Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তারও সীমা টানা প্রয়োজন

Screenshot_2025-09-16-00-02-38-72_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • September 16, 2025
  • 8:55 am
  • One Comment
সম্প্রতি আমার এক বাল্যবন্ধুর সঙ্গে কথা হচ্ছিল ফোনে। কথা প্রসঙ্গে সে বলল –‘জানিস, কলকাতার সামাজিক চালচিত্তিরের অসম্পূর্ণ বৃত্তটা আজ পূর্ণ হয়ে গেল’।
আমি বললাম –‘কি রকম?’
সে বলল, ‘শহর কলকাতার বুকে দিনের আলোয় স্কুলের ছাত্র তার বন্ধুকে ছুরি মেরে খুন করছে, এই জিনিসও দেখে ফেলতে হলো আমাদের।’
এবারে আপনারা হয়ত ভাবছেন, আমি সেই ‘কি সুন্দর কাল কাটাইতাম’এর গতে বাঁধা গীত শুরু করব।
না, করব না।
কারণ, আমি মনে করি না যে আমরা বা আমাদের আগের প্রজন্ম খুব সুন্দরভাবে কাল কাটিয়ে গিয়েছি। অপ্রাপ্তি এবং তজ্জনিত অতৃপ্তির ভার বুকের উপর নিয়ে দিনাতিপাত করেছেন আমাদের পূর্বপ্রজন্ম, তাই চেয়েছেন সন্তানসন্ততিরা যেন থাকে ‘দুধে ভাতে’।
দুধ ভাত ছাড়িয়ে তাঁদের চাহিদাটা যে আকাশকেও ছিঁড়ে ফেলে অনন্তের দিকে হাত বাড়াচ্ছে, সেটা তাঁরা বোঝেননি সে ভাবে। বুঝেছি আমরা। এই বীভৎস ‘সব পেয়েছির যুগে’র অসহায় কুশীলবরা। যারা লোডশেডিংএ হ্যারিকেনের আলোতে পড়াশোনা করেছি, ছেলেবেলায় ভাইবোনে ভাগ করে ডিমসেদ্ধ খেয়েছি, পুজোয় ফুটপাথি হকার্স কর্নারের জামা-শাড়িতে সেজে ঠাকুর দেখে বেড়িয়েছি অলজ্জ আনন্দে, দূরপাল্লার ট্রেনে থ্রি টিয়ারের রিজার্ভেশন পেলেই লটারি পেয়ে গিয়েছি মনে হয়েছে, সেই দুর্ভাগা মধ্যবর্তী প্রজন্মের মানুষেরা প্রতিনিয়ত টের পাচ্ছি, মস্তিষ্কের satiety centre এর খিদে মিটে গেলে কি মর্মান্তিক অবস্থার জন্ম হয়। মানুষের সব আশা মিটতে নেই। নইলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, ভালবাসতে ভুলে যায়, সময়বিশেষে ভুলে যায় নিজেকেও।
মধ্যবর্তী প্রজন্ম। The generation in the middle….
Middleman মানে দালাল। আমরা ছেলেবেলার অতৃপ্ত বাসনাপূরণের সিংহদরজার সামনে দাঁড়িয়ে সুসময়ের দালালি করেছি। কাদের কাছে? পূর্বজ এবং উত্তর প্রজন্ম — দুজনেরই কাছে। বাবা মাকে আরও দামি, আরও ভাল চিকিৎসা দিতে, শহরের বুকের ভিতরে নিজের ‘এতটুকু বাসা’ তৈরির লোভে, সন্তানকে উচ্চবেতনের রোবট তৈরি করতে আমরা সযত্নে ভুলেছি মূল্যবোধ, সংবেদ, মানবিকতা, সামাজিকতা এবং সর্বোপরি, প্রকৃতিকে।
ভুলেছি এবং ভুলিয়েছি আমাদের চারপাশের সকলকে — যে, প্রযুক্তির উন্নয়ন নিশ্চয় কাম্য, কিন্তু তারও সীমা টানা প্রয়োজন। আর সেই সীমারেখা মানুষকেই নির্ধারণ করতে হবে।
মৌলিক শিক্ষা সম্পূর্ণ হবার আগেই যে মানুষ প্রযুক্তিকে হাতের খেলনা বানাচ্ছে, তার দ্বারা প্রযুক্তির সদ্ব্যবহারের পরিবর্তে অপব্যবহারই হবে, এ কথা বুঝেও আমরা নিশ্চুপ থেকেছি।
সামাজিকতা এখন আর সমষ্টিগত ভাবে মানুষের পাশে দাঁড়ানোর নাম নয়, সামাজিকতা মানে দ্বৈরথ, অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা আর যূথবদ্ধ হিংস্রতা। যে মানুষ নিজের প্রকৃতিদত্ত মগজকে খাটানোর বদলে হাতের মুঠোর প্রযুক্তিকে প্রতিপদে ব্যবহার করে নিজেকে চালাক ভাবে, তার মতো বোকা আর কেউ আছে কি? তার চেয়েও উন্নততর দালালেরা তার এই অব্যবহৃত, কাঁচা মগজকে কিনে নেয় মোটা দামে আর ব্যবহার করে ধ্বংসকাজে। এই উন্নততর দালালদেরও আবার অত্যুন্নত মালিক রয়েছে। তারাও প্রতি মুহূর্তে বুঝে নিচ্ছে নিজেদের ফায়দা — অর্থের নিক্তিতে, ক্ষমতার নিক্তিতে, প্রভুত্বের লালসায়। তারা চিরন্তন জীবনদেবতাকে হ*ত্যা করে নিজেরাই ঈশ্বর সাজছে। তাদের হাতিয়ার কখনও ধর্ম, কখনও যুক্তি, কখনও বা উন্নয়ন।
এরই বিষময় ফল হাতে বিবর্ণ বর্তমান কোলে নিয়ে বসে আছি হতাশ কিছু মানুষ — চারিদিকে তল্লাশ করেও আলোর সামান্যতম দিশাটুকুও চোখে পড়ছে না যাদের।
আমরা সবাই শশী ডাক্তার। নষ্ট পারিপার্শ্বিককে জিজ্ঞাসা করে ফিরছি — “শুধু বাইনারি আর হোয়াট্যাবাউটারি — তোমার বোধ নেই, সমাজ?”
PrevPreviousধুইয়ে দাও
Nextসে আছেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gopa Mukherjee
Gopa Mukherjee
10 months ago

সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের লেখা যতই পরি ততই মুগ্ধ হই! তীক্ষ্ণ অথচ সংবেদী

0
Reply

সম্পর্কিত পোস্ট

“পথে এবার নামো সাথী”

July 20, 2026 No Comments

প্রতি ১০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯৩ জন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। কেন মানুষের মধ্যে এবার ভোটদানের এত উৎসাহ

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

July 20, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

July 19, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

এই হল মোদির ভারত!

July 19, 2026 1 Comment

একদিকে দিল্লির যন্তর মন্তরে – প্রচন্ড গরমে, খোলা আকাশের নিচে বসে আছে দেশের লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে শত শত ছাত্রছাত্রী। যাঁদের জীবন যৌবন

Najma’s Bitto and Bitto’s Najma

July 19, 2026 No Comments

Najma’s Bitto Sometimes, or rather many times, memories, thoughts and experiences lie quietly tucked into a forgotten corner of the mind’s closet for years together,

সাম্প্রতিক পোস্ট

“পথে এবার নামো সাথী”

Kanchan Sarker July 20, 2026

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

Doctors' Dialogue July 20, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

Somnath Mukhopadhyay July 19, 2026

এই হল মোদির ভারত!

Parichay Gupta July 19, 2026

Najma’s Bitto and Bitto’s Najma

Dr. Vikas Bajpai July 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

652361
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]