Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মহারাণী নৃত্য করে থমকিয়া থমকিয়া

FB_IMG_1760059020095
Pallab Kirtania

Pallab Kirtania

Physician and Poet-Singer
My Other Posts
  • October 11, 2025
  • 6:26 am
  • No Comments

পুজোর ঠিক আগে কলকাতায় প্রবল মেঘভাঙা বৃষ্টিতে চারদিন আমাদের কমপ্লেক্স জলবন্দী ছিল, তাই নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। জল নেই, বিদ্যুৎ নেই, চারপাশ নোংরা নরক ইত্যাদি।

সে সময় কলকাতা জুড়ে হই চই, গেল গেল রব। মেয়র হাঁটুজলে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, মেয়র পারিষদ ‘যখন জলে নামলে বিদ্যুৎস্পৃষ্ঠ হবার আশংকা তখন কেন জলে নেমে লোকে আত্মহত্যা করছেন’ এরকম অমোঘ বাণী বিতরণ করছেন, মহারাণী ভূটান, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, বিহার, ডিভিসির ওপর ম্যান মেড বন্যার দায় চাপাচ্ছেন আর সিইএসসি ন-জন মানুষের মৃত্যুর জন্য দায়ী বলে রাজ্যের সকল দায় ঝেড়ে ফেলছেন, পাত্র-মিত্র-আমাত্য-কবি-শিল্পী তারকা সবাই জলমগ্নতায় বাইট-ব্যস্ত! আর আজ যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, অগুন্তি বন্য প্রাণীসহ ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে, আরো কত হবে জানি না, সে সময় মুখ্যমন্ত্রী তার সকল পারিষদ, কবি-গায়ক-চিত্রকর, মন্ত্রী-সান্ত্রী আমলা-গামলা আর তারকাবেষ্টিত হয়ে কোটি কোটি টাকার কার্নিভালে নেচেছেন! সকল চ্যানেল ইচ্ছে কিংবা অনিচ্ছায় সকল খবর ছেড়ে মহা সমারোহে সেই নাচ-গান শোভাযাত্রার মাঝে মহারাণী যে দেবীর চাইতেও বড় দেবী সেই মাহাত্ম্য প্রচারের অংশীদার হয়ে নিরলস সম্প্রচার চালিয়েছে। এ যদি লজ্জা না হয় তা হলে লজ্জা কাকে বলে?

শাসকের যুক্তি অনুযায়ী তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে শেষ মুহূর্তে শোভাযাত্রা বন্ধ করা যেত না তাহলে বিকল্প ধরা যাক এমন যদি হত, মহারাণী উত্তরবঙ্গে ছুটে গেলেন আর শোভাযাত্রা শোভাযাত্রার মত হল। তাহলে কার ক্ষতি হত? উত্তর হল ক্ষতি হত একমাত্র মহারাণীর কারণ এই শোভাযাত্রার একমাত্র উদ্দেশ্য তাঁর প্রচার, তাঁকে দেবীর উচ্চতায় তুলে ধরা। দেবীমুখের পাশাপাশি বারবার, হাজার বার তাঁর বদনটি দেখানো হবে, তাঁর বালখিল্য ভাষায় লেখা গানের সঙ্গে খোনা-বউদির নৃত্য পরিবেশিত হবে, মহারাণীরো অসামান্য হবে নৃত্য থমকিয়া থমকিয়া, তাঁকে ঘিরে হেঁ হেঁ করবেন তোষোণজিৎ, মাইমা, ঢংকুশ, নরমব্রত, প্লাবন্তী, শিশু সরল মহানায়ক-নায়িকারা আর চ্যানেলে চ্যানেলে বাংলার মানুষ এই সার্কাস দেখবেন। এইসব শুধু এইসবের জন্যই এই প্রবল প্রাকৃতিক বিপর্যয় আর মৃত্যুমিছিলের মাঝেও নির্মম নিষ্ঠুরতায় কোটি ধন গেল মহারাণীটির ‘একপ্রহরের প্রমোদে’!

মহারাণীর উদ্দেশ্য পরিষ্কার। আত্মমহিমা প্রচার তুঙ্গে নিয়ে যেতে হবে, দেবীকে সঙ্গে নিয়ে। শত মরণেও এ সুযোগ তিনি ছাড়বেন না। কিন্তু আমার প্রশ্ন এই শোভাযাত্রায় যে তারকাকূল, কবি, শিল্পী ইত্যাদি তথাকথিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন তাঁদের উদ্দেশে। যদি এই বিপর্যয়ে বিধ্বস্ত মানুষগুলোর প্রতি, ২৮ টি চলে যাওয়া মানুষগুলোর পরিবারের প্রতি সামান্য সহমর্মিতা দেখিয়ে শোভাযাত্রায় যাওয়া থেকে বিরত হতেন তাহলে জীবনের প্রাপ্তিতে কতটা কম পড়ত? দর্শক হিসেবে কারা উপস্থিত ছিলেন আমি জানি না। কিন্তু আপনাদেরও মনে হল না কিছু? আমি জানিনা মানুষ এত অসংবেদনশীল হয়ে যায় কী করে? শুধু নিজেরটুকু শুধু নিজেরটুকু? কলকাতার বৃষ্টিটা যদি উত্তরবঙ্গের সঙ্গে একই সময় হত। যদি আমাদের রাস্তাঘাট, ঘরদুয়ার জলমগ্ন থাকত তাহলে আপনারা যেতে পারতেন তো মহারাণীর প্রমোদোৎসবে? পারতেন না কারণ তখন যে নিজের ঘর ভাসে! নিজেরটুকুতে হাত না পড়লে আমরা কতটা নির্বিকার, তোষামুদে, আদ্যন্ত সুযোগসন্ধানী আর শিরদাঁড়াহীন!

তারকাদের বলতে ইচ্ছে করে পুতুলনাচের ইতিকথার সেই অমোঘ লাইন, ‘শরীর শুধু শরীর! তোমার মন নাই তারকাকূল?’

PrevPreviousকমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI)’ নয় ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)’ শতবর্ষে উজ্জ্বল
Nextন্যায়বিচারের লড়াই যেমন আমাদের, তেমনি মানুষের পাশে থাকার লড়াইটাও আমাদেরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635739
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]