরা গেল না। বা উক্ত লেখকদের লেখাও সম্পূর্ণ রূপে উল্লেখ করা গেল না। তাই প্রত্যেক লেখা পড়তে, সংগ্ৰহ করতেই পারেন দুঃসময়ের ভাষ্য।

বইটির নাম দুঃসময়ের ভাষ্য, প্রকাশিত করেছেন জনস্বার্থ প্রকাশনা, মূল্য ১২০টাকা।

এই পাঠ প্রতিক্রিয়াটিকে, পাঠপ্রতিক্রিয়া রূপে না দেখে জনসাধারণের স্বার্থে বিদগ্ধ জনের মন্তব্য তুলে ধরার প্রয়াস হিসেবে দেখলে বাধিত হব।

PrevPreviousমেয়েদের শ্রমের মূল্য, নারী শ্রমিকের মর্যাদা
Next“বিষ-স্যালাইন দায় কার? জবাব দাও সরকার।”Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675575
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]