Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উহান থেকে ফিরে, পর্ব- ১

IMG-20200303-WA0049
Srimoy Bhattacharya

Srimoy Bhattacharya

Researcher
My Other Posts
  • March 6, 2020
  • 7:44 am
  • No Comments

(বিরাটির তরুণ গবেষক শ্রীময় ভট্টাচার্য পোস্ট ডক্টরেট গবেষণার সূত্রে ছিলেন সেন্ট্রাল চায়না নর্মাল ইউনিভার্সিটিতে। তার গবেষণার বিষয় হাই এনার্জি ফিজিক্স। এই ইউনিভার্সিটিটি অবস্থিত উহান শহরে, নোভেল করোনা ভাইরাসের পীঠস্থান যেই উহান। দেশে ফিরে ডক্টরস ডায়লগের জন্য কলম ধরলেন তিনি। তার কলমে পড়ুন উহান থেকে ফিরে। আজ প্রথম পর্ব।)

১.
গতকাল দুপুরে অবশেষে দেশে পৌঁছাতে পারলাম। জানি না আমি সুস্থ কি না। জানিনা এই ভাইরাস আমার শরীরে ঘাঁটি গেঁড়েছে কি না। শুধু বুঝতে পারছিলাম ওই মৃত্যু উপত্যকা আমার দেশ না।

দেশের মাটিতে যখন প্লেনের চাকা আগুন ধরালো তখন সকাল ৯ টা। জানলা দিয়ে দেখলাম আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে উষ্ণতামাপক যন্ত্র হাতে দাঁড়িয়ে আছেন আপাদমস্তক সাদা পলিথিনে মোড়া কিছু মানুষ। এই অভ্যর্থনায় আমরা ঠিক কতটা উষ্ণ, তা থার্মোমিটারে মেপে নিয়ে আমাদের সেনাবাহিনীর বাসে তুলে দেওয়া হল। শুনলাম আমাদের গন্তব্য মানেসর সেনা নিবাস।

বাস এসে নামালো প্রায় জনমানবশূন্য একটা জায়গায়। কাছে দূরে ছড়িয়ে ছিটিয়ে কিছু ক্যাম্প টেন্ট, আর তারই মাঝে মাঝে লম্বা লম্বা কয়েকটা ছাউনি দেওয়া ঘর। এই ঘর গুলোই আমাদের আগামী চোদ্দ দিনের ঠিকানা।

একটা লম্বা ঘর। ডানদিক বাঁদিক মিলিয়ে পাশাপাশি ২২টা খাটিয়া, তোষক কম্বল বালিশ গায়ে চাপিয়ে শুয়ে আছে। আমরা একে একে যে যার মত ছড়িয়ে গেলাম একেক বিছানায়। এখন ঘরটা অনেকটা মেডিকেল কলেজের জেনারেল ওয়ার্ড এর মত দেখতে লাগছে। তফাৎ শুধু এটুকুই, এখানে আমরা জানিনা আমরা সুস্থ না অসুস্থ।

গত ২৩শে ডিসেম্বর থেকে ৩১ শে জানুয়ারি অব্দি আটকে ছিলাম চীনে, নিজের তিন কামরার ফ্ল্যাটে।

প্রতি মূহুর্তে মনে হত জ্বর আসছে না তো, শ্বাসকষ্ট হচ্ছে না তো। সারাদিন মেঘলা থাকতো। সূর্য উঠলে মনে হত আশার আলো নিয়ে গোটা আকাশ আস্বস্ত করছে আমায়। ভেবেছিলাম দেশে ফিরলে এই ভয় হয়তো চলে যাবে। এখানে আকাশ পরিষ্কার, রোদ উঠেছে ঝলমলিয়ে, তবু ভয় যায় নি। আশেপাশে তাকালে যে সব অর্ধনগ্ন মুখাবয়ব দেখতে পাচ্ছি, তাদের বেরিয়ে থাকা চোখেও একই ভয়। আমরা সবাই ভীত আমাদের এই ভয়ের রাজত্বে। যে কোনও দিন, যে কোনও মূহুর্তে আমরা চিহ্নিত হতে পারি আক্রান্ত হিসেবে। মাঝেমধ্যে মুখের ওপর পরানো এই মাস্কটা দেখে নিজেই নিজের পরিচয় জানতে চাইছি। উত্তর আসছে “ব্যারাক ১২, ২১ নম্বর বেড।”

PrevPreviousবাচ্চার নাকে বা কানে পুতি ঢুকে গেলে কি করবেন?
Nextকুঁচো কৃমি সংক্রমণ নিয়ে জানার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 No Comments

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673039
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]