Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৮ (ডায়াবেটিস যেভাবে হয়)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 22, 2020
  • 9:33 am
  • One Comment

ডায়াবেটিস টাইপ ১ এর মূল কারণ প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি না হওয়া। এক্ষেত্রে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা প্যানক্রিয়াসের বিটা কোষকে ধ্বংস করে ফেলে (অটো ইমিউনো ডেস্ট্রাকশান)। এর জন্য দায়ী রোগীর জিনগত ও নানা পরিবেশগত বিষয় বা ফ্যাক্টর। যেমন যমজ বাচ্চাদের (আইডেন্টিটিকাল টুইন) একজনের ডায়াবেটিস টাইপ ১ থাকলে অন্য জনের হওয়ার সম্ভাবনা ৪০- ৬০%। এর থেকেই ডায়াবেটিস টাইপ ১ এ জিনের ভূমিকা বোঝা যায়।

যেহেতু ডায়াবেটিস টাইপ ১ এর কারণ ইনসুলিনের অভাব, তাই চিকিৎসার ক্ষেত্রে প্রথম থেকেই ইনসুলিন লাগে।

ডায়াবেটিস টাইপ ২ এর কারণ টা এতটা সহজ নয়। এক্ষেত্রে প্রথম অবস্থায় ইনসুলিন কমার বদলে বরঞ্চ প্যানক্রিয়াস থেকে বেশি পরিমাণে নিসৃত হয়।

এক্ষেত্রে শরীরের বিভিন্ন কলা কোষে ইনসুলিন রেজিট্যান্স তৈরি হয়। যার ফলে শরীরে উপযুক্ত পরিমাণে ইনসুলিন থাকলেও লিভারে, পেশী কোষে, এডিপোজ কোষে ইনসুলিন রেজিট্যান্সের জন্য গ্লুকোজ ব্যবহৃত হতে পারে না। লিভারে বেশি পরিমানে গ্লুকোজ তৈরি হয় এবং রক্তে মেশে।

প্রথম অবস্থায় প্যানক্রিয়াসের বিটা কোষ আরও বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করে এই অবস্থার সামাল দেওয়ার চেষ্টা করে।

প্রথম দিকে এই বাড়তে থাকা ইনসুলিন উপবাসের সময় রক্তের গ্লুকোজ স্বাভাবিক রাখে। কিন্তু খাওয়ার পর হঠাৎ করে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে তখন আরও বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করতে পারে না। কারণ ইতিমধ্যেই সে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়েই কাজ করছে। যার ফলে ডায়াবেটিস টাইপ ২ তে প্রথম অবস্থায় খালি পেটে রক্তে গ্লুকোজ স্বাভাবিক থাকলেও গ্লুকোজ টলারেন্স পরীক্ষায় ডায়াবেটিস ধরা পরে।

কিন্তু একটা সময়ের পর যখন ইনসুলিন রেজিট্যান্স আরও বেড়ে যায়, তখন সে হাল ছেড়ে দেয়। রক্তে খালি পেটেও গ্লুকোজ বাড়তে থাকে।

ডায়াবেটিস টাইপ ২ এর সাথে স্থূলতার জোরদার সম্পর্ক আছে। প্রায় ৮০% টাইপ ২ ডায়াবেটিস রোগীই স্থূল। ফ্যাট বা এডিপোজ কোষ থেকে নানা রকম ক্ষতিকারক উপাদান নিসৃত হয়। যেমন – ফ্রি ফ্যাটি এসিড, রেটিনল বাইন্ডিং প্রোটিন ৪, লেপ্টিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর- আলফা, রেজিস্টিন ইত্যাদি। এগুলি ইনসুলিন রেজিট্যান্স আরও বাড়িয়ে দেয়, পেশী কোষে গ্লুকোজ ব্যবহৃত হতে বাধা দেয়, লিভার থেকে বেশি পরিমাণে গ্লুকোজ তৈরি করে। এছাড়াও এগুলি প্যানক্রিয়াসের বিটা কোষকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে এবং ইনসুলিন উৎপাদন কমিয়ে দেয়।

এ কারণে ডায়াবেটিস টাইপ ২ তে রোগীদের পরিশ্রম ও খাদ্যাভ্যাস পালটানোর মাধ্যমে ওজন কমানোর উপর চিকিৎসকরা এতো জোর দেন।

PrevPreviousকরোনা ভাইরাসঃ একটি জনসচেতনামূলক পোস্ট
Nextমানুষ ও সরকারের পাশে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
রাই রায়
রাই রায়
4 years ago

ঠিক মত চিকিৎসা হলে টাইপ টু এর রোগীরা কি আর কখনো সাধারণ খাদ্য গ্রহণে সমর্থ হন?

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 No Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

Why the Rise of the Cockroach Janata Party Matters?

July 30, 2026 No Comments

“When the Revolution becomes a joke, even a joke can start a Revolution”. That’s what I wrote in the founding statement of the Communist Party of

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

সাম্প্রতিক পোস্ট

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

Why the Rise of the Cockroach Janata Party Matters?

Satya Sagar July 30, 2026

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656281
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]