Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্রোহের দলিল ৩ 

Oplus_16777216
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • August 12, 2025
  • 7:15 am
  • No Comments

রাষ্ট্র যখন অরাজক তখন বিরুদ্ধতাই নাগরিকের জীবন ধারণের একমাত্র পথ। নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল ১৪ ই আগস্ট শহর গ্রাম মফস্বলে।  এই সময়কাল এই রাজ্যের ইতিহাসে প্রতিস্পর্ধার কাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২০২৫ এর জানুয়ারি মাসে মোহিত রণদীপ এবং শুভ প্রতিমের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘দ্রোহকালের দলিল: বাধা যত প্রতিরোধ তত’। এই সংকলনে কুড়িটি প্রবন্ধ আছে এছাড়া আছে জনস্বাস্থ্য আন্দোলনের সংগঠক ডঃ পুণ্যব্রত গুণের একটি মূল্যবান সাক্ষাৎকার।

শুরুতে মুখবন্ধ অংশে সম্পাদকদ্বয় তাদের দায়বদ্ধতার কথা জানিয়েছেন “দ্রোহকালের দলিল পাঠকের স্মৃতিতে দ্রোহের বহ্নি প্রজ্বলিত রাখতে যদি সামান্য ভূমিকা ও নেয় সেটুকুই আমাদের পরমপ্রাপ্তি হয়ে থাকবে।“

মোহিত রণদীপ তাঁর লেখায় সমাজমন, সামাজিক স্মৃতি এবং জনরোষ নিয়ে আলোচনা করেছেন।  মনস্তত্বের বিশিষ্ট গবেষক কার্ল গুস্তাফ ইয়ং  দেখিয়েছেন  কালেকটিভ আনকনসাস এর ভিতরেই নিহিত রয়েছে এই বিপুল জনরোষের কারণ। অবচেতন মনে দীর্ঘ দিন ধরে জমা ক্ষোভের সঙ্গে সচেতন অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া আস্থাহীনতা, হতাশা আর ক্রোধের বহিঃপ্রকাশ দেখা গেছে ১৪ ই অগাস্ট রাতে। অভয়া আন্দোলনে অবদমিত ক্ষোভের উদগীরণকেই ভারতের সর্বোচ্চ আদালতে ন্যাশনাল ক্যাথারসিস বলে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি।    মিলন কুন্দেরা কে অনুসরণ করে লিখেছেন মোহিত –  “ক্ষমতার বিরুদ্ধে  লড়াই আদতে  বিস্মরণের বিরুদ্ধে বিরুদ্ধে স্মৃতির লড়াই”।

শমীন্দ্র সরকার ১৪ই আগস্ট এর রাতে বিভিন্ন জায়গার ছবি সাজিয়েছেন তাঁর লেখায়।  এই লেখা শেষ হয় এই ঘোষণা  দিয়ে- “তাপসী মালিকের ধর্ষণ ও খুনকে পুঁজি করে যে রাজনীতির শুরু হয়েছিল আজ অভয়ার ধর্ষণ ও খুন দিয়ে তার শেষ হবার পথে”।

সুমন নাথ রাজ্যে ‘গণতান্ত্রিক পরিসরের অন্তর্জলী যাত্রা’ শীর্ষক প্রবন্ধে গণতন্ত্র ও গণতান্ত্রিক পরিসরে  সংকোচন নিয়ে লিখেছেন। সৈকত চন্দ্র ‘নিরোর বেহালা বাদন কিংবা দুর্গাপুজোর কার্নিভাল হৃদয়হীন নিষ্ঠুরতার বৃত্তান্ত’ প্রবন্ধে রাজ্যের থ্রেট কালচার এবং রেপ কালচার নিয়ে লিখেছেন- “কোন স্বৈরাচারী শাসক কে ইতিহাস ক্ষমা করেনি যদিও ক্ষমতাকামী শাসক তা দেখতে পায়  না বা চায়না। অন্ধ হলে প্রলয় কিন্তু থেমে থাকে না”। শুভপ্রতিমের লেখাতেও রয়েছে  রাজ্যজুড়ে হুমকি সংস্কৃতির নানা নিদর্শন এবং রাজ্যজুড়ে প্রতিবাদ প্রতিরোধের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত- “ মিছিলে না গেলেও বাড়ির টিভিতে দুই দিন ধরে খবর দেখছেন সীতা মাহাতো,  গ্রামের নাম উকি আর নদীর নাম রুপাই… ‘আজকে আমাদের গ্রামেও মিছিল হয়েছে জানেন’? … গ্রামের শেষে ভাঙ্গা মন্দির মন্দিরের বারান্দায় বসে তিনটি বাচ্চা, সদ্য মিছিলের স্লোগান তাদের মুখে। এক বৃদ্ধা হঠাৎ  বলে উঠলেন শুধু মিছিল করলে হবে নাই আমাদের কালি হতে হবে। পুলিশ বা বাবু কাউকে ছাড়া যাবেক নাই গায়ের মা বেটিদের কালি হতে হবেক”।

অমিতাভ সেনগুপ্তর ‘শাসকের রং বদল শুধু নয়, দরকার মন বদল’ লেখায় রাজ্যের দুর্নীতির সঙ্গে উল্লেখ করেছেন গোরখপুর হাসপাতালে ডঃ কাফিল খান এর অকল্পনীয় অভিজ্ঞতার কথা।  জাস্টিস যে ডিলেইড  হবে  সেটা স্পষ্ট হচ্ছে,ডিনায়েড হবে কিনা সেটা রাষ্ট্র ঠিক করবে না আন্দোলন ঠিক করবে প্রশ্ন সেটাই। সমস্যাটা শাসকের রং বদল নিয়ে নয়,  দরকার শাসকের চরিত্র বদল। বিষাণ বসু মধ্যবিত্ত বাঙালি সমাজের দিশাহীনতাতার প্রেক্ষিতে দুর্নীতির সর্বগ্রাসী আস্ফালন এবং সবশেষে মধ্যবিত্তের শীতঘুম থেকে জেগে ওঠা  বাঙালি সমাজ কে নিয়ে লিখেছেন “আমরা আশা করব এই দফায়… আমাদের মত শিক্ষিত মধ্যবিত্তের বোধোদয় ঘটবে …অভয়ার মৃত্যু একটা বড় ঝাঁকুনি আশা করি তা আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলবে”। হুমকি তন্ত্র নিয়ে লিখেছেন রত্নাবলি রায় লিখেছেন গত কয়েক দশক ধরে আমরা উঠতে বসতে ফ্যাসিবাদের বিরোধিতার কথা বলেছি কিন্তু ফ্যাসিবাদ    কিভাবে গ্রাম জনপদ পাড়া পেরিয়ে পরিবারে এসে পৌঁছেছে সেটাকে সবসময় খেয়াল করতে পারিনি। সামাজিক সামাজিক বাঁধন যতই দুর্বল হয়েছে জীবিকা নির্বাহের চাপে যতই আমরা একলা হয়েছি ততই রাষ্ট্রের উপর ভরসা করতে শুরু করেছি আর পথ তৈরি করেছি রাষ্ট্রীয় স্বৈরাচারের।

গৌতম বন্দ্যোপাধ্যায় লেখায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আশির দশকের স্বাস্থ্য আন্দোলনে লড়াই এর ইতিহাস। ‘অন্তহীন কঙ্কালের স্তূপ’ এবং ‘বিষবৃক্ষ’- সোমা মুখোপাধ্যায়ের দুটি লেখা তে  স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতালের চরম দুর্নীতি প্রকাশিত হয়েছে। আর জি কর হাসপাতালের শিক্ষা এবং স্বাস্থ্যের পরিবেশ বহু বছর ধরে করে অন্ধকার গ্রাস করে নিয়েছিল। অভয়া হত্যাকাণ্ড এবং তার পরবর্তী জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে লিখেছেন মহাশ্বেতা  সমাজদার।  অনিতা অগ্নিহোত্রী, স্বাতী ভট্টাচার্য,শতাব্দী দাস লিখেছেন অপরাজিতা বিল   সম্পর্কে। এই বিল সম্পর্কে স্বাতী ভট্টাচার্য বলছেন ‘পাশের আগেই ফেল’। ভূমিকা ভট্টাচার্য রাত দখল আন্দোলনের অতীত ও বর্তমান আলোচনা করেছেন তার লেখায়। অনুরাগ মৈত্রেয়ী তাঁর লেখা ‘চাওয়া পাওয়া’ তে দেখিয়েছেন কিভাবে অভয়া আন্দোলনে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা ভাষা খুঁজে পায়। এক স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ সংগ্রামের শরিক হতে পারে।  অভয়াকে  তিনি এক ‘হুইসল ব্লোয়ার’ হিসাবে চিহ্নিত করেছেন। দীর্ঘদিন ধরে প্রান্তিক গোষ্ঠীর মনে জমে থাকা ক্ষোভ এবং রাগ একটা বয়েলিং পয়েন্ট হয়ে বেরিয়ে এসেছে।  রিজেকশন কালচার বা ক্যান্সেল কালচারের বদলে এক বৃহত্তর ঐক্যের স্বপ্ন দেখতে পেরেছে। শেফালী মৈত্র ‘বাড়ি বাড়ি ঘুঘু তুমি খেয়ে যাও ধান’ লেখায় লিঙ্গ রাজনীতি, লিঙ্গসাম্যের সংগ্রাম এবং পিতৃতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর জটিল সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। অভ্র ঘোষ আধিপত্যের মোহ বনাম  দ্রোহ লেখায় আরজিকর আন্দোলনকে আধিপত্যের মোহ ভাঙার কারিগর হিসাবে চিহ্নিত করেছেন। ‘কলঙ্কিনী কলকাতা জাগ্রত কলকাতা’ প্রবন্ধে আশিস লাহিড়ী  বলেছেন এই কলঙ্ক জনক ঘটনার বিরুদ্ধে আন্দোলনে গত কয়েক মাসে কলকাতার অন্য চেহারা দেখা যায়।  এই আন্দোলনে তিনি প্রকৃত জনগণতন্ত্রের ছায়া, দেখতে পান। কলকাতা ইতিহাসে এই জাগরণ স্থায়ী জায়গা করে নিয়েছে বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে ডঃ পুণ্যব্রত গুণ ৮০ র দশকের আন্দোলনের সঙ্গে বর্তমান আন্দোলনএবং শাসকের তুলনামূলক মূলক আলোচনা, সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ এর প্রতিষ্ঠা নিয়ে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণী আলোচনা করেছেন।

এই বইয়ের শেষ অংশ হল একটি আর্কাইভ সেকশন যেখানে সামাজিক মাধ্যমে দ্রোহের আগুন আগুনের কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে। জুনিয়র ডাক্তারদের দশ দফা দাবি রয়েছে এই আর্কাইভে।  বেশ কিছু গুরুত্বপূর্ণ স্লোগান আছে এই বইতে। বেশ কিছু গান রয়েছে যার কিছু এই সময় লেখা কিছু পুরনো গান এই সময় নতুন মাত্রা পেয়েছে বইয়ের শেষে বেশ কিছু গান রয়েছে যার কিছু এই সময় লেখা কিছু পুরনো গান এই সময় নতুন মাত্রা পেয়েছে।  বইয়ের শেষে অপরাজিতা মহিলা ও শিশু বিল এবং এর বিরুদ্ধে নারী অধিকার কর্মীদের প্রতিবাদ পত্র সংযোজিত হয়েছে।

PrevPreviousকেউ আর ভয় পায় না
Nextমেঘ দূষণ : এক নতুন অভিজ্ঞতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 4 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656364
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]