Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিড ১৯ এবং গর্ডাবস্থাঃ সতর্ক থাকুন, আতঙ্কে নয়

IMG_20200319_001309
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • March 19, 2020
  • 9:39 am
  • One Comment

যে সংক্রামক ব্যাধি এখন সঙ্গত কারণেই বিশ্বজুড়ে খবরের শিরোনামে তার সম্পর্কে অনেক তথ্যই এখন আপনার জানা। ডিসেম্বর ২০১৯ এ চিন দেশে শুরু হয়ে করোনার ছায়া এখন আমার আপনার দোরগোড়ায়। প্রতিরোধের জন্য যে সমস্ত সাবধানতার কথা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে প্রচার করা হচ্ছে সেগুলো অবশ্যই মেনে চলবেন। আমার এই লেখা মূলত অন্ত:স্বত্ত্বা মহিলা বা হবু মায়েদের উদ্দেশ্যে।

নভেল শব্দটির অর্থ নতুন। অর্থাৎ করোনা গোত্রীয় যে সমস্ত ভাইরাস আমাদের কাছে পরিচিত এটি তাদের থেকে ভিন্ন চরিত্রের। রোগটি যেহেতু নতুন, আমাদের কাছে বিজ্ঞানভিত্তিক তথ্যও তাই সীমিত। আর গর্ভাবস্থায় কোনো সংক্রমনের প্রভাব সম্পর্কে বলতে গেলে যে দীর্ঘ অভিজ্ঞতার দরকার তাও এই মুহূর্তে নেই। তবু এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই আলোচনা।

1. করোনা ভাইরাস ডিজিজ ১৯ (কোভিড ১৯) কি প্রেগন্যান্সিতে বেশি বিপজ্জনক?

প্রেগন্যান্সি চলাকালীন মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদিও সামান্য কমে যায় তবু এটা ভাবার কোনো কারণ নেই যে রোগটি গর্ভাবস্থায় বেশি ভয়ঙ্কর। এতদিনে এটা আমাদের জানা হয়ে গেছে যে বয়স্ক মানুষেরা বেশি ক্ষতিপ্রবণ। আর এক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সই হয়তো হবু মায়েদের সম্ভাব্য হাতিয়ার। তাছাড়া গর্ভকালীন সীমিত রোগ প্রতিরোধ (immuno suppression) ক্ষমতা কখনোই কেমোথেরাপি চলাকালীন বা HIV infection এর মতো ততটা ভয়াবহ নয়।

2. হাত ধোয়া, দূরে থাকা ইত্যাদি ছাড়া আর কোনো বিশেষ সাবধানতা?

বিশেষ কিছু নয় তবে হাত অবশ্যই ধোবেন। বারবার ধোবেন। ভালো করে ধোবেন। অন্তত পক্ষে কুড়ি সেকেন্ড। হাঁচি সর্দি হয়েছে এরকম মানুষ থেকে দূরে থাকবেন। নিজের এরকম কোনো উপসর্গ হলে বা জ্বর এলে চিকিৎসককে ফোন করবেন।

3. মাস্ক পরা কি আবশ্যিক?

সর্দি-কাশি-জ্বর হলে অবশ্যই পড়বেন। আক্রান্ত রোগীদের কাছে আসতে বাধ্য হলে পড়বেন। অন্যথায় দরকার নেই। আর এর জন্য সাধারণ সার্জিক্যাল মাস্কই যথেষ্ট।

4. গর্ভাবস্থায় সংক্রমণ হলে বাচ্চা কি বিকলাঙ্গ হতে পারে?

নভেল করোনা ভাইরাস সম্পর্কে এক্ষুনি হলফ করে কিছু বলে ফেলা সম্ভব নয় তবে করোনা গ্রুপের অন্য সদস্যেরা যেমন SARS বা MERS ভাইরাসের কোনো জন্মগত ত্রুটির জন্য দায়ী করা হয় নি। সেই অভিজ্ঞতা থেকেই এন্-কভকে অতখানি ক্ষতিকারক বলে মনে হচ্ছে না।

5. মায়ের কি কি সমস্যা হতে পারে?

শরীরের তাপমাত্রা বাড়ার জন্য আর পাঁচটা জ্বরে যেমন হয়, কোভিড ১৯ এও গর্ভপাত (miscarriage), অপরিণত অবস্থায় ডেলিভারি (premature delivery) ইত্যাদির সম্ভাবনা বেড়ে যেতে পারে। চিন দেশ থেকে প্রকাশিত তথ্যে এখনও পর্যন্ত কোনো অন্ত:স্বত্ত্বা মহিলার মৃত্যুর খবর পাওয়া যায় নি। এটাও প্রমাণিত যে SARS বা MERS এর তুলনায় কোভিড ১৯ এর মারণ ক্ষমতা অনেক কম।

6. গর্ভাস্থ ভ্রূণে রোগ সংক্রমণ কি সম্ভব?

গর্ভাবস্থায় সংক্রমণ হয়েছে এরকম মায়েদের গর্ভফুল (placenta) বা গর্ভস্থ জলীয় পদার্থ (amniotic fluid) নিয়ে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে কোনো রোগ জীবাণু পাওয়া যায় নি। সীমিত সংখ্যায় হলেও প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ব্যাপারেও অযথা টেনশন করার মতো কোনো কারণ পাওয়া যায় নি।

7. আক্রান্ত মা কি শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন?

এ ধরণের রোগ সব চেয়ে বেশি ছড়ায় বাতাসে ভেসে থাকা অনুকণা (droplets) বা নিকটস্থ জড় বস্তু (fomites) যেমন তোয়ালে, রুমাল, দরজার হাতল, ফোন, পেন ইত্যাদি থেকে। মাতৃদুগ্ধ মারফত রোগ সংক্রমনের কোনো প্রমাণ এখনও অবধি পাওয়া যায় নি। তবে স্তন্যদানের সময় যাতে আক্রান্ত মায়ের থেকে সন্তানের সংক্রমন না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে নিষ্কাশিত দুধও (expressed breast milk) দেওয়া যেতে পারে। মনে রাখবেন মাতৃ দুগ্ধের কোনো বিকল্প নেই। অযথা ভয়ের বশে শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করবেন না।

8. প্রতিষেধক ভ্যাকসিন কিছু আছে কি?

এই মুহূর্তে তো নয়ই। আগামী এক দুবছরেও আসবে কি না সন্দেহ আছে। যে কোনো টীকা আবিস্কারের পর তাকে বাধ্যতামূলক কিছু সেফটি চেক এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। গোটা পদ্ধতিটি যথেষ্ট সময় সাপেক্ষ।

9. বাড়িতে থাকা ছোট বাচ্চার বিপদ কতখানি?

দেখা গেছে শিশুদের মধ্যে সংক্রমণের তীব্রতা অপেক্ষাকৃত কম। তাই বলে বিয়য়টি হাল্কা ভাবে নিলে চলবে না। বড়োদের মতো তাদেরও একই সাবধানতা মেনে চলতে হবে। ফ্লু-টাইপ কোনো অসুস্থতা হলে নিজ নিজ চিকিৎসককে ফোন করুন।

10. টোটকা চিকিৎসা কিছু করা যায় কি?

সুযোগসন্ধানী কিছু মানুষ হয়তো কিছু ভিত্তিহীন দাবি রাখবেন। যেমন কেউ কেউ বলছেন গোমূত্রের কথা। এসব বুজরুকিতে কান দেবেন না। কোভিড ১৯ এর বিরুদ্ধে কার্যকরী কোনো ওষুধ এখনও আবিষ্কৃত হয় নি। সহায়ক চিকিৎসা (supportive care) এবং ভাইরাস সংক্রমনের সুযোগে যাতে অন্য রোগ জীবাণুও শরীরে প্রবেশ না করতে পারে সেই দিকেই লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।

পরিশেষে:

অপরিচিত হানাদার। অনেক কিছুই এখনো অজানা। তবু সেই বহু পুরনো আপ্তবাক্য ভুললে চলবে না। Prevention is better than cure. প্রতিরোধ করুন। প্রতিকার পরের কথা।
সতর্ক থাকুন। আতঙ্কে নয়।

PrevPreviousঘরে বসেই বানিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজার: রুখে দাঁড়ান কালোবাজারির বিরুদ্ধে।
Nextএক ডাক্তারবাবু আর একজন সরকারি আমলার পুত্রের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ।
আশিস, নবদ্বীপ।
6 years ago

খুব ভালো লাগলো
আপনাকে এবং ডক্টরস ডায়লগ কে ধন্যবাদ এই আপৎকালীন উপদেশের জন্য।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পুজোর মুখে একটা ভালো খবর!

October 19, 2026 1 Comment

পুজোর মুখে একটা ভালো খবর। (খেয়াল করুন, অর্বাচীন মাকুদের মতো করে – মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যাদের বইয়ের স্টল ভেঙে দেওয়া হচ্ছে, সেই

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

October 19, 2026 No Comments

আপনারা কি সুরেন্দ্র সিং চৌধুরীর নাম শুনেছেন? শোনেননি তো? না, না! এই না শোনাটা কোনো অন্যায় নয়। খুব কেউকেটা মানুষ নয় সুরেন্দ্র। এদেশে নামের পাশে

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

October 19, 2026 No Comments

চোর পালালে বুদ্ধি বাড়ে। সেটা হয়তো খুব একটা কাজের কথা নয় – কিন্তু অন্তত ওটুকু হলে পরের চুরি আটকানো যায়। এবার পুজোয় পুলিশ, খুব সম্ভবত

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

October 18, 2026 No Comments

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণহানি: উদ্যোক্তাদের চরম গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার জবাবদিহি চাই! ভয়াবহ, মর্মান্তিক! চোরবাগান সার্বজনীনে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ২০ জনের মৃত্যু এবং

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

October 18, 2026 No Comments

জনগণকে ন্যায়বিচারের স্বপ্ন দেখিয়ে ক্ষমতা দখলের রাজনীতি, এক তরুণীর মর্মান্তিক মৃত্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করে তোলা এবং সাধারণ মানুষের আবেগ ও ন্যায়বিচারের দাবিকে ক্ষমতার লড়াইয়ে

সাম্প্রতিক পোস্ট

পুজোর মুখে একটা ভালো খবর!

Dr. Bishan Basu October 19, 2026

বিট্টু তাবাহি – অসচেতন দেশে এক বিরল চেতনার নাম।i

Somnath Mukhopadhyay October 19, 2026

অগ্রাধিকার আপনি দেখতে পাচ্ছেন কি?

Dr. Bishan Basu October 19, 2026

উৎসব মানুষের প্রাণের চেয়ে বড় হতে পারে না

West Bengal Junior Doctors Front October 18, 2026

এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!

West Bengal Junior Doctors Front October 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

692399
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]