Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তিলোত্তমা ও চাকরি চুরি

Oplus_16908288
Dr. Bidyut Bandopadhyay

Dr. Bidyut Bandopadhyay

Professor of Community Medicine, Administrator in a Government Medical College
My Other Posts
  • April 30, 2025
  • 8:15 am
  • No Comments

তিলোত্তমা খুন হলো আর জি করে আর চাকরি চুরি হলো শিক্ষা দপ্তরে। এদের মধ্যে যোগসূত্র কি?

এটা বলার জন্যেই এই লেখা। ঘটনার পিছনের ঘটনা দেখতে পেলে আসল খেল বোঝা যায়।

পশ্চিমবঙ্গে একটি বিখ্যাত কোম্পানি আছে। তার নাম “লিপস এন্ড বাউন্স”। এর মালিক কে সেটা আমি বলবো না। এই কোম্পানির কুশীলবদের সঙ্গে চাকরি চুরির কি সম্পর্ক তাও আমি বলবো না। আপনারা সবাই জানেন। কালীঘাটের কাকু আসলে কার কাকু সেটাও আমি বলবো না। আমি শুধু এই “লিপস এন্ড বাউন্স” এর সঙ্গে আর জি করের কি সম্পর্ক সেটাই বলবো। “লিপস এন্ড বাউন্স” তৈরি করেনা এমন কোনো প্রোডাক্ট নেই। “লিপস এন্ড বাউন্স” এর কাছে টাটা বিড়লা আম্বানি শিশু। শুনেছি বিল গেটস ও “লিপস এন্ড বাউন্স” কে ঈর্ষা করে। এরকম প্রফিট ওরাও করতে পারে না।

যাই হোক এই “লিপস এন্ড বাউন্স” রাজ্যের পাঁচটি হাসপাতালে জল সরবরাহের বরাত পেয়েছিল। এর মধ্যে আর জি করও আছে।এবার অন্য সবকিছুর মতো “লিপস এন্ড বাউন্স” এর জল তৈরির কোনো কারখানা নেই। দুবাইতে আছে কিনা জানিনা তবে ভারতে নেই। “লিপস এন্ড বাউন্স” তখন একটি জলের কোম্পানির সঙ্গে জল কেনার চুক্তি করে। সেই জলের কোম্পানির মালিকের কাছে নিয়ম মতো হাজির হয়ে যায় তেহট্টের বিধায়ক। এসে বলে ভাই কাটমানিটা দে। তখন চোদ্দ লক্ষ টাকা ক্যাস এবং ৯৯০০০ টাকা ব্যাংকের মাধ্যমে দেয়া হয়। এতেও বিধায়কের জনসেবার ইচ্ছে যায়না। বলে আরো দে। জলের কোম্পানির মালিক বলে আর দেবো না। তখন সেই বিধায়ক বলে হয় টাকা দে, নাহলে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবো। সে তখন প্রাণভয়ে থানায় গিয়ে বিধায়কের নামে একটি এফ আই আর করে। পরে আর জি করের দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই আরেকটি FIR করে। সেখানে দেখা যায় যে বিধায়ক আর জি করের জল সাপ্লাই এর জন্য তোলা তুলেছে, সেই আবার প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক এর চাকরির জন্যেও বহুজনের থেকে টাকা তুলেছে। শুধু মাস্টারের চাকরির জন্য নয় স্বাস্থ্য দপ্তর এবং ফায়ার ব্রিগেডের চাকরির জন্যেও টাকা তুলেছে। এসবই CBI এর এফ আই আর এ নথিবদ্ধ আছে। এবার ভাবুন তেহট্ট এর দালাল যুক্ত আর জি করের জলের তোলা থেকে তিনটি সরকারি দপ্তরে চাকরি বিক্রির তোলাবাজিতে। আপনি যেকোনো দুর্নীতির দশটা দালালকে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন তাদের মধ্যেই কয়েকটা আবার আর জি কর দুর্নীতিতে জড়িত আছে।
সুদূর তেহট্ট যখন জড়িয়ে যায় আর জি কর থেকে চাকরি চুরি সবেতে, সেখানে পানিহাটির বিধায়ক কাউন্সিলর এরা যে তিলোত্তমার দেহ দ্রুত দাহ করে দেবে তাতে আর আশ্চর্য কি।

আমরা এখন দুর্নীতির পিরামিডের নিচের তলা দেখতে পাচ্ছি। যতো তদন্ত এগুবে ততো পিরামিডের ওপরের লোকজন আলোর সামনে আসবে। শেষমেষ হয়তো দেখা যাবে চাকরি চুরির পরিকল্পনা আর তিলোত্তমাকে খুনের পরিকল্পনা যে বা যারা করেছে তারা হয়তো একই লোকজন। আদালত এর ওপর মানুষ যে ভরসা রেখেছে আদালত যদি তার সন্মান রাখতে পারে তাহলে এই চাকরি চুরি তিলোত্তমা হত্যা আরও অনেক দুর্নীতির নাটের গুরুরা জেল খাটবে।

শেষমেষ যদি এটাও দেখা যায় যে সব ঘোটালার নাটের গুরুরা একই লোকজন তাহলেও খুব একটা অবাক হবার কিছু নেই।

এটা হলফ করে বলা যায়, দুর্নীতির এই নিবিড় যোগাযোগের আবহে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসলে পরোক্ষে হলেও তিলোত্তমার ন্যায় বিচারের জন্য লড়াই। আশেপাশে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুন না কেন, সেটা তিলোত্তমার ন্যায় বিচারের লড়াইকেই এগিয়ে নিয়ে যাবে।

এই দুর্নীতির অদৃশ্য জাল দেখে এটাই মনে হচ্ছে,
“দুর্নীতির যোগাযোগ বিচিত্র রকম
রাবণের শৌচাগারে বিদুরের লোম”।

PrevPreviousস্পঞ্জ সিটি : এক চেন্নাইয়ান প্রয়াস
Nextএঁরা স্যাঙাত। মেরুকরণ কোম্পানির দুটো ডিপার্টমেন্টের চাকুরে।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679422
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]