Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নন্ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ(NAFLD)

IMG_20200624_233140
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • June 25, 2020
  • 6:31 am
  • No Comments

প্রথমেই বলি ফ্যাটি লিভার (Fatty Liver) রোগটি কি। ফ্যাটি লিভার হলো যকৃতের খুব সাধারণ একটি রোগ। ১৯৮০ সালে অধ্যাপক লুডউইগ প্রথম এ রোগটিকে ভালোভাবে ব্যাখ্যা করেন। যদিও লিভারে সাধারণ চর্বি জমা থেকে শুরু হয়, তবে ফ্যাটি লিভারের কারণে এসব রোগীদের লিভার সিরোসিস (Liver Cirrhosis), এমনকি লিভার ক্যান্সারও হতে পারে। যদিও এই রোগের মূল কারণ অ্যালকোহল, তবে শুধুমাত্র এটিই একমাত্র কারণ নয়। অর্থাৎ অ্যালকোহল ছাড়াও আরও অনেক কারণেই ফ্যাটি লিভার হতে পারে। আর এখানেই শুরু হয় “নন্ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ” এর আলোচনা।

নন্ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (Non-Alcoholic Fatty Liver Disease) বা NAFLD বা NASH মূলত সমৃদ্ধিশালী বা দৌলতদার সমাজের একটি রোগ। আজকের দিনে এই রোগের ব্যাপকতা দিনে দিনে বেড়েই চলেছে। তার মূল কারণ আধুনিক সময়ে আমাদের কায়িক পরিশ্রমের ঘাটতি অর্থাৎ সিডেন্টারি বা আয়েশি জীবন-যাপন (sedentary lifestyle)। আসলে যন্ত্র এবং কৃত্রিমতা আমাদের বহুকাল আগেই গ্রাস করে ফেলেছে। আমরা এখন আর সিঁড়ি ভাঙিনা, সুযোগ পেলেই লিফ্ট বা এসকেলেটর ব্যবহার করি। আমরা এখন আর সাইকেল চালাই না বা পায়ে হেঁটে চলিনা, অল্পদূর যেতে হলেও বাইক ব্যবহার করি। আমরা এখন আর জামাকাপড় হাতে কাচি না, ওয়াশিং মেশিন ব্যবহার করি। এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। এছাড়া কাজের জায়গাতেও যাবতীয় কাজ এখন মেশিন দিয়েই হয়। সুতরাং যন্ত্র আমাদের কায়িক পরিশ্রম কেড়ে নিচ্ছে।

আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে মেদ, ভুঁড়ি, ডায়াবেটিস, ডিজলিপিডেমিয়া বা রক্তে অতিরিক্ত চর্বি, হাইপারটেনশন বা অতিরিক্ত রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম , মেটাবলিক সিনড্রম্ (Metabolic Sybdrome= ডিজলিপিডেমিয়া ~ হাইপারটেনশন~ ডায়াবেটিস ~সেন্ট্রাল ওবেসিটি, বর্ধিত BMI) এই রোগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই বেশি। বর্তমানে জনপ্রিয় ’ফাস্ট-ফুড’ সংস্কৃতির অবদান না উল্লেখ করলেই নয়। শারীরিক পরিশ্রম না করার সাথে সাথে দীর্ঘক্ষণ ধরে বসে কাজ যেমন কম্পিউটারে অনেকক্ষণ কাজ করা আলাদা করে এই রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি মোটা না হলেও এবং কায়িক পরিশ্রম করলেও যদি দীর্ঘক্ষণ ধরে বসে কাজ করেন তাহলেও এই রোগের শিকার হতেই পারেন।

অন্যান্য বেশিরভাগ ক্রনিক লিভার ডিজিজ রোগীদের মতো ফ্যাটি লিভারের রোগীদেরও প্রায়ই কোনো লক্ষণ থাকে না। এদের কেউ কেউ পেটের ডান পাশে উপরের দিকে ব্যথা, ভার-ভার ভাব বা অস্বস্তি, দুর্বলতা কিংবা খুব অল্পতেই ক্লান্ত হয়ে পড়ার কথা বলে থাকেন। তবে বেশিরভাগ রোগীদেরই প্রায়ই কোনো লক্ষণ থাকে না।

বেশিরভাগেরই আল্ট্রাসোনোগ্রাফি বা Liver Function Test (LFT) করতে গিয়ে হঠাৎ করে এই রোগ ধরা পড়ে। তবে একেবারে নিশ্চিতভাবে ফ্যাটি লিভার নির্ণয়ের পরীক্ষা হচ্ছে লিভার বায়োপসি; যা এই রোগে নিষ্প্রয়োজন।

এই রোগের চিকিৎসা ওষুধ দিয়ে হয় না। সুতরাং অযথা ব্যবসার শিকার হবেন না। জীবনযাত্রার পরিবর্তন (Lifestyle Modification)-ই আসল কথা। পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাসের পরিবর্তন, শরীরের ওজন কমানো চিকিৎসার মূল চাবিকাঠি। চিকিৎসার মূল লক্ষ্যই হলো লিভারে সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করা।

PrevPreviousবড় গল্পের শুরু
Nextকরোনার দিনগুলি ৪৫ মেডিকেল ক্যাম্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630696
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]