Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হে মোর দুর্ভাগা দেশ

FB_IMG_1763980989372
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 27, 2025
  • 5:50 am
  • One Comment

বিএলও দের নিয়ে তাদের দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে সোস্যাল মিডিয়াতে ট্রোল করা দেখে দুটি ঘটনার কথা মনে পড়ে গেল।

প্রথম ঘটনা: কোনো একদিন নিজের সন্তানকে দু ফোঁটা পোলিও খাইয়ে সুস্থ রাখার তাগিদে একবুক বন্যার জলে নেমে এসেছিল বাবা-মা। আর তাদের সেই ডাকে সাড়া দিয়ে একবুক বন্যার জলে নেমে এসেছিলেন ক্যানিং এক নম্বর ব্লকের স্বাস্থ্য দপ্তরের অধীনে ছাঁটুইপাড়া সাবসেন্টারের তিন স্বাস্থ্যকর্মী তিথি মন্ডল, প্রথম এএনএম; অনিতা ছাঁটুই, দ্বিতীয় এএনএম, মিনতি মন্ডল, আশাকর্মী। একজন মাথায় তুলে সযত্নে বাঁচিয়ে রেখেছেন ভ্যাকসিন ক্যারিয়ার বাক্সটা যাতে আছে বহুমূল্য ভ্যাকসিন। জলে ডোবা বিষাক্ত সাপের কামড়ে প্রাণ চলে গেলেও ভ্যাকসিনগুলো যেন বেঁচে থাকে।। ছবিতে এটা দেখা যাচ্ছে।

দ্বিতীয় ঘটনা: সুদীপ্ত চ্যাটার্জি, ডিস্ট্রিক্ট স্ট্যাটিসটিক্যাল ম্যানেজার আর অরবিন্দ পাল ডাটা এন্ট্রি অপারেটর। দুজনেই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী। দুজনেই নন্দীগ্রামে মেস বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। দুজনেই কোভিভ আক্রান্ত হয়ে নন্দীগ্রাম জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুজনেই খুব গুরুত্বপূর্ণ কাজ করে করছিলেন। কোউইন পোর্টাল যার সাহায্যে স্বাস্থ্য দপ্তর এত মানুষকে কোভিড ভ্যাকসিন দিয়ে ছিল তার হিসেবে নিকেশ করতেন এই দুজন। দপ্তরের এতো কর্মী নেই ব্যাক আপ হিসেবে। আর হট করে যাকে তাকে শেখানোও যাবে না। তাই দুজনেই স্বেচ্ছায় হাসপাতালের বিছানায় বসে ল্যাপটপ আর মোবাইল দিয়ে কাজ চালিয়ে ছিলেন। দুজনেই কথা দিয়েছিলেন যতদিন শরীর দেবে ততদিন চালিয়ে যাবেন। ছবিতে এটা দেখা যাচ্ছে।

তৃতীয় ঘটনা: চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের ১৮৮ নং বুথের BLO মোস্তাক কামাল। উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সামান্য সুস্থ হয়েই হাসপাতালের বেডে বসে অনলাইনে ভোটারদের তথ্য আপলোড করতে বসে গেছেন। ছবিতে এটা দেখা যাচ্ছে।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারী (যাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষকরাও আছেন) এরা নানান প্রতিকূল অবস্থার মধ্যে বিএল ও এর কাজ করছেন, তাদের কাজের সুবিধে অসুবিধে নিয়ে যাদের বিন্দু মাত্র প্রত্যক্ষ জ্ঞান নেই,সেই সব কিছু মানুষ তাদের উপহাস করছেন হাতে একখানা স্মার্ট মোবাইল ফোন আর ডেটা প্যাক থাকার দৌলতে। বেসরকারি ক্ষেত্রে কাজের চাপের সাথে তুলনা করে BLO দের তুচ্ছ তাচ্ছিল্য করছেন। সরকারি দপ্তরের কর্মীরাও যে নিবেদিত প্রাণ হয়ে অনেক সময় কাজ করেন, তাদের অবদানের ফলেই আমাদের স্বাস্থ্য এর অধিকার, শিক্ষার অধিকার, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার এই সব সুরক্ষিত হয় এটা ওই সব বিদ্রূপকারীরা ভুলে যান। এই কর্মচারীদের অনেকেই তাদের পরিশ্রমের তুলনায় যোগ্যতার তুলনায় অনেক কম পারিশ্রমিক পান। সরকারি মানেই মোটা মাইনের চাকরি নয়, সেটাও অক্লেশে ভুলে যাওয়া হচ্ছে।আসলে শ্রেনী বিভক্ত সমাজে যারা কর্তৃত্বে আছেন সেই মুষ্টিমেয় মানুষজন চান না যে সরকারি কর্মচারী, বেসরকারি সংগঠিত ক্ষেত্রের কর্মচারী, অসংগঠিত ক্ষেত্রের কর্মচারী – এদের মধ্যে কোনো ঐক্য গড়ে উঠুক শোষণ বঞ্চনার বিরুদ্ধে। কারণ সেটা হলে তাদের বিপদ, তাঁদের আসন টলমল করবে। তাই তাদের নীতি সেই অতি পুরাতন নীতি – “ভাগ করো আর শাসন করো”। আমাদের মধ্যে কেউ কেউ তাদের পাতা এই ফাঁদে পা দিচ্ছেন এবং নিজের যাবতীয় ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারি কর্মচারীদের ওপর। ক্ষোভ দুঃখ অভিমান রাগের বন্দুকের নল টা ঘুরিয়ে দিয়ে সঠিক নিশানাকে লক্ষ্যবস্তু করতে হয়। পাশের বাড়ির সরকারি কর্মী সেই লক্ষ্যবস্তু হতে পারে না। সকল সহমর্মিতা নিয়ে একে অন্যের পাশে দাঁড়ানোর সময় এটা। শ্রেনী মিত্র চিনে নেওয়ার সময়।

“হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।”

PrevPreviousতালগাছ এক পায়ে দাঁড়িয়ে
Nextউচ্চ রক্তচাপ নিয়েNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
8 months ago

বেশ। খুব ভালো লেখা।😔🙏💐 শেয়ার করলাম প্রোফাইলে।।

Last edited 8 months ago by Shabnam Talukhdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656742
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]