Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষকে ডাক্তারদের পাশে এসে দাঁড়াতে হবে।

IMG-20200403-WA0009
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • April 4, 2020
  • 9:07 am
  • One Comment

নিতান্তই স্বগতোক্তি ভাবতে পারেন, যাঁরা ভাবতে ভালোবাসেন তাঁরাই পড়ুন, যাঁদের খেয়েদেয়ে কাজ আছে, তাঁরা এড়িয়ে যান।

একটু নিরপেক্ষ ভাবে ভাবলে আজ আমাদের স্বাস্থ্যব্যবস্থা সত্যিই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভগবান না করুন, কিন্তু যদি আজ আমার কোনো নিকট আত্মীয়ের কিছু অঘটন হয়, আমি জানি না কোন হাসপাতালের শরণাপন্ন হতে হবে।

সরকারি হাসপাতালে বেড থাকবে কি থাকবে না ঠিক নেই, যদি বা তা জুটিয়েও ফেলি ওয়ার্ডে আরো শতাধিক রোগীর সাথে হয়তো খান দুই ডাক্তারের তত্ত্বাবধানে দিন কাটাতে হবে। এই ক্ষুদ্র জীবনে এটুকু আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, সরকারি হাসপাতালে রোগী বেঁচে থাকে যত না স্বাস্থ্যকর্মীদের তৎপরতায়, তার চেয়ে ঢের বেশি ঈশ্বরের করুণায় আর রোগীর আত্মীয়দের যত্নে।

আর বেসরকারি হাসপাতালের হাবভাব আর নতুন কী বলবো!!! খুব জটিল রোগের চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানোর মতো আর্থিক সংস্থান আমার মনে হয় না খুব বেশি লোকজনের আছে!

আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে ডাক্তার সমাজের উপর এই ক্রমবর্ধমান বিতৃষ্ণার মূল কারণ এই অসহায়তা, অধিকাংশ মানুষই স্থির করে উঠতে পারেন না অসুস্থ মানুষটাকে নিয়ে কোথায় যাবেন!!

এখন জন্মাবধি আমি জেনে এসেছি, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। শুধু জেনেই আসিনি, মনেপ্রাণে বিশ্বাসও করেছি। কিন্তু সমস্যা হচ্ছে স্বাস্থ্য জিনিসটা তো একটা সিস্টেম, এটা কারো একার হাতে তো নেই। যেমন আমি যদি কালই ঠিক করি, আমি আরো একশো জন ডাক্তার মিলে দেশের স্বাস্থ্যের চেহারাটাই বদলে দেব- এটা কিন্তু হওয়া সম্ভব না। যদিও স্বাস্থ্যক্ষেত্রের মুলকেন্দ্র একজন ডাক্তারই, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার পরিধি বিস্তর- স্বাস্থ্যকর্মী, অর্থ, প্রশাসনিক উদ্যোগ- অনেকগুলো স্তর যখন একসাথে কাজ করে, তখনই একটা সিস্টেম সঠিক ভাবে কাজ করতে পারে।
সত্যি কথা বলতে কি, দেশের কোনো সরকারই যে স্বাস্থ্য ব্যবস্থার বিন্দুমাত্রও পরিবর্তন আনতে সচেষ্ট হবেন, এই দুরাশা আমি বহু পূর্বেই ত্যাগ করেছি। কারণ স্বাস্থ্য কোনো গিমিক নয়, রাতারাতি ৩৭০ ধারা মানবো না, পাকিস্তানে ঢুকে বোম মেরে আসবো বা পাড়ায় দুর্গাপূজায় কয়েক হাজার টাকা ছুঁড়ে মারবো- এরকম টি-টোয়েন্টি সিস্টেমে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। যদি কিছু পরিবর্তন হয়, সেটা খুবই ধীরগতিতে অনেকদিনের প্রচেষ্টায় হবে- সুতরাং তাতে ভোট ব্যাংকে বিশাল কিছু প্রভাব পড়ার আশা কম। তাই যে কোনো সরকারই ডাক্তারদের মাথায় বন্দুক রেখেই দিন কাটাবেন।

সুতরাং সরকার বাদ গেল, ডাক্তারদেরও খুব বেশি কিছু করণীয় আছে বলে মনে হচ্ছে না- যদি কিছু করতে হয়, এবার সাধারণ মানুষকেই করতে হবে। সেটা সম্ভব হবে তখনই যখন একটা স্বাস্থ্যচেতনা তৈরি হবে, আর সেটা হওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে!

চারিদিকে তাকিয়ে দেখুন। সরকারি হাসপাতালে আপনার জন্যে কেউ বসে নেই। সরকারি হাসপাতালগুলো সরকার শুধু ব্যবহার করছে নিজের প্রতিপত্তি দেখানোর স্বার্থে- সেখানে সাধারণ মানুষের যেটুকু উপকার হচ্ছে, সেটা নেহাতই পার্শ্ব-প্রতিক্রিয়া বলা যায়। ওই আউটডোরে হাজার রোগীর ভিড়ে ডাক্তার ২ মিনিটে আপনার রোগের কতটুকুই বা বুঝছেন! নিজেদের স্বাস্থ্যের মর্যাদা দিন, এই নিত্যদিনের নাটকের বিরুদ্ধে সরব হন।
অন্যদিকে সরকারি চাকরি ক্ষেত্রে এত সরকারি আমলাদের প্রভাব হয়ে পড়েছে যে সেখানে সুস্থ মনের কোনো ডাক্তারের থাকা আর সম্ভব নয়। প্রাক্তন যাঁরা রয়েছেন, তাঁদের এক সময় না এক সময় অবসর দিতে বাধ্য হবে সরকার- এই ধারা অব্যাহত থাকলে বছর দশেক পর সরকারি হাসপাতালে কোনো ভালো ডাক্তার থাকবে বলে আমার মনে হয় না।

তাহলে এখন উপায়? অনতিলম্বে স্বাস্থ্যব্যবস্থার উপর সমস্ত রাজনৈতিক প্রভাব খণ্ডন করতে হবে। আর সব চেয়ে বড় কথা মানুষকে ডাক্তারদের পাশে এসে দাঁড়াতে হবে। এই ডাক্তার পিটিয়ে মেরে ফেলে, আপনারা মেঘের আড়ালে যে একফালি আলোর সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেটাও নিভিয়ে ফেলছেন। আজ আপনারা যদি পাশে না দাঁড়ান, এই স্বাস্থ্যব্যবস্থার হাল কোনোদিনই ফিরবে না।

দেশের সবচেয়ে গরিব লোকটার জন্যেও উচ্চমানের চিকিৎসার ব্যবস্থার প্রতিজ্ঞা আমাদের নিতেই হবে। তার জন্যে যতদূর যেতে হবে, যা করতে হবে- আমরা যেন সেটা করতে পিছিয়ে না পড়ি।

PrevPreviousবরং ঘরে থাকো।
Nextমরার আগেই মরবেন না (আরও)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rumjhum Bhattacharya
Rumjhum Bhattacharya
6 years ago

সময়োপযোগী লেখা। ধন্যবাদ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]