Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘরে বসেই বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার: রুখে দাঁড়ান কালোবাজারির বিরুদ্ধে।

IMG-20200318-WA0006
Subhajit Naskar

Subhajit Naskar

Pharmacist, Photo journalist.
My Other Posts
  • March 18, 2020
  • 12:42 pm
  • 6 Comments

করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। তটস্থ গোটা দুনিয়া। কোনো কোনো দেশের অবস্থা রীতিমতো শোচনীয় আর সেই আশঙ্কাতেই জনজীবন বিপর্যস্ত। ভারতে এই রোগের আক্রমণের খবর তুলনামূলকভাবে কম কিন্তু ভয় মনের অন্দরমহলে দানা বেঁধে থেকেই যাচ্ছে। ভারত ও তাই রীতিমত সতর্কিত। নবান্নে বৈঠক করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছেন। রাস্তাঘাট, অফিস, কলেজ, বিমানবন্দর এমনকি টালিগঞ্জ স্টুডিও পাড়া কার্যত ফাঁকা। ডাক্তারদের নির্দেশ, ঘন ঘন করে সাবান দিয়ে নিজের হাত পরিষ্কার রাখুন, আক্রমণের সম্ভাবনা থাকলে মাস্ক ব্যবহার করুন, প্রয়োজনে সাবানের বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। আর এখানেই যত বিপত্তি, করোনা আতঙ্ক তুঙ্গে উঠতেই কালোবাজারির ছোঁয়া লেগেছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এর বাজারে। অধিকাংশ লোক দোকানে খোঁজ করে কার্যত খালি হাতেই ফিরছেন – কোথাও স্টক শেষ, কোথাও বিকোচ্ছে চড়া দামে।

এই অবস্থায় উপায় একটাই – একেবারে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার। এটি তৈরিতে মূলত প্রয়োজন অ্যালকোহল, কার্বোপোল জাতীয় পলিমার, অ্যালোভেরা জেল ( বা পরিবর্তে গ্লিসারিন ) আর সামান্য সুগন্ধি তেল। বানিজ্যিক ভাবে প্রস্তুত ( বাজারে যে ধরনের বিক্রি হয়) মূলত এই গুলি দিয়েই বানানো হয় হ্যান্ড স্যানিটাইজার কিন্তু কার্বোপোল জাতীয় পলিমার সহজলভ্য নয়, তাই না ব্যবহার করলেও চলবে। সুগন্ধি তেলের প্রয়োজন আকর্ষণীয় গন্ধ দানের জন্য – এটিও ঘরোয়া পদ্ধতিতে না ব্যবহার করাই শ্রেয়। মধ্যবিত্ত ঘরে অ্যালোভেরা জেল না থাকলেও গ্লিসারিন মোটামুটি সহজলভ্য। বাজার থেকে ভালো গ্লিসারিন কিনলেই চলবে। প্রসঙ্গত বলে রাখি বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা ( WHO) এর নির্দেশিকা অনুযায়ী কোন পলিমার জাতীয় যৌগ এবং সুগন্ধীর উল্লেখ নেই, তবে সেক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইড নামক একটি জীবাণুনাশকের উল্লেখ আছে যা খুব স্বল্প মাত্রায় ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই বিশেষ জীবানুনাশকটি খুবই অল্প পরিমানে প্রয়োজন হয় এবং চারিত্রিকভাবেও এটি খুব সৌখিন কারণ সঠিকভাবে শীতল পরিবেশে রক্ষণাবেক্ষণ না করলে এটি নষ্ট হয়ে যায়। তাছাড়া সহজলভ্যতা এবং দামের দিকেও বিষয়টি লক্ষ্য দিতে হবে। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের পাঠকদের কথা খেয়াল রেখে হাইড্রোজেন পার অক্সাইড বাদেই স্যানিটাইজার বানানোর পদ্ধতি বর্ণিত হল।
যে কোন ওষুধের দোকানে বা অনলাইনে পাবেন ইথাইল অ্যালকোহল অথবা আইসো প্রোপাইল অ্যালকোহল।

একটি পাত্রে দুই কাপ অ্যালকোহল নিন, তাতে তিন চামচ ( বড়ো চামচ ) গ্লিসারিন দিন। বাড়িতে ব্লেন্ডার থাকলে ভালো, ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে মেশান। ব্লেন্ডার না থাকলে চামচ দিয়ে ধীরে ধীরে একই গতিতে একই অভিমুখে গোল করে মেশাতে থাকুন। প্রসঙ্গত, যদি হাইড্রোজেন পার অক্সাইড (বহু মেডিকেল স্টোরে পাওয়া যায়) জোগাড় করতে পারেন, তবে অ্যালকোহলে গ্লিসারিন মেশানোর পূর্বে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মেশাতে পারেন। যদি জোগাড় করতে না পারেন, সে ক্ষেত্রে শুধু অ্যালকোহল ও গ্লিসারিন এই কাজ চালানো যাবে কারণ অ্যালকোহল নিজেও খুব ভালো একটি জীবানুনাশক। ভালোভাবে মিশ্রণ তৈরি হলে একটি কৌটোতে ঢেলে ভালোভাবে মুখ বন্ধ করে দিন, প্রয়োজন মত ব্যবহার করুন। তবে এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, এই দুঃসময়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে এভাবে সহজেই।

PrevPreviousকোভিড ১৯ মহামারীর সময় গর্ভসঞ্চার না হওয়াই ভালো।
Nextকোভিড ১৯ এবং গর্ডাবস্থাঃ সতর্ক থাকুন, আতঙ্কে নয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ।
আশিস, নবদ্বীপ।
6 years ago

ধন্যবাদ, বন্ধু। তুমি বিপদের বন্ধু।

0
Reply
Srabani Mukherjee
Srabani Mukherjee
6 years ago

Important information.

0
Reply
Aloka Basu
Aloka Basu
6 years ago

Very informative. Could you please share the information in English so that we can share with non bengalees?

0
Reply
Avik Banerjee
Avik Banerjee
6 years ago

ডাক্তারবাবু আপনার এই পোস্টটি কি ফেসবুকে শেয়ার করতে পারবো? যদি অনুমতি দেন, তাহলেই করবো, নাহলে নয়।

0
Reply
Subhajit
Subhajit
Reply to  Avik Banerjee
6 years ago

করুন, আর আমি ডাক্তার নই।

0
Reply
brojanath Hazra
brojanath Hazra
6 years ago

I thanks you for homemade sanetijar hand wase. how to make. I want to say if you seriously show. TV channel for all our cuntrie.

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624937
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]