Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেঘ দূষণ : এক নতুন অভিজ্ঞতা

sm cover
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • August 13, 2025
  • 7:07 am
  • 8 Comments

লোকবিশ্বাস বা লোকায়ত বিশ্বাসের ভালো- মন্দ দুটো দিকই রয়েছে। মনস্ক মানুষদের অনেকেই অবশ্য এমন বিশ্বাসের প্রতি তেমন আস্থাবান নন। তাঁরা সবকিছুকেই মুক্ত বোধের কষ্টিপাথরে যাচাই করে নিতে চান। আর যাঁরা প্রচলিত লোকবিশ্বাসেই ভরসা রাখেন, তাঁরা অতসব যুক্তির পরোয়াই করেন না। তাঁদের এক কথা – বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এমন মানুষদের কমবেশি সবাই জানেন। আমার খুব পরিচিত একজন মানুষ, থাকতেন গঙ্গা নদীর পাড়ে থাকা এক জনপদে, বর্ষার বৃষ্টির জল ছাড়া অন্য কিছু পান করতেন না। তাঁর বিশ্বাস ছিল, বৃষ্টিজল এবং স্রোতস্বিনী জাহ্নবীর জল সর্ব কলুষমুক্ত। এখনও অনেক মানুষ মনে করেন যে বৃষ্টির জলে খানিক সময় ভিজে নিলে গায়ের ঘামাচি সব মরে যায়। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির জলকে যতটা নিষ্কলুষ ভাবা হয়,তা বোধহয় নয়। অত‌এব সাধু সাবধান!খুব সম্প্রতি কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের একদল গবেষক মেঘ দূষণের কথা জানিয়েছেন আমাদের, যা সত্যিই উদ্বেগজনক। মেঘ দূষণ কথাটা পড়ে বোধহয় একটু খটকা লাগলো ? খটকা লাগলেও জানবেন, ঘটনাটি একটি নির্মম সত্যি। সমস্যাটি নিয়ে কাটাছেঁড়া করার আগে মেঘের সৃষ্টি রহস্য বিষয়ে প্রয়োজনীয় দু – একটি কথা বলে নিই।আমরা সবাই জানি, সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়। সাধারণ বায়ুর তুলনায় জলীয়বাষ্প অনেকটাই হালকা,ফলে তা বায়ুর পিঠে ভর করে মাটি ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমায়। পৃথিবীর ভূমিভাগের লাগোয়া অংশের তুলনায় ওপরের বায়ু অনেক ঠাণ্ডা। এরফলে বাষ্প কণাগুলো তাদের শরীরে বয়ে আনা তাপ ছেড়ে দিতে থাকে এবং ধীরে ধীরে ঘনীভূত হয়। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ছাড়াও রয়েছে অতি সূক্ষ্ম কঠিন কিছু পার্থিব উপাদান, পরিভাষায় যাদের পরিচয় এরোসল হিসেবে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে প্রাকৃতিক এবং মানুষের নানান কাজকর্মের ফলে এই এরোসল কণিকা বাতাসে মিশে যাচ্ছে বিপুল পরিমাণে । বায়ুমণ্ডলে অতি ক্ষুদ্র এই কণিকা না থাকলে মেঘের সৃষ্টি কখনোই সম্ভব ছিলোনা। ভাসমান জলীয় বাষ্প এই ভ্রাম্যমাণ ধূলিকণা বা এরোসলকে আশ্রয় করেই ঘনীভূত হয়ে মেঘ বিন্দুতে পরিণত হয়। বায়ুতে উপস্থিত এরোসলের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে জলীয়বাষ্প দ্রুত জলবিন্দুতে পরিবর্তিত হতে থাকে এবং ঘন মেঘের সৃষ্টি করে। সমুদ্রের জল বাষ্পাকারে যখন ওপরে ওঠে তখন তার সঙ্গে মিশে থাকে অতি সূক্ষ্ম লবণের কণা যা প্রাকৃতিক এরোসলের প্রধান উৎস। এদের নিয়ে খুব একটা সমস্যা নেই। সমস্যা অপ্রাকৃতিক উৎস থেকে উৎপন্ন এরোসল কণিকাদের নিয়েই।

গবেষকরা জানিয়েছেন যে আর্দ্র বায়ুর গতিপথে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকা হিমালয় পর্বতের ওপর দিয়ে বয়ে যাওয়া মেঘের সারি নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছে। এরফলে ধাক্কা খাচ্ছে আমাদের এতোদিনের প্রচলিত বিশ্বাস – হিমালয়ের মেঘ থেকে আমরা পরিশুদ্ধ পানীয় জল পাই। গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন অপ্রাকৃতিক উৎস থেকে উৎসারিত এরোসলের অধিকাংশ‌ই ভীষণ রকমের টক্সিক। ফলে তাদের উপস্থিতিতে যে মেঘের সৃষ্টি হচ্ছে তারাও দূষিত জলের ধারা বয়ে আনছে। এই বহিরাগত এরোসলরা এতোটাই ক্ষতিকর যে তাদের প্রভাবে ক্যান্সার থেকে শুরু করে মানুষ তথা প্রাণিদের বিকাশ সম্পর্কিত বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে।

ডঃ সণৎ কুমার দাসের নেতৃত্বাধীন দলের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গবেষকরা জানিয়েছেন বৃষ্টিবিন্দুর ভ্রুণ হিসেবে তাঁরা লক্ষণীয় মাত্রায় ক্যাডমিয়াম, কপার এবং জিঙ্কের উপস্থিতি টের পেয়েছেন। মৌসুমী বায়ুর বর্ষণের সময় পশ্চিমঘাট পর্বতমালা ও হিমালয়ের পূর্ব প্রান্তীয় অংশের ওপরের মেঘের মধ্যে এমন‌ই সব ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতির সন্ধান পেয়েছেন যা তাঁদের উদ্বেগের মূল কারণ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এইসব উপাদান নির্ধারিত মাত্রার থেকে ১.৫ গুণ বেশি পরিমাণে রয়েছে। তাঁদের অভিমত পর্বতের পাদদেশে যানবাহন চলাচলের পরিমাণ বেড়ে যাওয়া এবং বসতি ও শিল্পাঞ্চলের প্রসার এর পেছনে প্রধানত দায়ী। সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাঁরা যে গাণিতিক মডেল তৈরি করেছেন তার সাহায্যে এরোসল কণিকাদের সম্ভাব্য উৎস এবং তাদের উপস্থিতি মানুষের শরীরে কতটা প্রভাব ফেলছে তা জানতে পারছেন। তাঁদের মতে টক্সিক উপাদানের উপস্থিতি বৃষ্টিপাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং বিভিন্ন ধরনের চর্মরোগ, শ্বাসযন্ত্রের প্রদাহের সাথে সাথে পানীয় জলের সাথে শরীরে ঢুকে নানান ধরনের রোগের সৃষ্টি করছে। বাড়ছে মারণ রোগ ক্যান্সারের সম্ভাবনা।

মার্কিন যুক্তরাষ্ট্র,চিন, পাকিস্তান কিংবা ইতালির তুলনায় ভারতে এই সমস্যার তীব্রতা এখনও কিছুটা কম কিন্তু এতে স্বস্তির অবকাশ নেই। মেঘ দূষণের মাত্রা বাড়ছে। এরফলে বাড়বে নদী দূষণ,জল দূষণ ও মাটি দূষণের মাত্রা। যে নিশ্চিত বিশ্বাসে বৃষ্টির জল বা গঙ্গোদক পান করতেন আমার পরিচিত মানুষটি সেই বিশ্বাসের ভিতটিও এবার বিলকুল নড়বড়ে হয়ে গেল এই গবেষণার জন্য। সমস্যা এখানেই।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ম্যাগাজিন

আগস্ট ১০.২০২৫

PrevPreviousদ্রোহের দলিল ৩ 
Nextঅভয়া মঞ্চের বিবৃতিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumyadip Saha Roy
Soumyadip Saha Roy
11 months ago

নতুন তথ্য জানলাম, সমৃদ্ধ হলাম। 👌

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Soumyadip Saha Roy
11 months ago

মতামত জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। দূষণ জর্জরিত পৃথিবীর সর্বত্রই দূষণের কালো ছায়াপাত। মুক্তির পথ অজানা।

0
Reply
Sandip
Sandip
11 months ago

Anek kichu sikhte parlam

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Sandip
11 months ago

মাস্টারমশাইয়ের ছাতার তলায় থাকলে নতুন করে শেখা যায়।আর দূরে থাকলে এই বোধ আরও সক্রিয় হয়ে ওঠে।

0
Reply
Anjana Mukhopadhyay
Anjana Mukhopadhyay
11 months ago

মেঘ দূষণের বিষয়টিকে এমন মনোগ্রাহী ও সুখপাঠ্য করে পরিবেশনার জন্য লেখককে অনেক ধন্যবাদ জানাই ।

0
Reply
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
Reply to  Anjana Mukhopadhyay
11 months ago

আপনাকেও ধন্যবাদ সময়করে লেখাটা পড়ার জন্য।

0
Reply
DrSouravM
DrSouravM
11 months ago

If first we keep aside the pollution word, what is the purest source of water in nature? The answer is rain water after initial 10-15 mins of rainfall (as particulate matter and aerosols get washed down in rain over those minutes).

Now if the cloud truly contains harmful elements that in integrated in the raindrops then that is quite scary. Though I do not have much depth in the relevant physics/chemistry that particulate matter can stay inside rain drops or not so I cant comment on the existence of this debate. But if it really is then it is a bit of a problem thats for sure.

0
Reply
Subrata Me. Pal
Subrata Me. Pal
11 months ago

নতুন বিষয়…. পড়ে ভালো লাগলো। সামনের দিন সত্যিই ভয়ংকর।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656466
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]