Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা ৪২: সিনিয়র সিটিজেন

FB_IMG_1755958132940
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • August 24, 2025
  • 9:19 am
  • No Comments

অর্থোপেডিক্সে ক্রনিক রোগী খুব কম। কিন্তু অনেক রোগীই বারবার আসে।

কেউ অপারেশনের পরে ফলো আপ চেক-আপে। কেউ সুস্থ হয়ে যাওয়ার পরে বাড়ির অন্য রোগী, বন্ধু, আত্মীয় স্বজন বা নিজের অন্য সমস্যা নিয়ে আসে। এসব ক্ষেত্রে ডাক্তার ও রোগীর মধ্যে একটা বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।

এমনই এক রোগী গত পরশু এসেছিলেন। ধরা যাক তাঁর নাম সুবিমল দাস (আসল নাম নয়)। ২০১২ সালে মেরুদন্ডে অপারেশন করেছিলাম তার। মেরুদন্ডে পুঁজ জমে হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছিল। সঙ্গে প্রবল জ্বর। ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়েছিল সারা শরীরে। জটিল পরিস্থিতি। যমে-মানুষে টানাটানি। তিন-চারদিন ভর্তি থেকে শরীরের ইনফেকশন একটু কন্ট্রোল করে মেরুদন্ডের হাড় কেটে পুঁজ বের করা হয়েছিল। তারপর মেরুদন্ডের হাড় জোড়ার জন্য রড-স্ক্রু লাগানো হয়েছিল। সহকর্মীদের প্রবল সমালোচনার মুখে পড়েছিলাম তখন। ইনফেকশনের মধ্যে ধাতব রড-স্ক্রু ব্যবহার করার জন্য। কিন্তু পরবর্তীকালে সেটাই প্রচলিত পদ্ধতি হয়ে দাঁড়ায়। সে অন্য কথা।

রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল- এটাই বড় ব্যপার। তবে বয়স হয়েছে। একবার-দুবার হাঁটুর সামান্য ব্যথা নিয়ে এসেছিলেন। তাছাড়া, বাড়ির লোক, পাড়া-প্রতিবেশী আর বন্ধুবান্ধব কতজনকে এনেছেন গত তেরো বছরে- গুণে শেষ করা যাবে না।

এইদিন এসেছিলেন স্ত্রীকে দেখাতে। হুগলী-বর্ধমানের মাঝামাঝি অঞ্চলে বাড়ি। চাষবাস, মূলত আলুর। আগে নিজেই সব করতেন। এখন ছেলেরা বড় হয়ে হাল ধরেছে।

অবশ্য বয়স হয়ে গেছে বললেই উষ্মা প্রকাশ করে বলেন, ‘কোথায় বয়স হয়েছে? আমি এখনো চার মাইল দৌড়াই। পুকুরে সাঁতার কাটি!’

সেদিন চেম্বারে ঢুকেই বললেন, ‘আপনাদের কলকাতায় আর আসব না।’

‘কেন? কি হল?’

বেশ রেগে গিয়ে বললেন, ‘বাসে বসে আছি। সীট থেকে তুলে দিল, জানেন!’

‘সে কি? লেডিস সীটে বসে পড়েছিলেন না কি?’ ভদ্রলোকের গিন্নী মুচকি হাসলেন।

ভদ্রলোক আরো রেগে গিয়ে বললেন, ‘লেডিস সীটে বসব কেন? আমার মানসন্মান নেই? সিনিয়র সিটিজেনদের সীটে বসে ছিলাম। কন্ডাকটর বলল, উঠে পড়ুন, এটা সিনিয়র সিটিজেন সীট!’

‘বলবেই তো! আপনার বয়স পঁয়ষট্টি, অথচ দেখে মনে হয় পঁয়তাল্লিশ। একটা চুল-ও পাকেনি!’

‘কি করব? চুলে সাদা রং করে নেব?’

‘তা কেন? আধার কার্ড সঙ্গে রাখবেন। বের করে বয়স দেখিয়ে দেবেন।’

কি একটা ভেবে বললেন, ‘আমাকেও একটা নতুন প্রেসক্রিপশন করে দিন তো! আপনার প্রেসক্রিপশনে তো বয়স লেখা থাকবে। ওটা দেখিয়ে দেব।’

‘সে দিচ্ছি। কিন্তু আগে ম্যাডামের ফাইলটা দিন। ওনাকে দেখি।’

‘কেন, গিন্নিকে কেন? আমি আপনার পুরোনো রোগী। আমাকে আগে দেখবেন না কেন?’

মজা করে বললাম, ‘লেডিস ফার্স্ট। মেয়েদের আগে দেখতে হবে। দেশের আইন আছে।’

দেখানোর শেষে বেরোতে বললেন, ‘আমার বৌ, ছেলে, বৌমা, ভাই, ভাই-এর বৌ – কেউ ব্যয়াম করে না। খালি খায়, টিভি দেখে আর ঘুমোয়। আর আমি ব্যয়াম করি বলে আমাকে প্যাঁক দেয়।’

PrevPreviousJPD demands Immediate Implementation of Transparent, Merit-Driven Recruitment for Assistant Professors and GDMOs
Nextপুলিশ যত ভয় দেখাবে আন্দোলন তত জোরালো হবে।Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636283
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]