Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অপরিসীম ঘেন্না আর ক্রোধ বুকে নিয়ে অন্য কোনও ভবিষ্যৎ তৈরি করব

Oplus_16908288
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • April 17, 2025
  • 7:15 am
  • No Comments

★

এই কয়দিন আমি খুব চেষ্টা করলাম, ওঁদের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে আমি হলে কী করতাম তা বুঝতে।

ওঁদের মধ্যে অনেককটা আলাদা শ্রেণী রয়েছে।

১) আমি যদি চাকরি না পাওয়া প্রায় কুড়ি লক্ষের মধ্যে একজন হই।

আমি জানি আমার খাতা দেখা হয়নি। কোনও খাতাই দেখা হয়নি।

আমার ওএমআর প্রকাশ করেনি কোনও এসএসসি। আমি এও জানি, যদি কোনও মিরর ইমেজ দেওয়াও হয়, সেটা সম্ভবত এডিটেবল। যেখানে নয় ছয় করার সম্ভাবনা সমূহ, আর ওরা সেটা করবেই।

২) আমি যদি ওদের কেউ হই?

একেবারে অযোগ্য বলে এসএসসি যাদের নাম জমা দিয়েছে। মানে সাদা খাতা, পরীক্ষা না দেওয়া ইত্যাদি সতেরো রকম পদ্ধতিতে যাঁরা চাকরি পেয়েছিলাম। সুপ্রিম কোর্ট মাইনেতে পাওয়া টাকা ফেরত দিতে বলেছেন।

আমি এঁদের একজন হলে, কী করতাম? যে দালালকে টাকা দিয়েছিলাম তাকে সর্বশক্তি প্রয়োগ করে টাকা ফেরাতে বলতাম।

যদিও মাইনে ফেরত কী ভাবে দেব আর না দিলে কী শাস্তি হবে সে ব্যাপারে কিছুই ভেবে উঠতে পারতাম না। মানে পারছি না।

স্বভাবতই যার নির্দেশে পুরো কারচুপির কারবার চলেছিল সেই নাট্যসম্রাজ্ঞীর, আর ধরি মাছ না ছুঁই পানির সেই লিপস অ্যান্ড বাউন্ডএর সেনাপ্রধানের মুখের দিকে আর লোকাল

চামচাদের করুণাপ্রত্যাশী হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কি করবার ক্ষমতা আছে আমার?

আমি এদের, এই সব নোংরা ডাকাতদের দলের পাকাপোক্ত কর্মী হতাম, সেটাই শেষ গন্তব্য মেনে নিয়ে।

৩) যদি আমি পরীক্ষাও দিয়েছি, আবার টাকাও দিয়েছি এমন কেউ হতাম? যাকে দালাল বলেছে টাকা দিলেই চাকরি, তেমন কেউ হতাম?

চাকরি পেয়েছিলাম আমি আদৌ নিজে পড়াশুনোয় ভালো না, ক্লাসে ভুলভাল পড়াই।

এসএসসির লিস্টে ধরা পড়ি নি। তাই মাইনের টাকাটা ফেরত দিতে হবে না। কিন্তু যে দশ পনেরো লাখ টাকায় চাকরি কিনেছি সেটার কী হবে? আমি এঁদের একজন হলে, কী করতাম?
যে দালালকে টাকা দিয়েছিলাম তাকে টাকা ফেরাতে বলতাম। কিন্তু ইতিমধ্যে আমার ওপর সংসারের ভার পড়েছে। বাবা মা স্ত্রী সন্তান(যাকে আবার দামি ইংরেজি মিডিয়ায় স্কুলে ভর্তি করেছি) এঁদেরকে কী ভাবে প্রতিপালন করব বুঝে উঠতে না পেরে মাথার চুল ছিঁড়ছি চিন্তায়।

এই “আমার মত”দের টাকা দেওয়াদের সংখ্যাটা কিন্তু বিরাট।

৪) যদি আমি পরীক্ষাও দিয়েছি, আবার টাকাও দিয়েছি এমন কেউ হতাম, যাকে দালাল বলেছে টাকা দিলেই চাকরি, তেমন কেউ হতাম? অথচ আমি পড়াশুনোয় ভালো।

পরীক্ষা ঠিক ভাবে দিয়েছি। কিন্তু চাকরি শিয়োর করার জন্য দালালকে টাকাও দিয়েছি।

এটা আমি অনেক ভেবেছি। হ্যাঁ, আমি দালালকে টাকা দিতাম। যে কোনও কম্পিটিটিভ পরীক্ষা এত অনিশ্চিত, মধ্যবিত্ত এই আমি নিশ্চিত দালালকে টাকা দিয়ে চাকরিটা গ্যারান্টেড করতাম।

ছাত্রদের আমি পড়াই যথাযথ ভাবে।
এই রকম “আমার মত”দের এই সংখ্যাটা আগের মানে দুই নম্বর ক্যাটেগরির মতই বিরাট।

৫) আমি পরীক্ষা আমার মতে খুব ভালো দিয়েছি। আমার ইউনিভার্সিটির রেজাল্ট অ্যাডিশনাল প্রমাণ। টাকা দিইনি কাউকে। চাকরি পেয়েছি। এই সংখ্যাটা বেশ কমই।

চাকরি চলে যাওয়ায় আমার অবস্থা কিন্তু ওই তিন আর চারের মতই।

টাকার পরিমানের ওপর আর প্রভাবশালী যোগের হিসেব করলে হয় তো আরও অনেক স্তর বেরোবে।

এবং
স্বাভাবিক বুদ্ধিতেই বোঝা যাচ্ছে, খাতা(ওএমআর) আদৌ দেখা হয়নি। সেই জন্যেই তা নষ্টের জন্য এত তাড়াহুড়ো ছিল। ওদের কারসাজিতে চান্স পাওয়া যোগ্যরা যোগ্য কিনা বোঝার উপায় নেই।

এতগুলো সম্ভাব্য আমি রয়েছি। সবাই ২০১৬র ক্যান্ডিডেট।

জানি না। সত্যিই জানি না কোন আমিটা কী চাই আর কী করব!

শুধু জানি, মরে যাওয়া মৌমিতাকে মেরে ফেলেছিল রাক্ষসীর বাহিনী। হ্যাঁ, প্রমাণও মুছেছিল।

আমি কি প্রমাণমোছা এই চোরডাকাতদের দয়াভিক্ষুক ক্যাডার হবার অনিশ্চিত এক ভবিষ্যৎ বেছে নেব? নাকি রাস্তায় রাস্তায় লাঠি আর লাথি খেয়ে মুছে যাব? নাকি অপরিসীম ঘেন্না আর ক্রোধ বুকে নিয়ে অন্য কোনও ভবিষ্যৎ তৈরি করব?

আমাদের প্রমাণ মুছেছে। কিন্তু বিশ লক্ষকে মেরে ফেলা কঠিন নয় শুধ, অসম্ভব।

আবার বলি,
জানি না। সত্যিই জানি না কোন আমিটা কী চাই আর কী করব!

★

PrevPreviousপ্রাণের জগতে ধাই আমি
Nextওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে নাগরিক কনভেনশনNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

চার আঙুল নিয়েই চার বার

November 2, 2026 No Comments

বিষয়টি কিছুটা স্থূল হলেও এই নিয়ে চর্চা ইত্যাদি ব্রাজিলের রাজনীতিতে সুবিদিত। চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ব্রাজিলের জনপ্রিয় শ্রমিক এবং জাতীয় নেতা লুইজ ইনাসিও লুলা

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

November 2, 2026 No Comments

ঘূর্ণিঝড় অর্ণব এসে দেশের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেলেও দেশের মধ্য – দক্ষিণ ভাগের একটা বড়ো অংশ জুড়ে রীতিমতো খরা পরিস্থিতির সৃষ্টি

সুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতা

November 2, 2026 No Comments

ভূমিকা: হাসির আড়ালে সমাজদর্শন বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার রায় এমন এক স্বতন্ত্র প্রতিভা, যাঁর সাহিত্যকে কেবল শিশুমনের আনন্দবিধানকারী ছড়া, উদ্ভট কল্পনার গল্প কিংবা হাস্যরসাত্মক নাটকের

মাওবাদী তকমা দিয়ে হাসপাতালের ওষুধ আর চিকিৎসা সামগ্রীর অভাব ঢেকে রাখা যাবে না, স্বাস্থ্যমন্ত্রীমশাই!

November 1, 2026 No Comments

সংবাদমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর একটি সাক্ষাৎকার দেখলাম। বেশ গম্ভীর মুখে তিনি জানাচ্ছেন, চোরবাগান কাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং সরকারি হাসপাতালগুলিতে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতির

JANTAR MANTAR: Inclusive Democracy or Incomplete Struggle? Why Adivasi Participation Matters?

November 1, 2026 No Comments

A renewed awakening among those who cherish democracy is clearly visible across India. The flame of struggle, ignited by students and the youth, is spreading

সাম্প্রতিক পোস্ট

চার আঙুল নিয়েই চার বার

Bappaditya Roy November 2, 2026

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

Somnath Mukhopadhyay November 2, 2026

সুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতা

Dr. Sukanti Bhattacharya November 2, 2026

মাওবাদী তকমা দিয়ে হাসপাতালের ওষুধ আর চিকিৎসা সামগ্রীর অভাব ঢেকে রাখা যাবে না, স্বাস্থ্যমন্ত্রীমশাই!

West Bengal Junior Doctors Front November 1, 2026

JANTAR MANTAR: Inclusive Democracy or Incomplete Struggle? Why Adivasi Participation Matters?

K. Sahadevan November 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

697605
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]