Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৪ (ইনসুলিন)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 18, 2020
  • 8:21 am
  • One Comment

ইনসুলিন আবিষ্কারের ইতিহাস জানার আগে ইনসুলিন জিনিসটা কি, সে সম্পর্কে আমরা একটু জেনে নি।

এটা সম্ভবত সকলেই জানেন, ইনসুলিন তৈরি হয় অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে।

অগ্নাশয় আমাদের দেহের একটি মিশ্র গ্রন্থি। এখন প্রশ্ন হল মিশ্র-গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই থাকে তাকে মিশ্র গ্রন্থি থাকে।

অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্ত নালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে খাদ্য পরিপাকে সাহায্য করে।

অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশের নাম আইলেট অফ ল্যাঙ্গারহান্স। এখান থেকে তৈরি হয় নানারকম হরমোন; যা রক্তের মধ্যমে সমস্ত শরীরে ছড়িয়ে যায়, এবং দেহের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট কিছু কাজ করে।

আইলেট অফ ল্যাঙ্গারহান্স নাম কেন হল? আইলেট মানে ছোট দ্বীপ। অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে, অগ্ন্যাশয়ে হালকা রং-এ রঞ্জিত দ্বীপের মতো ছড়িয়ে থাকা কোষগুলোকে বলা হয় আইলেট অব ল্যাংগারহ্যান্স। এখানে চার রকম কোষ থাকে এবং প্রতি কোষ থেকে ভিন্ন ভিন্ন হরমোন তৈরি হয়।

যেমন
• বিটা কোষ (৫০-৮০%)– ইনসুলিন এবং অ্যামাইলিন— রক্তে শর্করার পরিমাণ কমায়
• আলফা কোষ (১৫-২০%)—গ্লুকাগন– রক্তে শর্করার পরিমাণ বাড়ায়
• ডেল্টা কোষ (৩-১০%)—সোমাটোস্ট্যাটিন– অন্তঃক্ষরা গ্রন্থিকে কাজে বাধা দেয়
• পিপি কোষ (১%)– অগ্ন্যাশয়ের পলিপেপ্টাইড–বহিঃক্ষরা গ্রন্থিকে কাজে বাধা দেয়
সব কটি হরমোন সম্পর্কে বিস্তারিত জানিয়ে গুরুপাক করে লাভ নেই। আমরা শুধু ইনসুলিন সম্পর্কে একটু জেনে নেব।

আমরা ইতিমধ্যেই জেনেছি ইনসুলিন তৈরি হয় অগ্নাশয়ের আইলেট অব ল্যাংগারহ্যান্সের বিটা কোষ থেকে। এটি একটি পলিপেপটাইড হরমোন। পলিপেপটাইড মানে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে এই হরমোন তৈরি করে।

ইনসুলিন বিটা কোষের মধ্যে প্রথমে তৈরি হয় প্রিপোইনসুলিন হিসাবে, যাতে ৮৬টি অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রিপোইনসুলিন থেকে কিছু অ্যামাইনো অ্যাসিড বাদ গিয়ে তৈরি হয় প্রোইনসুলিন। প্রোইনসুলিন ভেঙে হয় C-পেপটাইড(৩১ টি অ্যামাইনো অ্যাসিডের চেন) এবং ইনসুলিন। ইনসুলিনে দুটি পেপটাইড চেন থাকে(A চেন= ২১ অ্যামাইনো অ্যাসিড এবং B চেন= ৩০ অ্যামাইনো অ্যাসিড)।

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেই সাথে সাথে বিটা কোষ থেকে ইনসুলিন ও C পেপটাইড রক্তে মেশে। ইনসুলিন আমাদের যকৃতে ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয় এবং মাংস পেশীতে গ্লুকোজের প্রবেশ ও ব্যবহারে সাহায্য করে। যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে। তবে কিছু কোষের যেমন মস্তিষ্কের কোষের গ্লুকোজ ব্যবহারের জন্য ইনসুলিনের সাহায্যের দরকার হয়না।

আর রক্তে C- পেপটাইড মেপে টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের মধ্যে পার্থক্য করা যায়। পরবর্তী কোনও পর্বে তাই নিয়ে আলোচনা করা যাবে।

আগামীকাল শোনাবো ইনসুলিন আবিষ্কারের আশ্চর্য গল্প। আজ এটুকুই থাক। কারো কোনও প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করতে পারেন।

PrevPreviousআপনারা কি শুনছেন? আর্যতীর্থের কবিতা
Nextপুরোনো সেই “কালো মৃত্যু” ও করোনা ভাইরাসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Paramesh Majumdar
Paramesh Majumdar
6 years ago

খুব ভালো লাগছে। অনেক কিছু জানছি। ধন্যবাদ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

June 19, 2026 8 Comments

১. আমার কিশোর বেলার এক মর্মান্তিক মৃত্যুর কথা আজ মনে পড়লো। সমীর দা,সমীর সেনগুপ্ত নামে আমাদের পাড়ার এক সিনিয়র দাদা ছিলেন। ছ’ফুটের ওপর লম্বা, রীতিমতো

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

কিশোর বেলার স্মৃতি, সমীর দা এবং টিটেনাস

Somnath Mukhopadhyay June 19, 2026

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633392
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]