Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

SIR Vanish!!

650246869_10241842357145597_128395302026764117_n
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • March 13, 2026
  • 6:21 am
  • No Comments
“ধরনা মঞ্চ” আজ সন্ধের পর উঠে গেল, বঙ্গজীবনে এর তুল্য দুঃসংবাদ, সাম্প্রতিককালে, খুব একটা আসেনি।
রাজনৈতিক নেতানেত্রীদের ভাষণ নিয়ে বেশী কিছু বলার থাকে না, তাই বলছি না। নইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘিরে-ধরলে-এক-সেকেন্ডে-বারোটা-বাজিয়ে-দেওয়া নিয়ে অনেক কথা বলা যেত। কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবেগমথিত ভাষণ। অথবা নব-আনন্দে উদ্ভাসিত প্রতিকুর-এর বক্তব্য পরিবেশন (যার ব্যাকগ্রাউন্ডে ফ্যাতাড়ুর সেই অবিস্মরণীয় লাইনগুলো সুর করে বাজালে দারুণ লাগত, ওই যে… “ছিলাম চোদু, হলাম সাধু/ হতেই দেখি আজব বাঁx/ হিপ পকেটে বুক পকেটে/ ফাকিং ফরেন নোটের তাড়া”), অথবা ঋতব্রতর কোটেশন-বহুল বক্তব্যের মাঝে মাননীয়ার “থাক থাক, এখন অতো সংস্কৃতি করতে হবে না, পয়েন্টে এসো”… এর যেকোনোটিই আলাদা করে আস্ত একখানা লেখা দাবি করে, কিন্তু কথা বাড়িয়ে লাভ নেই।
তবে যেটা বিশেষ করে নজর টানল, তা হলো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বক্তব্য পরিবেশন। কবীর সুমনকে হিসেবের মধ্যে ধরছি না – উনি দলীয় সাংসদ ছিলেন, সুতরাং সাংস্কৃতিক অতীতের পাশাপাশি ওঁর দলীয় আনুগত্যের দিকটাও থাকা প্রত্যাশিত। জয় গোস্বামীও নতুন করে অবাক করেন না। কবি হিসেবে তিনি যে মহান তা নিয়ে, অন্তত আমার মনে, সন্দেহের অবকাশই নেই, বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর স্থান বাঁধা – কিন্তু একনিষ্ঠ চাটুকার হিসেবে তিনি আরও বড়মাপের কিনা সে নিয়ে তর্ক করাই যায়।
এঁদের মধ্যে সত্যিই চমকে দিয়েছেন রাজ চক্রবর্তী। তিনি তৃণমূলের বিধায়ক। সুতরাং তাঁর কথা যাকে বলে ইনসাইডার-এর কথা। রাখঢাক না করে তিনি স্পষ্ট জানালেন, তৃণমূল ঠিক করে নিয়েছে যে বিজেপিকে পঞ্চাশটা আসন দেবে (একে কি আসন-সমঝোতা বলা যাবে?) – অবশ্য বিজেপি যদি লক্ষ্মী ছেলে হয়ে থাকে, তবেই। নইলে কিন্তু তাঁর দল (তৃণমূল) বিজেপি-কে তিরিশের নীচে নামিয়ে দেবে। সুতরাং…
কিন্তু, যে যা-ই বলুক, সত্যিকারের শো-স্টপার ছিলেন আবুল বাশার। তাঁকে প্রতিভাবান বলে জানতাম, কিন্তু জিনিয়াস বলে বুঝিনি। ‘সেদিন চৈত্রমাস’ ছবির চিরঞ্জিৎ যেমন বলতেন – ” আমি ভুল করেও ভুল করি না” – প্রায় তেমন করেই বাশার-সাহেব বললেন, ‘আমি ভেবে দেখেছি, আমার খুব একটা ভুল হয় না’। মফস্বলে বসে তিনি ষোল বছর বয়সে (খুব সম্ভবত তাঁর নিজের ষোল বছর বয়স, জীবনানন্দের নয়) জীবনানন্দকে আবিষ্কার করেছিলেন (জীবনানন্দের পক্ষে এ এক মস্ত বড় সম্মান, নিঃসন্দেহে) – আর এমন করে আবিষ্কার করতে করতে অবশেষে… ইয়ে কাঁহা আ গ্যায়ে হাম… পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ে, যিনি কবি হিসেবে অত্যুত্তম, গীতিকার হিসেবে অতুলনীয়া… বাশার-সাহেব জানালেন, মাননীয়া যখন থাকবেন না তখন বাংলার ঘরে ঘরে তাঁর লেখা গান বাজবে!
তো আশার কথা বাশার-মশাই-ই (অনুপ্রাস অনিচ্ছাকৃত) শোনালেন। বললেন, রবীন্দ্রনাথ যেমন, জীবনানন্দ যেমন, মাইকেল যেমন – মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনই – এ পৃথিবী একবারই পায় তারে, পায়নাকো আর! আর এইখানেই আকবর বাদশা, থুড়ি জয় গোস্বামী আবুল বাশার ও আমা-হেন হরিপদ কেরাণী এক হয়ে যায় – ধর্নামঞ্চের ভাষণ থেকে জানা গেল, পিতৃদেবের অনুপ্রেরণায় (অনুপ্রেরণা জোগাতে তখনও মাননীয়া জীবনে আসেননি, নিশ্চিত) জয়বাবু সাত বছর বয়স থেকে রাজনীতি-সচেতন সংবাদপত্র-পাঠক, কিন্তু তিনি মাননীয়ার মতো মুখ্যমন্ত্রী দেখেননি – বাশার-সাহেব কখনও ভুল করেন না, তিনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ইয়ে (মানে, অলৌকিক প্রতিভা) আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন না – আর, এঁদের সঙ্গে একই অনুচ্ছেদে নিজের নামোচ্চারণে একটু আত্মপ্রচার হয়ে যাচ্ছে জানি, তবু বলি, মাননীয়ার সুস্থসবল জীবন ও দীর্ঘায়ু কামনা করার পর আমিও আশায় আশায় আছি, যাতে মাননীয়ার মতো মুখ্যমন্ত্রী বাংলাকে আর না দেখতে হয় এবং এমন রাজনীতিক যেন বারবার না আসেন!
মোদ্দা কথা হলো, ষাট লক্ষ মানুষ এখনও বিচারাধীন। আজ নাকি সর্বোচ্চ আদালত সে নিয়ে যা বলার বলেছেন, কিন্তু তাতে এঁদের ভাগ্যবদলের আশা কিছু দেখতে পাইনি।
বামদলগুলো এই নাম-কাটা এসআইআর-এর বিরুদ্ধে আন্দোলন করছে – কিন্তু টিভি দেখলে আপনি তার খবর পাবেন না। মাননীয়ার পুলিশ তৃণমূল-সাংসদ রাজীব কুমারকে স্যালুট ঠুকছে আর বাম-আন্দোলনকারীদের বেধড়ক ঠ্যাঙাচ্ছে, কেস দিচ্ছে – টিভি খুললে আপনি সেগুলোও জানতে পারবেন না।
জ্ঞানেশবাবু এদিক-ওদিক পুজো দিচ্ছেন, হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছেন – মাঝেমধ্যে আমলা চমকাচ্ছেন। টিভিতে সেসব থাকছে।
ধর্না উঠে গেল। আজ। নইলে ধর্না-বিষয়ক যাবতীয় আপডেট দু’বেলাই টিভিতে থাকছিল।
তবে খুবই দুর্ভাগ্যজনক যে ধর্নামঞ্চে বাংলার সংস্কৃতিজগতের বিভিন্ন সেলিব্রিটি প্রতিদিন যেমন করে নিজেদের ন্যাংটো করে চলছিলেন, তা দেখতে পাওয়ার সুযোগ থেকে, আপাতত, আপামর বাঙালি বঞ্চিত হবেন।
অবশ্য বাঙালি বলতে কে? মহুয়া মৈত্র তো বলেইছেন, তৃণমূল নামক অলীক কুনাট্যরঙ্গে সম্পূর্ণরূপে নিমজ্জিত হতে না পারলে আপনি বাঙালিই নন! সুতরাং…
সুতরাং, শূন্য ধর্নামঞ্চের বাঁশ খোলা দেখতে দেখতে গল্পের সেই পোস্টমাস্টারের মতোই ভাবুন – “পৃথিবীতে কে কাহার!”
(সঙ্গের ছবির শিল্পীর নাম বলাই বাহুল্য। ধর্নামঞ্চে উচ্চস্তরের সংস্কৃতিচর্চা চলছিল পুরো সময় জুড়েই। সেই চর্চার স্থায়ী ফসল হিসেবে এটি রইল।)
PrevPrevious১৩ মার্চ, ২০২৬-এর ধর্মঘটের সমর্থনে সংগ্রামী গণ মঞ্চ
Nextদিল্লীর যন্তর মন্তরে হৃদয়স্পর্শী বক্তব্য অভয়া মঞ্চের অন্যতম কনভেনর মণীষা আদকেরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677632
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]